দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:১২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

চাঁদাবাজ সিন্ডিকেটের কবলে ভোমরা স্থলবন্দর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৪
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০ কমেন্ট 824 ভিউস

রামকৃষ্ণ চক্রবর্তী: রাজনৈতিক নেতা-প্রশাসনের কর্তারা অবগত হওয়ার পরও ভোমরা স্থল বন্দরের চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরত্ব্য অব্যাহত। জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বাসভবনে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর উপস্থিতিতে বন্দরের জিরো পয়েন্টে চাঁদাবাজির ইস্যু নিয়ে ভোমরা বন্দরে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে আলোচনার সিদ্ধান্ত হলেও আলোচনা হয়নি। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সেদিন বিকালে জাঁকজমকপূর্ণভাবে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য আতাউল হক দোলনকে সংবর্ধনা দেওয়া হয়। আর তারপর থেকেই যেন আলোচনার বাহিরে চলে যায় ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্টে চাঁদাবাজির ইস্যু। রাজনৈতিক নেতা-প্রশাসনের কর্তারা অবগত হওয়ার পরও কোনো একঅজানা কারনে মুখে কুলুপ এঁটেছে সবাই। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪০ থেকে ৬০ হাজার ভারতীয় রূপি চাঁদা আদায় করে চলেছে ভোমরা স্থল বন্দরের চাঁদাবাজ সিন্ডিকেট। ফলে ভোমরা স্থল বন্দরের এই চাঁদাবাজ সিন্ডিকেটের হাতে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা। বাধ্য হয়েই তাদের গুণতে হচ্ছে বৈদ্যশিক মুদ্রায় মোট অংকের চাঁদা, যা ব্যাপকভাবে বিরূপ প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। এমনকি আমদানিজাত পণ্যের বাজার হয়ে উঠেছে লাগামহীন ঘোড়া। পরিস্থিতি এমন যে, চাঁদাবাজ সিন্ডিকেটের যাঁতাকলে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা, দেখার যেন কেউ নেই! এখন ব্যবসায়ীদের মাঝে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক নেতা-প্রশাসনের কর্তারা অবগত হওয়ার পরও ভারতীয় আমদানিজাত পণ্যবাহি ট্রাক থেকে অবৈধভাবে বৈদ্যশিক মুদ্রায় চাঁদাবাজি কোন অদৃশ্য কারণে রয়েছে অব্যাহত ? কেনই বা সবাই মুখে এঁটেছে কুলুপ? চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন এত অনীহা সবার?
প্রসঙ্গত: গতবছর ২১ জুন ভোমরা স্থল বন্দরে ভারতীয় আমদানীজাত পণ্যবাহি ট্রাক থেকে দুইশো রুপি হারে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নামে চাঁদাবাজি শুরু হয়। ঐদিন ভারতীয় ট্রাক ড্রাইভাররা চাঁদাবজির প্রতিবাদে কর্মবিরতি পালন করলে ৩ ঘন্টা আমদানী-রপ্তানি কার্যক্রম ব্যহত হয়। এই ধরনের চাঁদাবাজির কারনে অভ্যন্তরীণ বাজারে আমদানীজাত পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকে।
এক পর্যায়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কয়েক ঘন্টা চাঁদাবাজি বন্ধ থাকলেও বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্টে ভারতীয় আমদানীজাত পন্যবাহি ট্রাক থেকে চাঁদা আদায় অব্যাহত রয়েছে। ট্রাক প্রতি ভারতীয় দুই শ রুপি হারে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নামে প্রকাশ্যে চাঁদাবাজি করলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। প্রশ্ন উঠেছে এই চাঁদাবাজ সিন্ডিকেটের নেপথ্যের গডফাদার কে?
গত বছর ২১ জুন থেকে বন্দরের জিরো পয়েন্টে আমদানীজাত পণ্যবাহি ট্রাক থেকে চাঁদাবাজি শুরু হলে ভোমরা আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশন চাঁদাবাজি বন্ধের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করলেও তার কোনো কাজ হয়নি। যার কারনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্যবসায়ীরা সঙ্গবদ্ধ হয়ে চাঁদা আদায় কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মচারীকে জিরো পয়েন্ট থেকে উঠিয়ে দেয়। ফলে ঐ দিন বিকালে কয়েক ঘন্টা চাঁদাবাজি বন্ধ থাকে । কিন্তু পরদিন সকাল থেকে ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্টে যথারীতি চাঁদাবাজি শুরু হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ১৫৩টি আমদানীজাত ভারতীয় পণ্যবাহি ট্রাক থেকে ৩০ হাজার ৬ শত ভারতীয় রূপি চাঁদা আদায় করা হয়েছে ও বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ২১৪টি আমদানীজাত ভারতীয় পণ্যবাহি ট্রাক থেকে ৪২ হাজার ৮শ ভারতীয় রূপি চাঁদা আদায় করা হয়েছে। তারপর থেকেই রাজনৈতিক নেতা-প্রশাসনের কর্তারা অবগত হওয়ার পরও অদ্যবধি ভোমরা স্থল বন্দরের চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরত্ব্য অব্যাহত। প্রকাশ্যে বৈদেশিক মুদ্রায় চাঁদা আদায় অব্যাহত থাকলেও দেখার যেন কেউ নেই। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু ভোমরা স্থল বন্দর থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও জঞ্জালমুক্ত করার ঘোষণা দিলেও তার ভুমিকা নিয়েও ব্যবসায়ীদের মাঝে প্রশ্ন উঠেছে?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গনসংযোগ ও উঠান বৈঠকে করছেন তালার সাংবাদিক নজরুল ইসলাম
পরবর্তী পোস্ট
শ্যামনগরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting