দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০০
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১১, ২০২২
অক্টোবর ১১, ২০২২ ০ কমেন্ট 458 ভিউস

খুলনা প্রতিবেদক: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, করোনাভাইরাস প্রতিরোধের জন্য সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, এ্যাষ্টোজেনেকা, ফাইজার (চাইল্ড) টিকা সংরক্ষিত রয়েছে। টিকা কার্যক্রম পরিচালনার জন্য ৪৭২ জন টিকাদান কর্মী নিয়োগ দেয়া হয়েছে। ১২ বছরের উর্ধ্বে সকলের করোনা ভাইরাস টিকার ১ম ডোজ ১০০%, ২য় পর্যায় ৯৮% এবং তৃতীয় পর্যায় ৭২% টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ বলেন, মাদক, কিশোরগ্যাং ও জঙ্গিবাদ প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। ই-সিগারেট উল্লেখ করে তিনি বলেন, সময়ের সাথে সাথে নতুন নতুন মাদকদ্রব্য তরুণদের কাছে পাওয়া যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক অভিযান পরিচালিত হবে।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ইলিশ ধরা বন্ধ রাখতে ১১টি মোবাইল কোর্ট ও ৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এবছর খুলনা অঞ্চল থেকে ১৩শ’ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। এর থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে একশত ৪২ কোটি টাকা।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও বাসস ব্যুরো প্রধান এস এম জাহিদ হাসান বলেন, মহানগরীতে ফুটপাতসম‚হ দখল-দ‚ষণে বিশৃঙ্খলাপ‚র্ণ। এগুলো চলাচল উপযোগী করা এবং রাস্তায় যত্রতত্র পার্কিং ও অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া হাইড্রোলিক হর্ণের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হওয়ায় এর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগসহ নগরীতে জুয়া ও কিশোরগ্যাং এর অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি শহরের ফুটপাথ দখলমুক্ত করা ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা প্রদান করেন। সভায় খুলনার বিভিন্ন স্পটে মাদকসেবীদের বিষয়ে তথ্য পাওয়ার প্রেক্ষিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব স্ব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত সেপ্টেম্বর মাসে ১৯৮টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৩টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে সেপ্টেম্বর মাসে ১৪৮টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৪টি বেশি।
সভায় প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের উজিরপুর বাজারে চলছে চিংড়িতে অপদ্রব্য পুশের মহোৎসব

রিলেটেড পোস্ট

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

জুন ২১, ২০২৬

খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার

জুন ২১, ২০২৬

আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...

জুন ২০, ২০২৬

“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...

জুন ২০, ২০২৬

গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...

জুন ২০, ২০২৬

“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...

জুন ২০, ২০২৬

ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...

জুন ২০, ২০২৬

কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting