দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৬
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

আজ চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন এর মৃত্যুবার্ষিকী

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৮, ২০২১
জুলাই ১৮, ২০২১ ০ কমেন্ট 420 ভিউস

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পুরোধা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চট্টলবন্ধু আলহাজ্ব এস এম জামাল উদ্দিনের ১২ম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুলাই। মরহুম এস.এম জামাল উদ্দিন ছিলেন হাটহাজারী মাদার্শা গ্রামের প্রথম মুসলিম ডিগ্রি পাশ ব্যক্তি হেদায়েত আলী মাস্টারের ২য় ছেলে। জামাল উদ্দিন সাহেব জন্মের পরপরই বাবা হেদায়েত আলী মাস্টার মৃত্যুবরন করেন। হেদায়েত আলী মাস্টার ছিলেন চট্টগ্রাম শহরের মুসলিম হাই স্কুলের শিক্ষক। জন্মের পর থেকে এস এম জামাল উদ্দিনের জীবন-যুদ্ধ শুরু হয়। স্কুলে অধ্যায়ন কালীন রাজনীতির সাথে জড়িত হন। এক পর্যায়ে বঙ্গবন্ধু বন্ধুর ৬ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন শ্রমিক লীগের চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং আওয়ামী লীগের বিভাগীয় শ্রম সম্পাদক ছিলেন। তখন সভাপতি ছিলেন এম এ হান্নান (যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন বঙ্গবন্ধুর পক্ষে) এস এম জামাল উদ্দিন স্বাধীনতা যুদ্ধে- মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং জীবন বাজি রেখে পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেন। দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধুর নির্দেশে শ্রমিক সংগঠনকে পুরো দেশে সংগঠিত করেন। বঙ্গবন্ধু যখন বাকশাল গঠন করেন তখন তিনি বাকশালের চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হবার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্ছার ছিলেন। বর্ষিয়ান নেতা আবদুর রাজ্জাক বাকশাল পুনর্গঠন করলে এস এম জামাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি ৭৯ সালে বাকশাল থেকে জিয়াউর রহমান সরকারের সময় জাতীয় নির্বাচনে হাটহাজারী আসন থেকে নির্বাচন করেন, তখন এস এম জামাল উদ্দিনের  প্রতিদ্বন্দী ছিলেন ব্যারিস্টার জনাব আনিসুল ইসলাম মাহামুদ চৌধুরী। এস এম জামাল উদ্দিন চট্টগ্রাম পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। এস এম জামাল উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতেন। ১৫ আগস্ট জাতীয় ভাবে তখন শোক দিবস পালিত না হলেও এস এম জামাল উদ্দিন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠার মাধ্যমে নিয়মিত শোক দিবস পালন করতেন। এস এম জামাল উদ্দিন এর সামাজিক ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ইতিহাস এ লেখায় পুরো তুলে ধরা সম্ভব নয়। এস এম জামাল উদ্দিন সাংসারিকভাবে খুবই উদাসীন ছিলেন। পুরো পরিবারকে রাজনৈতিক ও উন্নয়ন সংগ্রাম কমিটির কর্মকান্ডের ব্যবহার করতেন। উনি বিয়ে করেছিলেন চট্টগ্রাম মুনসুরাবাদের জমিদার খান বাহাদুর আব্দুল হাকিম মিয়ার ছেলে শফি মিয়ার কন্যাকে। এস এম জামাল উদ্দিনের দু’ছেলে, দু’মেয়ে বড় মেয়ে ডাক্তার। এস এম জামাল উদ্দিন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, চট্টগ্রাম নাগরিক ফোরাম এবং এস এম জামাল উদ্দিন স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে দিনব্যাপী কর্মসূচি পালন করবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে মেম্বর আহম্মদ ও নিরাঞ্জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পরবর্তী পোস্ট
স্ত্রীর বিষয়ে মুখ খুললেন হিরো আলম

রিলেটেড পোস্ট

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting