দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৪
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় পুকুরে গোসল করার সময় এসআই’র মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee মে ৩০, ২০২২
মে ৩০, ২০২২ ০ কমেন্ট 343 ভিউস

 

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় পুকুরে গোসল করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে থানার উপ পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম (৪০) মৃত্যু বরণ করেছেন। রবিবার সকালে কলারোয়া থানার পুকুরে সাঁতার কাটার সময় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা। এসআই রাশিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে কলারোয়া থানার পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের সদস্যরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে ইমারজেন্সি বিভাগে আনেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। হাসপাতালের সব কার্যক্রম শেষে তাঁর মরদেহ নিয়ে যায় পুলিশ।

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. ওবায়দুল্লাহ বলেন, থানার পুলিশের এক এসআই গোসল করার সময় আকস্মিক পানিতে ডুবে যান। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ ওসি নাসির উদ্দিন মৃধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান। পরে তাৎক্ষণিক স্টেশন লিডার ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় ডুবে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশিদুল ইসলাম দেড় মাস আগে কলারোয়া থানায় পুলিশের এসআই পদে যোগদান করেন। সকালে থানার পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কার্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আতাউল হক দোলন
পরবর্তী পোস্ট
রায় নগর নৌ-পুলিশের অভিযানে গাঁজা সহ আটক-১

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting