দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৩
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...
রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...
গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ
দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও...
সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬ ০ কমেন্ট 13 ভিউস

মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে মহিব টেলিকম অ্যান্ড স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক মালামাল পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর আগে দোকান মালিকের ছোট ভাইকে মারধর ও দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকান মালিক মারুফ বিল্লাহ।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতাপনগর পশ্চিম মাথার বিট হাউজ মোড় এলাকায় মারুফ বিল্লাহর মহিব টেলিকম অ্যান্ড স্টোর নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানে প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক মালামাল ছিল। মাঝে মাঝে দোকানটি পরিচালনা করতেন তার ছোট ভাই মো. মহিবুল্লাহ।

অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে মো. মেহেদী হাসানের সঙ্গে মহিবুল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেহেদী তাকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে যান এবং তার মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে দোকানটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে এলে মহিবুল্লাহকে খুন-জখমের হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি চলে যান বলে দাবি করা হয়েছে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে মহিবুল্লাহ দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত আনুমানিক দেড়টার দিকে গ্রামের মো. লিয়াকত আলী ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে মহিবুল্লাহ, তার বাবা-মা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

অভিযোগকারীর দাবি, আগুনে দোকানে থাকা প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক মালামাল পুড়ে যায়। একই সঙ্গে ক্রেতাদের কাছে পাওনা প্রায় ২ লাখ ২০ হাজার টাকার হিসাব সংবলিত বকেয়া খাতাও পুড়ে নষ্ট হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মারুফ বিল্লাহর অভিযোগ, ১৯ সেপ্টেম্বর রাত সোয়া ৯টা থেকে ২০ সেপ্টেম্বর রাত দেড়টার মধ্যে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজনের সঙ্গে সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে দোকানে আগুন ধরিয়ে দিতে পারে বলে তার সন্দেহ। ঘটনার আগে ও পরে অভিযুক্তদের কয়েকজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের ভ্যানযোগে দোকানের আশপাশে যাতায়াত করতে দেখা গেছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এ ঘটনায় মো. আরাফাত হোসেন, মো. মেহেদী হাসান, মো. আবুজার, মো. রাজা হোসেন ও মো. হাবিবুল্লাহর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, গাজী আরিফিন, বাবু হোসেন ও মোকছেদ গাজীসহ কয়েকজনকে ঘটনার সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানান, ঘটনার সময় তিনি সাতক্ষীরায় অবস্থান করায় তার ছোট ভাই ফোনে বিষয়টি জানান।

এ বিষয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী মারুফ বিল্লাহ। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেনের ব্যবহারিত মোবাইল নাম্বারে একাধিক বার কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল
পরবর্তী পোস্ট
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কায় ১৫ হাজার মানুষ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর জামিনে মুক্তি চান

আগস্ট ২৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting