দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৪
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কোনও প্রতিনিধি আসেননি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৫, ২০২০
এপ্রিল ২৫, ২০২০ ০ কমেন্ট 419 ভিউস

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাসের টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে আসেননি স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরের কোনও প্রতিনিধি। আসেননি ওষুধ প্রশাসনের কোনও কর্মকর্তাও। যদিও এই অনুষ্ঠানের মাধ্যমে গণস্বাস্থ্যের টেস্টিং কিট চূড়ান্ত অনুমোদনের জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথা ছিল। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনিও কোনও উত্তর দেননি। ফলে এখন তারা এসব কিট নিজ উদ্যোগে ওষুধ প্রশাসন অধিদফতরের কাছে পৌঁছে দেবেন।

তবে শনিবার (২৫ এপ্রিল) ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির কাছে কিট হস্তান্তর করা হয়। বেলা ১২টার দিকে ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে কিট হস্তান্তর অনুষ্ঠান হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন সংস্থা সিডিসি’র কাছে কিট হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ কয়েকটি প্রতিষ্ঠানকে কিট পরীক্ষা ও মতামতের জন্য নমুনা পাঠানো হবে।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অনুষ্ঠানে বলেন, ‘এই কিট তৈরিতে ওষুধ প্রশাসনের ডিজিও আমাদের সাহায্য করেছেন। গতকাল তারা হঠাৎ আমাদের জানালেন যে আজ আসতে পারবেন না। তাই আমাদের দুঃখ যে আপনাদের সামনে হস্তান্তর করতে পারছি না। তবে তারা কাল এটা নিয়ে বসবেন। জানি কেন তারা আজ আসেনি। স্বাস্থ্যমন্ত্রীকেও আমরা এই অনুষ্ঠানে আসার কথা বলেছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি। যদিও তিনি এখন কারণে-অকারণে অনেক বেশি ব্যস্ত আছেন।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) দিয়ে দেবো। বাকিদের কাল সরকারিভাবে সবার অফিসে পৌঁছে দেবো। আর্মি প্যাথলজি ল্যাবরেটরিকে আমন্ত্রণ করা হয়, কিন্তু তারা অনুমতি পাননি বলে আসতে পারবেন না। কাল তাদের যার যত দরকার দেওয়া হবে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি সরকার এ কিট যাচাই বাছাই করে খুব দ্রুত অনুমোদন দেবে। অনুমোদন প্রাপ্তির সঙ্গে সঙ্গে উৎপাদন শুরু করবো। পর্যায়ক্রমে এক লাখ কিট দেওয়া সম্ভব হবে।’

তিনি বলেন, ‘আমাদের উদ্ভাবন নিয়ে দুই-চার জনের মনে প্রশ্ন, এটা দিয়ে কাজ হবে কিনা। সেইদিনকার ওরস্যালাইন আজকের যুগান্তকারী অবদান। আমরা মনে করি, এরই ধারাবাহিকতায় আজ আপনাদের কাছে এই কিট প্রকাশ করতে যাচ্ছি। এটা খুব সহজে কাজ করবে, এটা পৃথিবীর বিরাট পরিবর্তন আনতে পারে। চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করবে।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের এই উদ্যোগ, উদ্ভাবনে অনেকে সাহায্য করেছেন। তাদের অনেকে স্বাস্থ্যের সঙ্গে জড়িত না। প্রধানমন্ত্রীর দফতর, পররাষ্ট্রমন্ত্রী, চীনের রাষ্ট্রদূত, এনবিআর, ইউএস-বাংলাসহ অনেকে আমাদের এই উদ্ভাবনে সাহায্য করেছেন। তারা আমলাতান্ত্রিকতার বাইরে এসে আমাদের উদ্ভাবনীতে সাহায্য করেছেন। তবে এখনও আমাদের যাত্রাপথে অনেক বাধা রয়ে গেছে। যেতে হবে অনেক দূর।’

করোনাভাইরাস শনাক্তকরণের ‘GR COVID-19 Dot Blot’ কিট তৈরির জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের দলটি কাজ করছে ড. বিজন কুমার শীলের নেতৃত্বে। বাকি গবেষকরা হলেন—ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে ড. বিজন কুমার শীল বলেন, ‘গত দুই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের পুরো টিম পরিশ্রম করেছে। সবকিছুর পরে আমরা বলতে পারি যে সফল হয়েছি। আশা করছি আমরা আগামীকাল থেকে উৎপাদনে চলে যাবো। আমরা দুই ধরনের কিট ডেভেলপ করেছি। করোনাভাইরাসের এন্টিজেন ডিটেকশন আর এন্টিবডি ডিটেকশন। এর ফলে শতভাগ রোগ শনাক্ত করতে পেরেছি। আমাদের কিটে টেস্ট করতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে। কাল ডিজি হেলথের সঙ্গে আমাদের মিটিং আছে। অনুমতি পেলে কিট উৎপাদনে চলে যাবো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে আড্ডাবাজী বন্ধ করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু
পরবর্তী পোস্ট
রবিবার সীমিত আকারে খুলছে ১৮ মন্ত্রণালয়ের সব অফিস

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting