দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:২১
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রামের হাতিয়ায় ১১টি ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৩, ২০২০
আগস্ট ২৩, ২০২০ ০ কমেন্ট 453 ভিউস

মো: রাকিব, চট্টগ্রাম: মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণ, অমাবস্যা ও বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে সৃষ্ট জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা সাড়ে ৪ লক্ষ মানুষের বসতি হাতিয়ার দশটি ইউনিয়নের বহু গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকের রান্না বন্ধ হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটও। অনেক পরিবারকে উঁচু সড়ক ও বেড়িবাঁধের ওপর খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। এছাড়াও, জোয়ারের পানিতে নিঝুম দ্বীপে নতুন সৃজিত বনের বহু গাছ নষ্ট হয়ে গেছে। বনবিভিাগ জানিয়েছে, বনের ভেতর থেকে হরিণের দল লোকালয়ে উঁচু জায়গায় উঠে এসেছে। অনেক হরিণ জোয়ারে ভেসে যাওয়ার শঙ্কাও করছেন তারা।

জানা যায়, শরতের শুরু থেকে (১৫ আগস্ট) মৌসুমী বায়ু সক্রিয় থাকায় টানা ছয় দিন ধরে নোয়াখালীতে থেমে থেমে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পানির সঙ্গে ঝড়ো বাতাসের কারণে জোয়ারের সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক জোয়ারের কারণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের কোল ঘেষা দেশের বৃহত্তম উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় সবকয়টি পানিতে তলিয়ে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন জানান, হাতিয়ার সাড়ে সাত কিলোমিটার এলাকা জুড়ে কোনো বেড়িবাঁধ নাই। আর আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আট কিলোমিটার বেড়িবাঁধ।

তিনি জানালেন, আগামী এক সপ্তাহের মধ্যে রেভিনিউ খাতের অর্থে নতুন সাড়ে সাত কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হবে। এছাড়া পুরো হাতিয়া উপজেলায় নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ ও মেরামতের জন্য ২১শ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ১০ ইউনিয়নের অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। “এতে অর্ধ লক্ষাধিক মানুষ গত ছয়দিন থেকে পানিবন্দি হয়ে আছে। জোয়ারে ভেসে গেছে বসতঘর, দোকানপাট, পুকুরের মাছ; নষ্ট হয়েছে পাকা আউশ ধান।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে হাতিয়ায় ভাঙা বেড়িবাঁধ মেরামত না করায় গত ছয়দিন ধরে সকাল-বিকাল দুই বেলার অস্বাভাবিকভাবে তাদের এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া বেড়িবাঁধ ভেঙে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা ও তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে বাড়িঘর জোয়ারে ভেসে যাওয়ায় অনেক পরিবার উঁচু সড়ক ও বেড়ির উপরে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সুখচর ইউনিয়নের চরআমান উল্যা, বৌ বাজার, চেয়ারম্যান বাজার, নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরা ঘাট, আফাজিয়া বাজার, চর ঈশ্বর ইউনিয়নের তালুদার গ্রাম, ফরাজী গ্রাম, ৭ নম্বর গ্রাম, মাইচচা মার্কেট এলাকার অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বাড়িঘর, হাট বাজার ও সড়কে পানি জমে থাকায় অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় তীব্র জোয়ারে নামার বাজার, শতফুল, ছায়াবীথিসহ বিভিন্ন এলাকায় পাঁচ ফুট পানি উঠেছে বলে জানাচ্ছেন এলাকাবাসী।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, জোয়ারে তিন হাজার গরু, ছাগল, মহিষ ও ভেড়া ভেসে গেছে। পুকুর ও ঘেরের অন্তত তিন কোটি টাকার মাছ ভেসে গেছে। “বাড়িঘরে কোমর পর্যন্ত পানি জমে থাকায় অনেক পরিবার উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। জোয়ারের তোড়ে সবগুলো কাঁচা এবং পাকা সড়ক বিধস্ত হওয়ায় দ্বীপের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ”

ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া চার মেট্রিক টন চাল প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলছেন তিনি। এ পরিস্থিতিতে সকাল থেকে ব্যক্তিগতভাবে দুই হাজার পরিবারের মাঝে চিড়া-মুড়ি বিলিয়েছেন বলেও জানান তিনি। বন বিভাগের নিঝুম দ্বীপ বিট কর্মকর্তা এসএম সাইফুর রহমান জানান, জোয়ারে দ্বীপের চৌধুরী খালের পাশে নতুন সৃজিত ৫০ হেক্টর বনের গাছ নষ্ট হয়ে গেছে। এছাড়া ৪০ হাজার ৩৯০ একর বনভূমিতে প্রায় পাঁচ ফুট পানি উঠে যায়। “বনের ভেতর থেকে হরিণের দল লোকালয়ে উঁচু জায়গায় উঠে আসে “

অনেক হরিণ জোয়ারে ভেসে যাওয়ার শঙ্কাও করছেন তিনি। ২০০১ সালে সরকার জাতীয় উদ্যান ঘোষিত নিঝুম দীপের বনে প্রায় পাঁচ হাজার হরিণ রয়েছে। হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদোউস অভিযোগ করেন, অনেক এলাকায় বেড়িবাঁধ না থাকায় এবং এ বছর আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত না করায় অস্বাভাবিক জোয়ারে মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। “নতুন বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত বেড়ির মেরামত দ্রুত না করা গেলে মানুষকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করা যাবে না।” শনিবার দুপুরে কিছু ত্রাণ নিয়ে হাতিয়ার নলের চরে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জেলার ডিসি খোরশেদ আলম খাঁন। তিনি বলেন, দুর্গত এলাকায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ হচ্ছে। এসব এলাকায় সরকারিভাবে বরাদ্দ ৪০ মেট্রিক টন চাল রোববার থেকে বণ্টন করার কথা রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের নির্মম নির্যাতনের শিকার মা ও মেয়ে
পরবর্তী পোস্ট
খুলনা বিশ্ববিদ্যালয় খোলার আগেই ক্যাম্পাসে ফিরছে শিক্ষার্থীরা

রিলেটেড পোস্ট

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও...

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় আড়াইশ কোটি টাকার চাঁদাবাজি ক্স...

ডিসেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম-১৩ আসনে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কেন্দ্রের দিকে...

নভেম্বর ২৯, ২০২৩

৫ টাকায় ‘স্মার্ট স্কুল বাস’এ বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা:...

নভেম্বর ২৩, ২০২৩

চট্টগ্রাম ১১ আসনে আসছে হেলাল আকবর চৌধুরী বাবর

নভেম্বর ১৯, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting