দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৪
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির মাষ্টার সুব্রত দাশ নিখোঁজ মানুষের সহযোগিতা দেন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৯, ২০২১
জুলাই ৯, ২০২১ ০ কমেন্ট 379 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনির মাষ্টার সুব্রত দাশের সহযোগিতায় বরগুনা জেলার বামনা উপজেলার বুকুবুনিয়া ইউনিয়নের বড়তালেশ্বর গ্রামের মানসিক প্রতিবন্ধী সুধাংশ দাশ (৪২) তার স্বজনদের কাছে ফিরে গেছে।

বড়তালেশ্বর গ্রামের বসন্ত দাশের মানসিক প্রতিবন্ধী ছেলে সুধাংশ প্রায় ১১মাস আগে বাড়ী থেকে নিখোঁজ হয়েছিল। অনেক খোজাখুজির পরেও কোন সন্ধান না পেয়ে ছেলের আশা ছেড়েই দিয়েছিলেন তার পিতা-মাতা। কথায় বলে রাখে স্রষ্টা মারে কে? গত ৮ জুলাই আশাশুনির কুল্যা ইউনিয়নের কচুয়ার কালিপদ ঘোষের মুদি দোকানে পানি পান করতে আসে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি। আশাশুনি প্রেসক্লাবের সদস্য সুব্রত দাশ তার সাথে কথা বলেন। অনেকক্ষণ কথা বলে তার ঠিকানা কিছুটা আচ করতে পারেন সাংবাদিক সুব্রত। এরপর বুকুবুনিয়া ইউপি চেয়ারম্যানের মোবাইল নং সংগ্রহ করে কথা বলেন তিনি। প্রতিবন্ধীর শারীরিক অবস্থা ও অঙ্গভঙ্গি সম্পর্কে কথা বলে নিশ্চিত হন তার ঠিকানা। সাংবাদিক সুব্রত দাশ বিষয়টি অফিসার ইনচার্জ আশাশুনিকে অবহিত করেন। ওসি গোলাম কবির সাথে সাথে ফোর্স পাঠিয়ে প্রতিবন্ধী সুধাংশকে থানা হেফাজতে নিয়ে আসেন। ঐ রাতেই তার স্বজনরা থানায় এসে ভাইকে ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেলেন।

 পরিবারের সদস্যরা জানান, সুধাংশের একটি মেয়ে নিউমোনিয়া জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়,একটি ছেলে পানিতে ডুবে মারা যায়। পরে স্ত্রী তাকে রেখে বাবার বাড়ী চলে গেলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ১১ মাস আগে সবার অজান্তে তিনি বাড়ী থেকে উধাও হয়ে যান।

সাংবাদিক সুব্রত বলেন, আমি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করি। রাস্তাঘাটে কোন ভিক্ষুক কিংবা মানসিক প্রতিবন্ধীকে দেখলে আমার কষ্ট লাগে। তখন স্বজন হারানোর ব্যাথা অনুভব করে তাদের থেকে কিছু কথা শোনার চেষ্টা করি। যদি কিছু কথা জানতে পারি তখন সেই এলাকার প্রশাসন অথবা জনপ্রতিনিধিদের মোবাইল নাম্বার যোগাড় করে তাদের বাড়ীর ঠিকানা বের করি। এভাবে আমি গত ১৪ জুন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ননীগোপালপুর গ্রামের বাবুল মন্ডলের মানসিক প্রতিবন্ধী ছেলে পবিত্র মন্ডল (১৭), ২০১৭ সালে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার একটা বৃদ্ধাকে (৭৫),  ২০১৯ সালে সাতক্ষীরার ভোমরার এক মহিলাকে (৪০) এবং ২০১১ সালে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এক মহিলা (৪৫) কে তাদের পরিবারের কাছে ফেরৎ পাঠাতে সক্ষম হয়েছি। তিনি এমন মহৎ কাজে সকলের সহযোগিতা প্রার্থনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুল্যায় চেয়ারম্যান প্রার্থী পলাশ’র উদ্যোগে রাস্তা সংস্কার
পরবর্তী পোস্ট
জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে খাবার বিতরণ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...

অক্টোবর ১৪, ২০২৬

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting