দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৩৬
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কিংস পার্টি’ বলবেন না, বিএনএমের মহাসচিবের অনুরোধ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০২৩
নভেম্বর ২৫, ২০২৩ ০ কমেন্ট 343 ভিউস

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মতো বেশ কয়েকটি কম পরিচিত দল মাঠে সক্রিয় হয়েছে। ‘কিংস পার্টি’ হিসেবে রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে বিএনএম। দলটির মহাসচিব মো. শাহজাহান দাবি করেছেন, তারা সরকারের কোনো সহযোগিতা বা পৃষ্ঠপোষকতায় দল করেননি। তিনি বিএনএমকে ‘কিংস পার্টি’ নামে অভিহিত না করারও অনুরোধ করেন। শনিবার রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে নতুন নেতা-কর্মীদের যোগদান অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে মো. শাহজাহান সাংবাদিকদের এসব কথা বলেন। গতকাল নীলফামারী-১ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীসহ মোট ১৪ জন বিভিন্ন পেশার লোকজন বিএনএমে যোগ দেন। মো. শাহজাহান বলেন, ‘শুরুতেই আমাদের কিংস পার্টি বলা হচ্ছে। অনেকে প্রশ্ন করেন, এত বিশাল অফিস কীভাবে করলেন। আমরা হাসিমুখে এসব প্রশ্নের উত্তর দিলেও দুঃখ পাই। আমাদের নামের সঙ্গে কিংস পার্টি জুড়ে দেবেন না।’ শুক্রবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার ‘গোয়েন্দা সংস্থাগুলোকে’ ব্যবহার করে বিএনপি এবং সমমনা দলগুলো থেকে লোক ভাগিয়ে নিচ্ছে। নতুন দল করে, জেতানোর আশ্বাস দিয়ে মনোনয়ন দিচ্ছে, টাকাপয়সার লোভ দেখাচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিএনএমের মহাসচিব শাহজাহান বলেন, ‘কারও পৃষ্ঠপোষকতা, কারও আনুকূল্য, কারও প্রভাবে বিএনএম গড়ে ওঠেনি। বিএনপি ভাঙাও আমাদের উদ্দেশ্য নয়। পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। বিএনপি এসব কথা অজুহাত হিসেবে বলছে।’ রাজনৈতিক মহলে প্রচার ছিল, শনিবার সাবেক সংসদ সদস্যসহ অন্য দলের বেশ কয়েকজন নেতা বিএনএমে যোগদান করবেন। এ উপলক্ষে বড় আয়োজন করারও পরিকল্পনা ছিল। তবে তা হয়নি। দলীয় কার্যালয়ে ছোট পরিসরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন এগিয়ে এলেও দলটিতে এখনো চেয়ারম্যান পদে কারও নাম ঘোষণা করা হয়নি। এই বিষয়ে বিএনএমের মহাসচিব শাহজাহান বলেন, ‘এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন। চেয়ারম্যান যেকোনো সময় এসে যোগ দিতে পারেন। আমরা চমকের অপেক্ষায় আছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগ সম্পর্কে যা বলল যুক্তরাষ্ট্র
পরবর্তী পোস্ট
দ্বাদশ সংসদ নির্বাচনে আ.লীগের প্রার্থী হলেন যারা

রিলেটেড পোস্ট

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

আদালতের স্থগিতাদেশ ঘিরে প্রশ্নের ঝড় কালুরঘাট ফেরিঘাটের ইজারা...

মে ২০, ২০২৬

সব পক্ষকে সঙ্গে নিয়েই সরকার গণমাধ্যমের সংস্কারকাজ করতে...

মে ২০, ২০২৬

একটি শিশুর অসমাপ্ত সকাল, একটি সমাজের নীরব ব্যর্থতা

মে ২০, ২০২৬

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting