দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির পিরোজপুরে রেকর্ডীয় সম্পত্তি জবরদখলের চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৬, ২০২৩
জুলাই ৬, ২০২৩ ০ কমেন্ট 541 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার পিরোজপুরে রেকর্ডীয় স্বত্ত্বদখলীয় সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সরেনজমিনে অনুসন্ধানে জানা যায়, পিরোজপুর মৌজার জে,এল নং ১১৫ এর এস.এ ৭ ও ৮ নং খতিয়ানের সম্পত্তি পিরোজপুর গ্রামের মাজেদ সানার নামে ৫২.৭৯৮ এবং পার্শ্ববর্তী ই¯্রাফিল সরদারের পুত্র আমিরুল ইসলাম এর নামে ৫২.৬৩৬ শতক সম্পত্তি রেকর্ড হয়। উক্ত সম্পত্তি গত ১৫/০৪/২০০৯ সালে স্থানীয় সার্ভেয়ার আঃ বারী গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মাপ জরিপ করে মাজেদ সানার দুই পুত্র মোস্তাফিজুর ও মফিজুর এবং আমিরুল গংদের মধ্যে আপোষে উক্ত সম্পত্তির সীমানা নির্ধারণ করে দখল প্রদান করেন। সেখান থেকে উভয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকলেও সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর ও মফিজুরের অংশে থাকা সম্পত্তি অবৈধ জবর দখলের চেষ্টা চালাচ্ছে আমিরুল গং। এ বিষয়ে জমির মালিক মাজেদ সানা সহ ৫ জন বাদী হয়ে গত বছর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সাতক্ষীরায় এক মামলা আনয়ন করেন। যাহার নং ২৩১/২২। মামলাটি বর্তমানে বিচারাধিন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ আমিরুল ইসলাম মাজেদ সানার পুত্রদ্বয় মোস্তাফিজুর ও মফিজুরের অংশের সম্পত্তির কিছু অংশ জবর দখলের পায়তারা চালাচ্ছেন। উক্ত জমি দখলের জন্য আমিরুল ইসলাম মাজেদ সানার দুই পুত্র শিক্ষক মোস্তাফিজুর রহমান ও শিক্ষক মফিজুর রহমানকে হুমকী প্রদর্শন করে আসছে। এ ঘটনায় মফিজুর ইসলাম বাদী হয়ে গত ১৩ মে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং ৫১৯। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আমিরুল ইসলাম সহ ত্বদীয় লোকজন গত ২৬ মে আমিরুল ইসলাম, তার পুত্র রাব্বী, আনারুল ইসলাম, নূরুল হক সরদার, মইনুর রহমান, বেগম খাতুন মোস্তাফিজুর-মফিজুর এর অংশে পুকুরের মধ্যে খুটি বসিয়ে দখল করতে থাকলে মফিজুরের স্ত্রী হুমায়রা খাতুন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে হাতুড়ি পেটা ও কিল, ঘুষি মেরে আহত করে। এসময় তার কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে আমিরুল ইসলাম গং উক্ত বিরোধীয় সম্পত্তিতে জোরপূর্বক খুটি বসিয়ে ও পুকুর পাড়ে থাকা মফিচুরের একটি শিশু গাছ জোর পূর্বক টেনে নিজের বাড়িতে নিয়ে যায়। যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। এ ঘটনায় মফিজুরের স্ত্রী হুমায়রা খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ আমিরুল ইসলাম জানান, “ওদের (মোস্তাফিজুর-মফিজুর) আর আমার জমি প্রায় সমান। আমি আমার জমিতে খুটি বসিয়েছি ওদের জমিতে কোন খুটি বসায় নি বা কাউকে মারপিট করিনি।”
এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম জানান, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর থানার পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় পরেশ চন্দ্রকে মারপিট, থানায় অভিযোগ
পরবর্তী পোস্ট
ওজনে কম দেওয়ায় বড় বাজারে মুরগী ব্যবসায়ীকে জরিমানা

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting