দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১৯
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৬, ২০১৯
ডিসেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 307 ভিউস
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় সোমবার বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। তবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা এবছর বিশেষ কারণ দেখিয়ে তাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কলারোয়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপেজলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, থানার পক্ষে অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল- গীয়াস, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌরসভার পক্ষে ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া ফ্র্রেন্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে সভাপতি আব্দুর রশিদ কচি, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধাদের গণ কবরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা ও ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলি শাহিনের সঞ্চালনায় সকাল সাড়ে ৮ টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন যৌথভাবে সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল- গীয়াস। এরপর শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন করানো হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করে। এরপর কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন এর পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা প্রশাসন একাদশ ও সুধি একাদশের মধ্যে
সৌখিন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা গেছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাওলানা ওসমান গনির পরিবারের পাশে জি.এম সৈকত
পরবর্তী পোস্ট
কলারোয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের কর্মসুচী বর্জন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting