দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

খরিয়াটি দাখিল মাদারাসার নিয়োগ নিয়ে গুঞ্জন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০২১
সেপ্টেম্বর ৩, ২০২১ ০ কমেন্ট 337 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি দাখিল মাদারাসার নিয়োগ সংক্রান্ত গুঞ্জন নিয়ে এলাকাবাসীর মধ্যে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। নিয়োগ কার্যক্রম নিষেধাজ্ঞা ও বিজ্ঞপ্তির পর নিয়োগ গ্রহনের সময় সীমা অতিক্রান্তের পর গোপনে নিয়োগ কার্যক্রম করা হয়েছে এমন প্রচার নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

খরিয়াটি দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়নপত্র জমার পর আঃ রব খাঁর মনোনয়ন বাতিল করা হলে তিনি সিনিঃ সহকারী জজ আদালত আশাশুনিতে দেং ৫৯/১৯ মামলা করেন। বিবাদী পক্ষও ১১(ডি) ধারায় দরখাস্ত করেন। বিজ্ঞ আদালত তার (বাদী) মনোনয়ন সঠিক এবং আইনানুগ মর্মে রায় প্রদান করেন এবং বিবাদী পক্ষের দরখাস্ত নামঞ্জুর করেন। তারপরও মাদরাসার গ্রন্থাগারিক, দপ্তরী, আয়া/পরিচ্ছন্নতা কর্মী, মালি পদে নিয়োগের জন্য কার্যক্রম শুরু করা হয়। এনিয়ে মামলা, অভিযোগ হলে শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর ৬ মাস অতিক্রান্ত হয়ে গেছে ২০২০ সালের ২ ডিসেম্বর। তাই নতুন কমিটি গঠনের পর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সযোগ থাকেনা। কিন্তু মাদারাসা কর্তৃপক্ষ গোপনে গোপনে ব্যাক ডেটে নিয়োগ দেখিয়ে নিয়োগ কার্যক্রম শেষ করবেন এমন প্রলোভন দেখিয়ে প্রার্থীদের থেকে বড় অংকের টাকা নিয়েছেন, এমনকি নিয়োগ দেওয়াও সম্পন্ন হয়েগেছে, এমন আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে এলাকায়। এনিয়ে ব্যাপক সমালোচনা হতে শোনা যাচ্ছে বাজারে ও এলাকায়।

এলাকার আবুল হাসান, মোস্তাফিজুর রহমান, পুরতান কমিটির টিআর সদস্য ডাঃ মোক্তার হোসেন, অভিভাবক সদস্য আব্দুল্লাহ, আঃ ছালাম, প্রভাষক নূর ইসলাম, প্রভাষক আঃ রাজ্জাকসহ অনেকে জানান, গোপনে গোপনে নিয়োগদানের গুঞ্জন এলাকায় শোনা যাচ্ছে। আমরা বৈধ ভাবে, দুর্নীতিমুক্ত নিয়োগ চাই। অবৈধ নিয়োগ চাইনা, প্রার্থীদের থেকে টাকা নিয়ে হয়রানী করা হোক তেমনটা চাইনা। আমরা মাদরাসার সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু ভাবে পরিচালিত হোক সে কামনা করি।

মাদরাসার সুপার মাওঃ আঃ আজিজ জানান, নিয়োগদানের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির মেয়াদ ২০২০ সালের ২ ডিসেম্বর শেষ হয়ে গেছে। জজকোর্ট ও বোর্ডে মামলা ও অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ বন্ধ আছে। আমরা কোন নিয়োগ কার্যক্রম শুরু করিনি বা নিয়োগ দেওয়াও হয়নি। প্রচারিত গুঞ্জন অমূলক বলে তিনি জানান। তিনি আরও বলেন, কমিটির মেয়াদ উত্তীর্ণের কারনে এ্যাডহক কমিটি গঠনের জন্য ১৭ আগষ্ট আবেদন করেছি।

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ জানান, খরিয়াটি মাদরাসায় কোন নিয়োগ পরীক্ষা আমার জানামতে হয়নি। নিয়োগের জন্য মাদরাসা কর্তৃপক্ষও আমার সাথে কোন যোগাযোগ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিজস্ব আর্থিক ফান্ড তৈরি করে রাস্তা সংস্কার
পরবর্তী পোস্ট
কলারোয়ায় এম আর পরিবহনের কাউন্টার উদ্বোধন

রিলেটেড পোস্ট

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting