দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:২৪
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ার আম গেল ইউরোপে, রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

কর্তৃক kobirubel.satnadee মে ২১, ২০২২
মে ২১, ২০২২ ০ কমেন্ট 396 ভিউস

কলারোয়া ব্যুরো: তৃতীয় দফায় দেশের গন্ডি পেরিয়ে ইউরোপের বাজারের উদ্দেশ্যে রওয়ানা হলো কলারোয়ার আম। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার ইলিশপুর এলাকার কৃষক কবিরুল ইসলাম ডাবলুর আম বাগান থেকে সরকারি নিয়ম মেনে ২ হাজার কেজি (২ মেট্রিকটন) হিমসাগর আম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আর বিদেশে আম পাঠাতে পেরে খুশি আম চাষীরা।

এর আগে গত ১৪ মে এসিআই লজিষ্টিক লিঃ এর মাধ্যমে ১০০ কেজি গোবিন্দভোগ আম হংকংয়ে এবং ১৬ মে জিয়েল ইন্টারন্যাশনাল লিঃ এর মাধ্যমে ৪০০ কেজি হিমসাগর আম লন্ডনে রপ্তানি করা হয়। এবছর সাতক্ষীরা জেলা থেকে ১০০ মেট্রিকটন আম বিদেশের বাজারে যাচ্ছে বলে জানা গেছে কৃষিস¤প্রসারন অধিদপ্তর সূত্রে।। আমের স্বাদ ও মান ভাল হওয়ায় রপ্তানীও বাড়ছে সাতক্ষীরার আম।

এ সময় আম রপ্তানির কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। রপ্তানীকারক প্রতিষ্ঠান জিয়েল ইন্টার ন্যাশনাল লিমিটেড এর মাধ্যমে এ আম রপ্তানি করা হচ্ছে।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম, জেলা বিপনন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল­াহ, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ‘সফল’ প্রকল্পের সহায়তায় সাতক্ষীরা থেকে নিরাপদ আম রপ্তানী করা হয়।

সাতক্ষীরা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম জানান, এর আগে ২০১৪ সাল থেকে সাতক্ষীরার আম রপ্তানী হচ্ছে ইউরোপের ফ্রান্স,জার্মানী,লন্ডন,ইটালি ও পর্তুগালে। সারা বাংলাদেশ থেকে এবার ৬০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানী হবে। এর মধ্যে সাতক্ষীরা থেকে ১০০ মেট্রিক টন গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আম ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি হওয়ার কথা রয়েছে। নিরাপদ পরিবেশ বান্ধব আম চাষের জন্য ৫০০ চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলায় ১৩ হাজার ১০০ জন আম চাষীর ৫ হাজার ২৯৯ টি বাগান রয়েছে। তিনি আরো জানান, জেলায় এবার আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধরন করা হয়েছে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিকটন।

 জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা আমে একটি সুনাম রয়েছে দেশ জুড়ে। দিন দিন আন্তজার্তিক বাজারেও সাতক্ষীরার আমের চাহিদা বেড়েছে। ইরাক ও আরব আমিরাতে সাতক্ষীরার আম নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। আন্তজার্তিক পর্যায়ে বিভিন্ন দেশে আরো বেশী সাতক্ষীরার আম রপ্তানী করতে পারলে আরো বেশী বেশী বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এ সময় কোন রকম ক্যামিক্যাল না মিশিয়ে কৃত্রিম উপিায়ে আম চাষ করার জন্য চাষীদের কাছে আহবান জানান। কৃষিসম্পসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাতক্ষীরা জেলা থেকে নিরাপদ স্বাস্থ্যসম্মত আমসহ অন্যান্য সবজির ধারাবাহিক রপ্তানী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাণীনগরে মাদকের ৭মামালার আসামী গাঁজাসহ আটক
পরবর্তী পোস্ট
কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে গৌরীঘোনা, সুফলাকাটি ও পাঁজিয়া ইউনিয়ন দল সেমিফাইনালে

রিলেটেড পোস্ট

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

কলারোয়ায় ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা...

জুন ৪, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting