দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি হলেন সাংবাদিক

কর্তৃক Satnadee Satkhira ডিসেম্বর ২৫, ২০২৫
ডিসেম্বর ২৫, ২০২৫ ০ কমেন্ট 310 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকায় চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্নভাবে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও স্থানীয় এক সাংবাদিক ও তাঁর ভাইকে আসামি করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সাতক্ষীরা সদর থানায় মামলাটি হয়েছে।মামলার আসামিরা হলেন,  দৈনিক দক্ষিণের মশালের বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান ও তাঁর বড় ভাই রফিকুল ইসলামসহ স্থানীয় আরও তিন জন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ভোরে কাটিয়া অফিসপাড়া এলাকার বাসিন্দা কওছার আলী সাংবাদিক আব্দুর রহমানের বড় ভাই রফিকুল ইসলামের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে কচু ও কলা চুরির চেষ্টা করেন। এ সময় রফিকুল ইসলামের স্ত্রী নূর জাহান বিষয়টি টের পেয়ে প্রশ্ন করলে কওছার আলী ক্ষিপ্ত হয়ে তাঁকে ধাক্কা দেন বলে অভিযোগ।

ঘটনাটি দেখে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে চুরির মালামালসহ আটক করে জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন। তবে পুলিশের উপস্থিতির আগেই কৌশলে পালিয়ে যান কওছার আলী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

অভিযোগ রয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দিলেও তা আমলে না নিয়ে চুরির ঘটনাকে মারপিট হিসেবে দেখিয়ে মামলা রেকর্ড করা হয়। ওই মামলায় চার ও পাঁচ নম্বর আসামি হিসেবে সাংবাদিক আব্দুর রহমান ও তাঁর ভাই রফিকুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও তাঁরা ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। চুরির ঘটনার খবর পেয়ে পরে সেখানে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, প্রকৃত অভিযুক্ত কওছার আলীর বিরুদ্ধে মামলা না নিয়ে তাঁর মা ফরিদা বেগমকে বাদী করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত ছাড়াই এভাবে মামলা নেওয়ায় প্রকৃত ঘটনা আড়াল হয়েছে বলে অভিযোগ করা হয়।

কাটিয়া এলাকার বাসিন্দা বিপ্লব হোসেন বলেন, কওছার আলীর বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। তাঁর আচরণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ।

এ বিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু মণ্ডল বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং এক নারী আহত অবস্থায় ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে মামলা গ্রহণ করা হয় এবং তিনি ওই মামলার তদন্ত কর্মকর্তা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, তিনি মিটিংয়ে আছেন, এবিষয়ে পরে কথা বলবেন।

এদিকে, তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় দুই লক্ষ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
ঘুষের টাকার অভিযোগে সাতক্ষীরা সাব রেজিস্টার অমায়িকের বিরুদ্ধে তদন্ত শুরু

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting