দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

কৌশলে পায়রাডাঙা মুজিদিয়া দাখিল মাদ্রাসার মনোনয়নপত্র বিক্রি বন্ধের অভিযোগ

কর্তৃক SK Ferdous জানুয়ারি ৯, ২০২২
জানুয়ারি ৯, ২০২২ ০ কমেন্ট 423 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনী তপশীল উপেক্ষা করে মনোনয়নপত্র বিক্রয় না করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদরের আড়ুয়াখালি পায়রাডাঙা মুজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু তাহেরের বিরুদ্ধে। রবিবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করতে ব্যর্থ ওই মাদ্রাসার তিনজন অভিভাবক প্রিজাইডিং অফিসার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আব্দুল গণি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরে কাছে এ অভিযোগ করেন।

আড়–য়াখালি পায়রাডাঙা মুজিদিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র আব্দুল আজিজের বাবা হাজী আসাদুর রহমান, একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্রঅ শামীমা আক্তারের বাবা মোঃ শফিকুল ইসলাম ও সপ্তম শ্রেণীর ছাত্রী মোহিনী খাতুনের বাবা আবতাবউদ্দিন জানান, গত ২ জানুয়ারি এ মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন তপশীল ঘোষণা করা হয়। ৯, ১০ ও ১১ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল টারটা পর্যন্ত মাদ্রাসার সুপার মোঃ আবু তাহেরকে মনোয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

ঘোষিত নির্বাচন তপশীল অনুযায়ি মাদ্রাসার এক একজন শিক্ষাথীর অভিভাবক হিসেবে তারা রবিবার সকাল ১১ টার দিকে ও বিকেল পৌনে চারটার দিকে মাদ্রাসায় এলে সুপারকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে তার অবস্থান জানতে চাইলে তিনি ব্যক্তিগত ঝামেলার কারণে পায়রাডাঙায় আছেন বলে জানান।

একইসাথে তিনি মনোনয়নপত্র বিক্রি না করে ভোটবহির্ভুত সমঝোতার চেষ্টা চালাচ্ছেন বলে জানান। একপর্যায়ে তাকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি অফিসে না আসার কথা আবারো জানান। তবে সোমবারও তিনি অফিসে আসবেন কিনা তা জানতে অপারগতা প্রকাশ করেন। একই ভাবে ভোটার তালিকা দিতে রাজী হননি ওই সুপার।

স্থানীয়দের অভিযোগ মাদ্রাসা সুপার স্থানীয় এক জনপ্রতিনিধির দ্বারা প্রভাবিত হয়ে তারই অনুসারি কয়েকজনের কাছে মনোনয়নপত্র বিক্রি করে নিজেদের পছন্দের কমিটি গঠণের চেষ্টা চালানোর কারণে এ লুকোচুরি খেলছেন।

জানতে চাইলে আড়–য়াখালি পায়রাডাঙা মুজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু তাহের রবিবার এ প্রতিবেদককে জানান, নিজের ব্যক্তিগত কাজের কারণে তিনি মাদ্রাসায় আসেননি। তাই মনোনয়নপত্র বিতরণ করতে পারেননি। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, ভোট নয়, সমঝোতার মাধ্যমে কমিটি বানানোর চেষ্টা করছেন তিনি।

আড়–য়াখালি পায়রাডাঙা মুজিদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাডিং অফিসার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আব্দুল গণি রবিবার সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বিলি বা বিক্রি করা বা জমা নেওয়া বা ভোটার তালিকা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট মাদ্রাসা সুপারের। তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কায়সার আহম্মেদ বলেন, নির্বাচন তপশীল অনুযায়ি যথা সময়ে মনোনয়ন বিক্রি করার দায়িত্ব যার উপর থাকবে তিনি সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা কোন প্রকার অনিয়ম করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুড়িগোয়ালিনীতে ছাত্রলীগের কম্বল বিতরণ
পরবর্তী পোস্ট
আশাশুনি উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিলেন নব-নির্বাচিত জন-প্রতিনিধিরা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting