দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৯
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

অর্থ সংকটে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক -নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরার প্রতিবেদন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 405 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

প্রযুক্তি নির্ভর নতুন কোম্পানি প্রতিষ্ঠায় ঋণপ্রদানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান ব্যাংক হিসেবে পরিচিত ‘সিলিকন ভ্যালি ব্যাংক’-এ লালবাতি জ্বলেছে। অব্যবস্থাপনায় মূলধন একেবারেই কমে যাওয়ায় শুক্রবার ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স করপোরেশন (এফডিআইসি)।

বিশ্বের তথ্য-প্রযুক্তির রাজধানী হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে এই ব্যাংকের কর্তৃত্ব গ্রহণের সংবাদে শিল্প-কারখানায় এক ধরনের হতাশা নেমে এসেছে। ব্যাংকের গ্রাহকেরা অজানা আতঙ্কে নিমজ্জিত হয়েছেন বলে সকল গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেয়েছে। এই ব্যর্থতার জের হিসেবে অচিরেই আরও কয়েকটি ব্যাংকে তালা ঝুলতে পারে বলে অর্থনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে মন্দার সময় এমন নাজুক পরিস্থিতির শিকার হয়েছিল আরও কয়েকটি ব্যাংক। সেটি ছিল আর্থিক ব্যবস্থাপায় বড় ধরনের ব্যর্থতার প্রথম ঘটনা। আর এবারেরটিকে দ্বিতীয় ব্যর্থতার উদাহরণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারা ভিত্তিক ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ ৪০ বছর ধরে সুনামের সাথে কাজ করে আসছিল। গত বছরের শেষার্ধেও এর সম্পদের পরিমাণ ছিল ২০৯ বিলিয়ন ডলার। আর শুক্রবার এটি দেউলিয়া হওয়ার প্রাক্কালে বিক্রির উদ্যোগ নিলে একজন ক্রেতাও এগিয়ে আসেননি বলে সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে।

এমন অবস্থার প্রভাব পড়েছে মেয়ার মার্কেটে। উদ্বেগ-আতঙ্ক তৈরি হয়েছে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায়। আর এর জের গোটাবিশ্বে অর্থনৈতিক সেক্টরে বাজে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে।

জানা গেছে, শুক্রবার ব্যাংকের গ্রাহকেরা ডলার উঠাতে গিয়ে জানতে পারেন যে, কোষাগারে অর্থ নেই। অথচ এটি ছিল যুক্তরাষ্ট্রে ১৬তম বৃহত্তম ব্যাংক। তবে গ্রাহকদের আশ্বস্ত করে ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) জ্যানেট ইয়েলেন বলেছেন, অস্থির হবার কোনও কারণ নেই। ব্যাংকিং সিস্টেম তার স্বাভাবিক কার্যক্রম চালাতে সক্ষম। একই অভিমত পোষণ করেছেন বিশ্বখ্যাত ‘দ্য ওয়ালস্ট্রিট জার্নাল’র আন্তর্জাতিক ব্যবসা সংক্রান্ত পর্যালোচক ড. ফাইজুল ইসলাম।

১০ মার্চ রাতে ড. ফাইজুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুক্তরাষ্ট্রে ৮ হাজার ব্যাংকের মধ্যে একটিমাত্র বন্ধ হয়ে গেলে তার প্রভাব ব্যাংকিং সেক্টরকে তেমন একটা নাড়া দেবে বলে মনে করি না। তবে সিলিকন ভ্যালি ব্যাংকের এই নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেক্টরের শীর্ষ নীতি-নির্ধারকদের সাথে শুক্রবার বৈঠক করেছেন। ফেডারেল রিজার্ভ এবং এফডিআইসি’র কর্মকর্তারা কংগ্রেসম্যানদের ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসম্যান (ডেমক্র্যাট)ম্যাক্সিন ওয়াটারস এই ব্রিফিংয়ের আয়োজন করেন।

উল্লেখ্য, কংগ্রেসম্যান ম্যাক্সিন হচ্ছেন প্রতিনিধি পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চীনের প্রধানমন্ত্রী পদে লি কিয়াং
পরবর্তী পোস্ট
শি জিনপিংকে অভিনন্দন জানাল পুতিন

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting