দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৫৯
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...
সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে সরকারি সম্পত্তি বিধি বহির্ভূতভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে দখলের ষড়যন্ত্র

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৬, ২০২১
জুলাই ৬, ২০২১ ০ কমেন্ট 315 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে সরকারিভাবে ব্যক্তি মালিকানায় ইজারা প্রদান করে রাজস্ব আদায়কৃত সম্পত্তি বিধি বহির্ভূতভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে দখলের ষড়যন্ত্র করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে ঘুরে জানাগেছে, খোলপেটুয়া ও গলঘেসিয়া নদীর সংযোগস্থল ত্রিমোহনায় শ্যামনগর উপজেলার পাড়ের ঘোলা গ্রামের গা ঘেসে নদীর চরভরটি প্রায় ১৫ একর সম্পত্তি রয়েছে। যাহা আশাশুনি উপজেলার ভূমিহীনদের মধ্যে বন্টন বা ভোগ দখল করার কথা। কালক্রমে সেটি না হয়ে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের লোকজন দিনের পর দিন ওই সম্পত্তি জবর দখল করে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে ইজারা গ্রহন করে, আবার কোন কোন সম্পত্তি ইজারা ছাড়াই ভোগ-দখল করে চলেছে। ফলে সরকারি বিধি মোতাবেক বঞ্চিত হচ্ছে গলঘেসিয়া নদীর উত্তর পাড়ের আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের কোলা, হিজলীয়া গ্রামের ভূমিহীন পরিবার।

এদিকে, ঘোলা, হিজলীয়া ও কোলা খেয়াঘাটের ঘোলা পাড়ের চরভরাটি হিজলীয়া মৌজায় ৬১০ নং দাগে আনুমানিক ১৫ একর সম্পত্তি নদীর চরভরাটি সরকারি খাস জমি রয়েছে। ওই সম্পত্তি শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের গা ঘেসে অবস্থান করায় ওই গ্রামের লোকজন একসনা ইজারা গ্রহন বা ইজারা ছাড়াই দখল করে ভোগ করছে। এর মধ্যে, ঘোলা খেয়াঘাট টু শ্যামনগর উপজেলা সাথে সরাসরি পিচের রাস্তা হওয়ায় রাস্তা সংলগ্ন সম্পত্তি এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। রাস্তা সংলগ্ন খেয়াঘাটের মূখে স্থানীয় শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের মৃত. আফসার আলী গাজীর পুত্র জলিল গাজী মাটি ভরাট করে দীর্ঘদিন বালু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। ২০১৭ সাল থেকে প্রতাপনগর ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে ইজারা গ্রহন করে ভোগ দখল করে চলেছে। ক’বছর আগে ওই ভরাটি জমি সংলগ্ন জায়গায় স্থনীয় দোকানদার, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক, ঘের ব্যবসায়ী ও খেয়া মাঝিরা মিলে গোলপাতার ছাউনি বাঁশ-খুটিযুক্ত একটি নামাজের ঘর তৈরী করে। পাশেই জামে মসজিদ থাকতেও চলতি পথের মুসল্লিদের কথা চিন্তা করে নামাজের ঘরটি পাকা করাও হয়েছে। এরই মধ্যে একটি মহল নামাজের ঘর সংলগ্ন জলিল গাজীর ভরাটকৃত বালির আড়ত বেদখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। অহেতুক ওই মহলটি পূর্ব শত্রুতার বসবর্তি হয়ে নামাজের ঘরের নাম করে প্রয়োজনের অতিরিক্ত সরকারি রাজস্ব প্রদানকারী জলিল গাজীর ভরাটকৃত বালির আড়ৎ দখল করার ষড়যন্ত্রে ইজারা গ্রহনের জন্য পঞ্জেগানা মসজিদ নামে আবেদন করেছে। উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ও সংর্ষের আশঙ্কায় উপজেলা ভূমি অফিস ও আশাশুনি থানা পুলিশ সরকারিভাবে ইজারা ছাড়াই উভয় পক্ষকে একত্রিত করে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে, জলিল গাজী জানান, আমি একজন মুসলিম পরিবারের সন্তান। মসজিদ হোক এটা আমিও চাই। প্রতি বছরের ন্যায় ইজারা গ্রহনের জন্য আবেদন করেছি। কিন্তু, একটি মহল হিংসার বসবর্তী হয়ে মসজিদের প্রয়োজনের অতিরিক্ত দাবী করে আমাকে বেদখল বা বালির ব্যবসা ধংস করার জন্য কুৎসা রটনাসহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিপক্ষ কয়েকজন চা দোকানী ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক জানান, মসজিদের ওজুখানা ও মলত্যাগের স্থান তৈরীতে সমুদয় জায়গা প্রয়েজন। ইজারা গ্রহনের জন্য আবেদন করেছি। কর্তৃপক্ষ ইজারা প্রদান করলে কাজ শুরু হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি কর্মকর্তা জানান, সরজমিনে তদন্ত করে সরকারি বিধি মাতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরীভূত রয়েছে। এ ব্যাপারে ভূক্তভোগী বালির আড়ৎদার জলিল গাজী প্রশসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতাপনগর ইউনিয়ন রক্ষা বাঁধ নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
দেবহাটায় লকডাউনে দোকান ব্যবসায়ীরা হতাশ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

আশাশুনিতে বিএনপির সাবেক আহ্বায়কে মারধোর

জুন ৬, ২০২৬

বুধহাটা কলেজিয়েট স্কুলের শিক্ষকের পরলোকগমন

জুন ৫, ২০২৬

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জাফর ইকবাল শিমুল

জুন ৫, ২০২৬

আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting