দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:২৪
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি
রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

অস্ট্রেলিয়া শঙ্কায় টি–টোয়েন্টির সিংহাসন হারানোর

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২০
সেপ্টেম্বর ৮, ২০২০ ০ কমেন্ট 290 ভিউস

স্পোর্টস ডেস্ক:  সিরিজ তো অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হেরেই খুইয়ে ফেলেছে। এরপরও আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটির গুরুত্ব দুই দলের কাছেই আছে। সাউদাম্পটনে ম্যাচটি হারলেই শীর্ষস্থান হারাবে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়াকে টপকে এক নম্বরে উঠে যাবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে সর্বশেষ ১০টি টি-টোয়েন্টির নয়টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গত মে মাসে তারা প্রথমবারের মতো উঠেছিল টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু ইংল্যান্ডে গিয়ে টানা দুই ম্যাচে হেরে গেছে অ্যারন ফিঞ্চের দল। প্রায় দুই বছরের মধ্যে এই প্রথম টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ হারল অস্ট্রেলিয়া। তবে টানা দুটি হারের পরও নিজেদের খেলার ধরন না বদলানোর কথাই বলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার।

সিরিজের শেষ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অ্যাগার বলেছেন, ‘(টানা দুটি ম্যাচ হেরে যাওয়া) দুঃখজনক। সিরিজ হারাটা অবশ্যই বেদনাদায়ক। কিন্তু আমরা জানি আমাদের দলটি খুবই ভালো। সত্যিকার অর্থেই টি-টোয়েন্টিতে আমরা ভালো দলে।’ শীর্ষস্থান হারানোর প্রসঙ্গটি এলে অ্যাগার বলেছেন, ‘র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হতে পারাটা গর্বের বিষয়। এমন একটি দলের অংশ হতে পারাটাও গর্বের।’

তৃতীয় টি-টোয়েন্টির আগে শীর্ষস্থান ধরে রাখার বিষয়টি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মাথায় থাকবে জানিয়ে অ্যাগার বলেছেন, ‘এটা অবশ্যই একটি অনুপ্রেরণা। কিন্তু যেকোনো ম্যাচই আমরা জিততে চাই। এক নম্বর দল হওয়ার পেছনে আমাদের সব ম্যাচ জেতার এই ইচ্ছার ভূমিকা আছে। আর গত ১৮ মাসে আমরা বেশ ধারাবাহিকও ছিলাম। আমাদের সেভাবেই খেলে যেতে হবে।’

প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়ার হেরে যাওয়ার ধরন দেখে অনেকেই বলছেন, এটা করোনার কারণে অনেক দিন ক্রিকেটের বাইরে থাকার প্রভাব। প্রথম ম্যাচে তো বেশির ভাগ সময়ই ম্যাচে এগিয়ে ছিল ফিঞ্চের দল। রান তাড়া করতে নেমে শেষ দিকে এসে ব্যাটিংয়ে ধস নামায় খুব কাছে গিয়েও ম্যাচটি হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। আর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ছড়ি ঘোরালেও শেষ দিকে ভালো বোলিং করতে পারলে ফল অন্যরকমও হতে পারত।

এই দুটি ম্যাচ নিয়ে অ্যাগারের বিশ্লেষণটা এ রকম, ‘আন্তর্জাতিক ক্রিকেটে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। এত দিন পর খেলতে নেমে আমরা প্রথম ম্যাচে ভালো বোলিং করেছি। ব্যাট হাতেও শুরুটা ভালো করেছি। ছোট একটা ধসের কারণে ভুগেছি আমরা। কিন্তু ম্যাচটি জয়ের খুব কাছে চলে যেতে পেরেছি। শেষ দুই ওভারের আগে দ্বিতীয় ম্যাচেও আমরা ঠিক পথেই ছিলাম।’

প্রথম দুই ম্যাচ নিয়ে ইংল্যান্ড এখন আর ভাবছে না। ২০১২ সালের পর আর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে না পারা ইংল্যান্ড তৃতীয় ম্যাচটিও জিততে মরিয়া। শীর্ষস্থানে ওঠার স্বপ্নের কথাটা ইংলিশ ব্যাটসম্যান ডেভিড ম্যালান একটু ঘুরিয়েই বললেন, ‘আমি মনে করি না সিরিজটি আমরা এক, দুই বা তিন নম্বর দল হওয়ার জন্য খেলতে নেমেছি। আমরা প্রতিটি সিরিজই জিততে চাই। জিততে চাই প্রতিটি ম্যাচ। কিন্তু শেষ ম্যাচটি জিতে অস্ট্রেলিয়াকে আরও চাপে খেলতে পারলে এবং শীর্ষে উঠে সিরিজ শেষ করতে পারাটা তো অসাধারণ ব্যাপার হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দফাদার শাহাদাতের দৌড়াত্বে আটুলিয়ার মানুষের নাভিঃশ্বাস
পরবর্তী পোস্ট
করোনায় আক্রান্ত এমবাপে

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting