দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:১৮
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

শি জিনপিংকে অভিনন্দন জানাল পুতিন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 371 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

টানা তৃতীয়বার চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়লেন শি জিন পিং। পাঁচ বছর মেয়াদে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাও সেতুংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন ৬৯ বছর বয়সী শি। দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট থেকে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। চীনের সংসদে ২ হাজার ৯৫২ সদস্যের সবাই শি জিনপিংকে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদের জন্য ভোট দেন। চীনের নেতা শি জিনপিং এর প্রেসিডেন্ট হওয়াতে তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ‘বন্ধু’ জিনপিংকে অভিনন্দন জানান পুতিন।

তিনি বলেন, ‘প্রিয় বন্ধু প্রেসিডেন্ট হিসাবে পুনর্নিবাচিত হওয়ার জন্য অভিনন্দন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আপনার যে অবদান রয়েছে তা রাশিয়ার জন্য অত্যন্ত মূল্যবান। আমি নিশ্চিত যে আমরা বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে রাশিয়া-চীন সম্পর্ককে নতুন মাত্রা দেব। স্থানীয় এবং আন্তর্জাতিক বিষয়েও আমরা যৌথভাবে কাজ করব।’

বিশ্লেষকদের একাংশের ধারণা, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো নয় রাশিয়ার। তবে চীনকে পাশে পেতে সচেষ্ট মস্কো। একইভাবে, কূটনীতিকর সূত্র মেনে যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ইউক্রেন ইস্যুতে পুতিনের পাশেই দাঁড়িয়েছেন শি জিনপিং।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসেই চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন জিনপিং। শুক্রবার শি জিনপিং-এর প্রেসিডেন্ট নির্বাচিত করা ছাড়াও হান ঝেংকে ভাইস-প্রেসিডেন্ট এবং ঝাও লিজেকে সংসদের প্রধান নেতা বানানো হয়। তারা সবাই গ্রেট হল অব দ্য পিপলের ভেতর দেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন।

শি জিনপিং প্রথমবার যখন ক্ষমতায় আসেন তখনো চীনের সংবিধানে ছিল, কেউ দুই মেয়াদ অর্থাৎ ১০ বছরের বেশি সময় প্রেসিডেন্ট থাকতে পারবেন না। শি জিনপিংয়ের পূর্বসূরি জিয়াং জেমিন, হু জিনতাওরা দশ বছর পর ক্ষমতা ছেড়ে দিয়েছেন। কিন্তু শি জিনপিং তা করেননি। তিনি নিয়ম বদল করেছেন। দুইবারের বেশি যাতে তিনি প্রেসিডেন্ট থাকতে পারেন, তার ব্যবস্থা করেছেন। ২০১৮ সালে নিয়মের পরিবর্তন হয়েছে। ফলে শি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হতে পারলেন।

সূত্র : সংবাদ প্রতিদিন ও দ্য মস্কো টাইমস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অর্থ সংকটে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক -নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরার প্রতিবেদন
পরবর্তী পোস্ট
বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই : প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting