দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

অপরিকল্পিত ঘেরের করায় তলিয়ে আছে আলিপুরের অধিকাংশ এলাকা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৬, ২০২৩
আগস্ট ২৬, ২০২৩ ০ কমেন্ট 341 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড সংলগ্ন মাঠে মাছ চাষ করায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে দুই ওয়ার্ডের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে আছে। সরজমিন গিয়ে দেখা যায়, এই সব এলাকার অধিকাংশ পুকুর বৃষ্টির পানিতে ডুবে মাছ ভেসে চলে গেছে। নষ্ট হয়ে গেছে সদ্য রোপন করা ধান গাছের চারা। মারা যাচ্ছে কাঁঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। বাড়ির আঙিনায় কয়েক দিন যাবৎ বৃষ্টির পানি জমে থাকার কারণে ভেঙ্গে পড়েছে অনেকের আশ্রয় স্থল কাঁচা ঘর। এখনো যে কাঁচা ঘর গুলো অবশিষ্ট আছে সে ঘরে বসবাস করতে ভয় পাচ্ছে পরিবার নিয়ে। না জানি কখন দেয়াল ভেঙে চাপা পড়ে তাদের মৃত্যু হয় এই ভয়ে। এলাকাবাসী বলেন, আমাদের এখানে কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের স্বার্থ হাসিল করতে নিজেরা প্রভাব খাটিয়ে অপরিকল্পিত ভাবে ঘেরের ভেড়ি বাধের ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা আরো বলেন, আমাদের এলাকার কিছু স্বার্থপর লোক তাদের নিজেদের স্বার্থে সাতক্ষীরা টু ভোমরা রাস্তা উপর নির্মিত কালভার্টের মুখ ঘিরে মাছ চাষ করায় এই জলাবদ্ধতার প্রধান কারণ। দীর্ঘদিন ধরে এই কালভার্ট গুলো দিয়ে গ্রামের পানি মাঠে এবং মাঠের পানি খালে যাওয়ার ফলে সে সময় আমাদের এলাকায় কখনো জলাবদ্ধতার সৃষ্টি হত না। কিন্তু গুটি কতক স্বার্থপর লোক কালভার্টের মুখ টা বেঁধে মাছ চাষের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি বলে তারা উল্লেখ করেন। ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. শামছুর রহমান বলেন, আমাদের এলাকার মৃত জলিল সরদারের ছেলে শহিদুল ও মৃত গফুর সরদারের ছেলে লিয়াকাত পানি চলাচলের একমাত্র পথটি বন্ধ করে রেখেছে। ৪নং ওয়ার্ডের বাসিন্দা মুকুল, সরোয়ার ও লুৎফর বলেন, এই দুই এক জন লোকের কারণে বৃষ্টি একটু বেশি হলেই প্রতি বছর আমাদের এই ভোগান্তির শিকার হতে হয়। পানির নিচে তলিয়ে যায় আমাদের বাড়ির আঙিনা। ডুবে যায় পুকুর, নষ্ট হয়ে যায় কাঁচা পাকা ধান ও বাড়ির আঙিনায় লাগানো শাক সবজি। খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে কলের পানি। এই চির দুর্ভোগ থেকে মুক্তি পেতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি উপজেলা আওয়ামীলীগের নাজুক কমিটি গঠন
পরবর্তী পোস্ট
তালার সাহাজাতপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting