দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসকলারোয়া

কলারোয়ায় করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা

কর্তৃক kobirubel.satnadee মে ১০, ২০২০
মে ১০, ২০২০ ০ কমেন্ট 347 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করনীয় নির্ধারণে কলারোয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত এক নির্দেশনায় ১০ মে ২০২০ তারিখ হতে শর্তাদির মধ্যে প্রযোজ্য বিষয়াদি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা উপজেলা সমুহে আভ্যন্তরীন ভাবে ব্যবসা বানিজ্য দোকান পাট,  শপিংমলসহ অন্যান্য কার্যাবলী খুলে দেওয়ার যে নির্দেশনা দেয়া হয়েছে সেই  বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায় তা নির্ধারণ  করতে ওই মতবিনিময় সভার আয়োজন করে কলারোয়া উপজেলা প্রশাসন।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের  সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা  চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপস্থিত ছিলেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য- থানার অফিসার ইনচার্জ  (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক  মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক  হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, ব্যবসায়ী  প্রতিনিধিদের মধ্যে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ.সভাপতি আশফাকুর রহমান সোহল  প্রমুখ।

আলোচনার একপর্যায়ে কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন- ‘করোনা  যুদ্ধের সম্মুখ যোদ্ধা হিসাবে বাংলাদেশ পুলিশের প্রায় দেড় হাজার পুলিশ  সদস্য করোনা আক্রান্ত হয়েছে। কয়েকজন মারাও গেছেন। তারপরও পুলিশবাহিনী  থেমে নাই। রাতদিন তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এর মধ্যে করোনার  কারণে মানুষ গৃহবন্দী হওয়ার ফলে কাজ না থাকায় পারিবারিক দ্বদ্ব ও জমিজমা  নিয়ে দ্বদ্ব চরম আকার ধারণ করেছে। এত কিছু সামাল দিতে আজ আমরা অনেক  ক্লান্ত। তাই নতুন করে দোকান পাট খুলে গেলে শুধু পুলিশের উপর নির্ভর  করলে হবে না। সকলকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর  পাশাপাশি উপজেলার সব বাজার গুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে।’

ইউএনও সেলিম শাহনেওয়াজ বলেন- ‘বাজার নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগের সব  ব্যয়ভার বহন করবে বাজার কমিটির তত্বাবধানে বাজারের সাধারণ ব্যবসায়ীরা।’

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘সরকার দেশের উন্নয়নের কথা  মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  পৌরসভা, বাজার পরিচালনা কমিটি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে নিয়ে সম্মিলিত  প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বদলি পাটকল শ্রমিকের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
করোনার মধ্যেও কালিগঞ্জের বাজার গুলোতে উপচে পড়া ভীড়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting