দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:১০
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

আলিয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ, পুলিশে অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 358 ভিউস

বিনোদন ডেস্কঃ

তারকাদের পিছনে হামেশাই ধাওয়া করে ক্যামেরা। বাড়ি থেকে বেরোনো থেকে বাড়িতে প্রবেশ পর্যন্ত ছবি শিকারিদের হাত থেকে রক্ষা পাওয়া কখনও কখনও মুশকিল হয়ে পড়ে। কিন্তু তাদের ব্যক্তিগত মুহূর্ত যদি কেউ ফ্রেমবন্দি করে তাহলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে। মঙ্গলবার রাতে আলিয়া ভাটের একান্ত ব্যক্তিগত মুহূর্তে লেন্সবন্দি হয়েছে ফোটোশিকারিদের, তা-ও আবার নিজের বাড়িতে বসেই। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ছবি। তাতে বেজায় ক্ষুব্ধ হন অভিনেত্রী। চিন্তিত হন মেয়ে রাহার সুরক্ষা নিয়ে। গোটা ঘটনায় আলিয়া পাশে পেয়েছেন তার ভক্তদের। সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারাও।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযাযী, মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে বিশাল কাচের জানলার ধারে বসে ছিলেন অভিনেত্রী। চোখের সামনে ধরা ফোন। পরনে ছিল বাড়ির পোশাক। ছবিতে আলিয়া ছা়ড়া আর কারও দেখা মেলেনি। কিন্তু বাড়িতে নিজের ব্যক্তিগত মুহূর্তে এমনভাবে লেন্সবন্দি হবেন, তা আলিয়ার কাছে একেবারেই অপ্রত্যাশিত। ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে তার। ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে ‌আলিয়া লেখেন, ‘এটা কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। ড্রইংরুমে যাওয়া মাত্রই মনে হল কেউ নজরদারি চালাচ্ছে আমার উপর। দেখি দু’জন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন’।

আলিয়া আরও লেখেন, ‘কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? এই ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটা এক জনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে, যা পার করা উচিত নয়। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!’’

নিজের ওই পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করে সাহায্য চান অভিনেত্রী।

এ বিষয় মেয়ের হয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সোনি রাজদান। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘একজন ব্যক্তির গোপনীয়তার ক্ষেত্রে এই নির্লজ্জ অবহেলায় আমি হতবাক এবং হতাশ। আমরা কি সত্যিই এখন ‘সেই দেশে’ পরিণত হচ্ছি? যেখানে ‘ছবি পাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্ত সাংস্কৃতিক নিয়মগুলি বজায় রাখা যায় না। ‘আশা করি কেউ এটার দ্রুত সমাধান করতে পারবে’!

গোটা ঘটনায় আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন অর্জুন কাপুর, আনুশকা শর্মার মতো বলিউড তারকাও।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খরচ বাড়ায় হজযাত্রায় ভাটা, নিবন্ধন মাত্র ১০ হাজার
পরবর্তী পোস্ট
খালি পায়ে আমেরিকার পথে রাম চরণ!

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting