দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০৪
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ : এলাকাবাসীর ক্ষোভ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২১
জুলাই ১৭, ২০২১ ০ কমেন্ট 301 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার এএসআই মনিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের, শেখ শুকর আলীর নাতনির সাথে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, শেখ শুকর আলীর বাড়িতে থাকা নাতনি খুকুমনির সহিত শ্যামনগর থানার ভুরুলিয়া গ্রামের ছামসুর মোড়লের ছেলে বিল্লালের বিবাহ হয় প্রায় ৩ বছর পূর্বে। বিবাহের পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। কিন্তু তার স্বামী একজন নারী লোভী ও একাধিক বিবাহের হোতা। খোঁজ নিয়ে জানা যায় গোপনে বিল্লাল বিভিন্ন জায়গায় ৪টি বিয়ে করেছে।

খুকুমনি জানায় যে, প্রায়ই তার স্বামী মাদক সেবন করে বাড়ি ফিরত,অহেতুক ঝগড়া ও প্রচুর মারধর করতো। খুকুমনি আরো বলেন,আমার স্বামীসহ আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। কিন্তু আমার বাবা গরিব রিকশা চালক সব সময় টাকা দিতে পারতো না। চাহিদা মতো টাকা দিতে না পারায় কয়েক মাস পূর্বে আমার শাশুড়ি,ননদ ও আমার স্বামী আমাকে মেরে আমার মাথা ফাটিয়ে দেয় এবং আমাকে গুরত্বর আহত করে ফেলে রাখে ।

আমার বাবা মা জানতে পেরে আমাকে চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর হাসপাতালে ভর্তি করে এবং আমি সুস্থ হলে সেখান থেকে আমার বাবার বাড়ি নুরনগরে থাকতে শুরু করি। আমার পরিবার একাধিক বার আমার স্বামীকে তার সংসারে নিয়ে যেতে বললেও তারা কেও আসেনি।

গত ১৪ জুলাই আমার ছেলে অসুস্থ হলে আমরা তাকে শ্যামনগর হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসা শেষে আমার নানার বাসা মহেশকুড়ে আসি এবং আমার স্বামী জানতে পারে তার ছেলে অসুস্থ। গত ১৪ তারিখ আমার নানার বাড়িতে রাত ১০ টার দিকে আমার স্বামী আসে। আমার স্বামীর পুনরায় বিয়ে করার বিষয় জানতে চাইলে আমার মায়ের সাথে এবং আমার সাথে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে আমার স্বামী আমাকে মারধর করলে আমিও তার হাত থেকে বাঁচতে তার শরীরেও হাত তুলি এবং তখন আমার মা ও নানি ছুটে এসে ওর হাত থেকে আমাকে রক্ষা করে। বিষয়টি আমার শ্বশুর বাড়ি ও মহেশকুড়ের মেম্বর রফিক আহম্মেদ রফুকে জানানো হলে ১৫ তারিখ সকাল ১১টার সময় আমার নানা বাড়িতে বসে আপোষ মীমাংসা করবে বলে আশ্বস্ত করেন। কিন্তু ১৫ তারিখ সকাল গড়িয়ে দুপুর হতে লাগলো এবং আমার স্বামী তার বাড়িতে ফোন করলে তারা দুপুরে আসবে বলে জানায়। আমরা তখন সবার জন্য রান্না বাড়া করতে থাকি। আমার স্বামী, মামা ও এলাকার অনেকে উঠানের চিয়ারে বসে ছিলো সকলের অপেক্ষায় ।

হঠাৎ দুপুর ১টার দিকে কালিগঞ্জ থানার এএসআই মনির স্যার মটর সাইকেলে এসে স্বামীর নাম ধরে ডেকে নিয়ে তার পরিবারের একটি মোটরসাইকেলে তুলে দেয় এবং আমার ছোট মামা শেখ তাজিম বিষয়টি জানতে চাইলে তাকে চড় মেরে আসামির মতো মোটরসাইকেলে উঠায়ে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় সকলে তাজিমকে নিয়ে যাওয়ার কারণ জানতে চায় । এএসআই মনির ও তার সহকারী মোটরসাইকেল ড্রাইভার অশ্লীল ভাষায় গালি গালাজসহ কয়েক জনকে মারধর করে । আমার স্বামীকে ঘটনা স্থল থেকে মটর সাইকেল যোগে চলে যেতে নির্দেশ দেন এবং তারা চলে যায় ।

তখন আমি আমার ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে মনির স্যারের কাছে সকল বিষয় বলতে গেলে তিনি আমাকে শতাধিক মানুষের সামনে গালিগালাজ করে এবং আমার গলা ধাক্কা দেন,তখন আমি আমার ছেলেসহ পুকুরের পাশে নারিকেল গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই এবং আমার ছেলের শরীরের কিছু অংশ ছিলে যায়। তখন মনির স্যার অনেক টা ঘাবড়ে গিয়ে, ভিডিও করতে শুরু করে এবং ওসি সাহেবকে ফোন করে ভুল তথ্য দিতে থাকে।

ততক্ষণে এলাকার মেম্বর রফিক আহম্মেদ রফু এসে হাজির হন এবং ওসি সাহেবের সাথে কথা বলেন, তখন এএসআই মনির আমার ছোট মামাকে ছেড়ে দিয়ে চলে যায়। এসময় আমি জ্ঞান হারাই এবং আর কি হয়েছিলো আমি জানিনা।

এলাকা সূত্রে জানাযায়, এএসআই মনির মহেশকুড়ে শেখ শুকর আলীর বাড়ির উঠান থেকে তাজিমকে তুলে নিয়ে যাচ্ছিলো এবং প্রকৃত আসামি নারী নির্যাতনকারী বিল্লালকে ওখান থেকে চলে যেতে সহায়তা করে।

এসময় এলাকাবাসী, তাজিমকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে সকলের সাথে এএসআই মনির অকথ্য ভাষায় গালি গালাজ ও কয়েক জনকে মারধর করে। এলাকাবাসী আরো বলেন, আইন আজ কোন পর্যায়ে ? আমাদের সামনে ওই মেয়েটিকে মনির স্যার গলা ধাক্কা দিয়ে বাচ্চাসহ গাছের উপর ফেলে দিল, ওই বাচ্চাটির পিঠ ছিলে গেল, আমরা কথা বলে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখান। এত বাজে ব্যবহার যে মানুষ করতে পারে জানা ছিলো না ।

উল্টা সকলের ভিডিও করে নিয়ে গেছে। না জানি বিনা অপরাধে আবার কোন মামলায় ফেঁসে যাই। দেশের আইন আজ কোন পার্যায় ? আমাদের বাক স্বাধীনতাটুকু নেই ?

এসময় এলাকাবাসী “এএসআই মনিরের বিচার চাই” ¯স্লোগান দিতে থাকেন এবং এএসআই মনিরের বিচার চেয়ে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে মহেশকুড়ের মেম্বার রফিক আহমেদ রফুর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষটি আমি জানি এবং সকালে আমার মীমাংসা করে দেওয়ার জন্য বসার কথা ছিলো। কিন্তু আমি গিয়ে দেখি সেখানে পুলিশ এবং তাজিম নামের ছেলেকে পুলিশ নিয়ে যাচ্ছিলো পরে আমার সাথে কথা বলে তাজিমরে ছেড়ে দিয়ে যায়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার এএসআই মনিরের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি ওখানে অভিযোগ পেয়ে আসামি ধরতে গিয়ে ছিলাম, কারো সাথে খারাপ আচরণ করিনি, ওখানের মেম্বার জানেন এবং আমি ওসি সাহেবকে বিষয়টি জানিয়েছি, তারা আমার কাছ থেকে আসামি কেড়ে নিচ্ছিল, পরে মেম্বারের উপস্থিতিতে, আসামিদের ছেড়ে দিয়ে আসি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আমি এবিষয়ে অবগত নই কিন্তু বিষয়টি এখন শুনলাম আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বাস্থ্যবিধি না মেনেই শম্ভুর শোডাউন ও সমাবেশ
পরবর্তী পোস্ট
কলারোয়া পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের দক্ষতা অর্জনে কর্মশালা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

কালিগঞ্জে ৫৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

মার্চ ২৫, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মার্চ ৯, ২০২৬

নলতায় মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

মার্চ ১, ২০২৬

নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া

মার্চ ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting