Tag: করোনা

  • করোনা আক্রান্ত নিলুফা উদ্ধার ঘটনায় আশাশুনিতে ৪ টি বাড়ি লকডাউন

    নিজস্ব প্রতিবেদক:  ঢাকা থেকে আশাশুনিতে পালিয়ে আসা করোনা আক্রান্ত গার্মেন্টস কর্মী নিলুফা ইয়াসমিন উদ্ধার ঘটনায় আশাশুনিতে ৪ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

    আশাশুনি উপজেলা নির্বাহি আফিসার মীর আলিফ রেজা জানান, বুধহাটা বেউলা গ্রামের জামাল মোড়লের কন্যা গার্মেন্টস কর্মী নিলুফা ইয়াসমিন নামক করোনা রুগীকে উদ্ধার পূর্বক সুচিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৪ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এর মধ্যে বুধহাটা ইউনয়নে একটি ও কুল্যা ইউনিয়নের তিনটি বাড়ি রয়েছে। গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ২৪ ঘন্টা পাহারার ব্যবস্থা করা হয়েছে| পুলিশ টহল দেবে। ঐ সকল বাড়ির সদস্যদের সার্বক্ষণিক খোজখবর রাখার জন্য ও প্রয়োজনীয় খাবার এর ব্যবস্থা করার জন্য স্বংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কে বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা পরীক্ষা করা হবে এবং করোনা টেস্টের জন্য নমুণা সংগ্রহ করা হবে। উপজেলা প্রশাসন হতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

    উল্লেখ্য, নিলুফার ইয়াসমিন (২৫) ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের জামাল মোড়লের মেয়ে। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিল নিলুফা। সেখান থেকে কৌশলে তার স্বামী সোহেল রানাকে সাথে নিয়ে  আশাশুনিতে তার বাবার বাড়িতে পালিয়ে আসে। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ, প্রশাসন ও স্থানীয়রা হন্যে হয়ে খুঁজতে থাকে তাকে। এ সময় নিলুফা সেখান থেকে কুল্যা ইউনিয়নের সাঈদ ঢালীর বাড়িতে যেয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে সেখান থেকেও পালিয়ে একই ইউনিয়নের মহাজনপুর বিলের ভিতরে একটি ঘেরের বাসায় গিয়ে আত্মগোপন করে থাকে। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে উদ্ধার করা হয়।

  • করোনা: দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১১৬২, মৃত্যু ১৯

    অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৯ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৩ জন ঢাকার ভেতরের ও ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে।

    বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১৬২টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বের সংগৃহীত নমুনাসহ ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ১৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জনে।

    পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২১৪ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬১ জনে।

  • যেভাবে শেষ হতে পারে করোনার মহামারি

    বৈশ্বিক মহামারি এর আগেও হয়েছে। মহামারি এর আগেও জয় করেছে মানুষ। ইতিহাসবিদদের মতে, মহামারি সাধারণত দুই ভাবে শেষ হয়ে থাকে। এক. ওষুধ আবিষ্কারের মধ্য দিয়ে। দুই. সামাজিকভাবেও মহামারি সমাপ্তি ঘটে যখন মহামারি–সংক্রান্ত ভয় কেটে যায় মানুষের।

    করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯-এর মহামারি চলছে এখন। বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে এই মহামারি ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ওষুধবিষয়ক ইতিহাসবিদ জেরেমি গ্রিন বলেন, ফলে এই মহামারি এখন মানুষের একটাই জিজ্ঞাসা, কবে এর শেষ হবে। এই প্রশ্নের মধ্য দিয়ে মানুষ আসলে জানতে চান, এর সামাজিক সমাপ্তি কবে টানা হবে ?

    কিন্তু এর মধ্যে আরেকটি বিষয় আছে। সেটি হলো, কোনো মহামারি আসলে পুরোপুরি শেষ হয় না। কারণ একটি অসুখকে পরাজিত করা যায় মাত্র। মানুষ একটা সময় উদ্বেগের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় এবং শিখে যায়, অসুখের মধ্যেও কীভাবে বাঁচতে হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অ্যালান ব্র্যান্ডের মতে, ‘করোনাভাইরাসের মহামারির সমাপ্তি টানতে মানুষ এই পন্থা ইতিমধ্যেই অবলম্বন করেছে। আমরা লক্ষ করছি অর্থনীতি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক শুরু হয়েছে। এর সমাপ্তি নিয়ে তথাকথিত বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে। যেখানে আসলে চিকিৎসাবিজ্ঞান কিংবা জনস্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্য ব্যবহার করা হচ্ছে না। সামাজিক ও রাজনৈতিকভাবে এর সমাধান খোঁজা হচ্ছে।’

    কোনো মহামারিতে আক্রান্ত না হয়েও মানুষ এই মহামারির ভয় পেতে পারে। এর উদাহরণ তুলে ধরেছেন আয়ারল্যান্ডের ডাবলিনের রয়্যাল কলেজ অব সার্জনের চিকিৎসক সুসান মারি। তিনি ২০১৪ সালের ইবোলার উদাহরণ টেনে বলেছেন, ওই সময় আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছেন তিনি। ইবোলায় ১১ হাজার মানুষ মারা গিয়েছিল পশ্চিম আফ্রিকায়। কিন্তু আয়ারল্যান্ডে ইবোলার সংক্রমণ দেখা যায়নি। যদিও দেশটির মানুষের মধ্যে এ নিয়ে ভীতি ছিল।

    ইবোলা বিগত ২ হাজার বছরে পৃথিবী অনেকগুলো মহামারি প্রত্যক্ষ করেছে। কোটি কোটি মানুষ মারা গেছে। এ ছাড়া প্রতিটা মহামারি একটি ভয়ের জন্ম দিয়েছে যে এটি আরও বড় আকারে দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে। এ জন্য অতীতের বিভিন্ন মহামারির উদাহরণ টেনেছেন ইতিহাসবিদেরা। ব্ল্যাক ডেথ, প্লেগসহ মধ্যযুগের মহামারিগুলোর প্রসঙ্গ টেনে তাঁরা বলছেন, যাঁরা এই মহামারি প্রত্যক্ষ করেননি তাঁরা নিজেদের ধন্য মনে করতে পারেন।

    এই যে একটি মহামারি আপাতদৃষ্টিতে শেষ হয়ে যাওয়ার পর আবারও আসতে পারে, এর বড় উদাহরণ প্লেগ। প্রথম ধাপে এটি শেষ হয়ে যাওয়ার পর তা আবারও আঘাত হেনেছিল। তবে আশাজাগানিয়া ঘটনাও ঘটেছে। যেমন গুটিবসন্তের ক্ষেত্রে। চিকিৎসার মাধ্যমে এর সমাপ্তি ঘটেছিল। কিন্তু মহামারির ক্ষত কত বড়, সেটার উদাহরণ স্প্যানিশ ফ্লু। ১৯১৮ সালে এই ফ্লুতে মারা পড়েছিল পাঁচ কোটি মানুষ। মতান্তরে ১০ কোটি।

    ইতিহাসবিদেরা বলছেন, করোনাভাইরাসের মহামারিও এভাবেই শেষ হবে। হয় এর ওষুধ আবিষ্কার হবে নয়তো সামাজিকভাবে এর পরিসমাপ্তি টানা হবে। তাঁরা বলছেন, এই ভাইরাসে টিকা কিংবা ওষুধ আসার আগেই মানুষ হয়তো ক্লান্ত হয়ে যাবে। সূত্র: প্রথম আলো

  • ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৬৯ জন, মৃত ১১

    অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৯৬৯ জন। একই সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ জন।

    দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

    ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৪ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ৫ জন, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে একজন করে, চট্টগ্রাম বিভাগে ২ জন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

    গতকাল সোমবার মারা গিয়েছিলেন ১১ জন। গত ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ১১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৫০ জন।

    গতকাল সোমবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা জানানো হয়েছিল ১ হাজার ৩৪ জন।

    আজকের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৬ হাজার ৬৬০ জন শনাক্ত হলেন।

    আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

    ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৩৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

     গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সূত্র: প্রথম আলো

  • ক্রয়ক্ষমতার বাইরে রেমডেসিভির!

    অনলাইন ডেস্ক:

    করোনাভাইরাসের বিরুদ্ধে ‘কার্যকর’অ্যান্টি ভাইরাল ওষুধ ‘রেমডেসিভির’-এর উৎপাদন শেষ করেছে দেশীয় দুই কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস। উৎপাদনের প্রক্রিয়াসহ অন্যান্য প্রস্তুতিতে আছে বিকন ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পপুলার এবং অপসোনিন।

    দেশের কয়েকটি কোম্পানির তৈরি করা ‘রেমডেসিভির’ চলতি মাসের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে—এমনটাই জানানো হয়েছে কোম্পানিগুলোর পক্ষ থেকে। ‘রেমডেসিভির’ অ্যান্টি ভাইরাল ওষুধ। মূলত এটি ইবোলার সময়ে ব্যবহার করা হলেও এখন ইমার্জেন্সি অথোরাইজেশন দিয়েছে আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

    তবে করোনা ভাইরাসের এ প্রাদুর্ভাবের সময়ে ওষুধ পাওয়ার বিষয়টি স্বস্তির হলেও এর দাম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতর বলছে, সরকার নির্ধারিত ১১৭টি ওষুধের বাইরে তারা অন্য কোনও ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে পারে না। কোম্পানিগুলো সে ওষুধের দাম নির্ধারণ করে। কোম্পানিগুলো প্রত্যেক ‘রেমডেসিভির’ইনজেকশনের দাম সাড়ে পাঁচ হাজার টাকা করে নির্ধারণ করেছে।

    ‘রেমডেসিভির’ ইনজেকশন আইটেম, এটা ব্যবহার করা হবে কেবলমাত্র হাসপাতালে জটিল রোগীদের চিকিৎসায়। ‘রেমডেসিভির’ ইনজেকশন হিসেবে পাঁচ থেকে ১০ দিনের মেয়াদে দেওয়ার প্রয়োজন হবে। এসকেএফ, ইনসেপ্টা এবং বিকন ফার্মার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের উৎপাদিত ওষুধের দাম সাড়ে পাঁচ হাজার টাকা করে হবে । অর্থাৎ যারা পাঁচদিন এ ওষুধ ব্যবহার করবেন তাদের খরচ হবে সাড়ে ২৭ হাজার টাকা। আর ১০ দিন করে নিলে খরচ হবে ৫৫ হাজার টাকা। কোম্পানিগুলো বলছে, বিশ্ববাজারের পরিস্থিতি, কাঁচামালসহ অন্যান্য ফ্যাক্টরগুলোই ওষুধটির দাম বেশি হওয়ার মূল কারণ।

    ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমাদের তৈরি এ ওষুধের নাম হবে নিনোভির। এটি দ্রুতই বাজারে আসবে। প্রতিটি ইনজেকশনের দাম রাখা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা। দামটা বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন,  আমরা মনে করছি অন্যান্য সময়ে এর দাম হতো বর্তমানে নির্ধারিত দামের চার ভাগের এক ভাগ। কিন্তু বর্তমানে রেমডেসিভির-এর কাঁচামালই ‘ওভারপ্রাইজড’। তিনি বলেন, যে কোনও ইনজেকশন লিকুইড হলে মূল্য কম হয়, যদি পাউডার ফর্মে হয় তাহলে তার দাম বেশি হয়। কারণ, পাউডার ফর্মে যে ম্যানুফেকচারিং প্রসেস বা তার ‘ইনগ্রিডিয়েন্টস’ একটু কস্টলি। যে কারণে সবাই দাম বেশি রাখতে বাধ্য হচ্ছে।’’

    ইতোমধ্যেই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ তাদের উৎপাদিত রেমডেসিভির-এর নমুনা ওষুধ প্রশাসন অধিদফতরে জমা দিয়েছে বলে জানিয়েছেন এই অধিদফতরের পরিচালক রুহুল আমিন। তিনি বলেন, বেক্সিমকোর ওষুধের পরীক্ষা শুরু হয়েছে আগেই। এসকেএফের নমুনা জমা হলো মাত্র। হয়তো আজ (শনিবার) অথবা আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। এখন এই পরীক্ষাতে সবকিছু ঠিকঠাক থাকলে তারা বাজারজাত করার অনুমতি পাবে।

    কিন্তু, এসব ওষুধের দাম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সেক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদফতরের কী করার আছে জানতে চাইলে রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাইমারি হেলথ কেয়ার তালিকায় যে ১১৭টি ওষুধ রয়েছে সেগুলোর দাম সরকার নির্ধারণ করে, বাকিগুলোর দাম নির্ধারণ করে কোম্পানি। এ ওষুধ সরকার নির্ধারিত তালিকার বাইরের ওষুধ।

    তিনি বলেন, এ ওষুধ কেবলমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে সরবরাহ করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে বেসরকারি পর্যায়ে বাজারজাত করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ যেন বিক্রি না হয় সে শর্তও তারা দিয়েছেন। তিনি বলেন, এই ওষুধ ফার্মেসিতে খুচরা বিক্রি করা যাবে না।

    বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (গ্লোবাল বিজনেস ) মনজুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের তৈরি ওষুধটির নাম হবে পেনডোভির। এটি বাজারে আসতে পারে মধ্য জুন নাগাদ। রেমডেসিভির ইনজেকটেবল আইটেম, অনেক দাম পড়ে যাবে। আর এটা কেবলমাত্র হাসপাতালে ভর্তি জটিল রোগীদের জন্য।

    তিনি বলেন, সাড়ে পাঁচ হাজার টাকা করে পেনডোভির বিক্রি হবে। একজন রোগীর দরকার হবে পাঁচ থেকে ১০টি ইনজেকশন। সে হিসেবে ৬০ হাজার টাকা দরকার হবে। সরকার যদি কাঁচামালের ওপর আমদানি শুল্ক থেকে শুরু করে সবকিছু  ‘প্রত্যাহার’ করতো তাহলে দেশে এসব ওষুধ আরেকটু কম মূল্যে পাওয়া যেতো।

    অপরদিকে এসকেএফের পরিচালক ( মার্কেটিং অ্যান্ড সেলস) মুজাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিভিয়ারিটির’ ওপর নির্ভর করে এটি পাঁচ থেকে থেকে ১০ দিন ব্যবহার করতে হবে। তাদের তৈরি ওষুধটির  নাম হবে রেমিভির। দাম হবে সাড়ে পাঁচ হাজার টাকা। বেশি দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাঁচামালসহ অন্য ফ্যাক্টরগুলো বিবেচনা করেই এ দাম রাখা হয়েছে। কেবল এসকেএফ নয়, প্রায় প্রতিটি কোম্পানিই একই রকম মূল্য নির্ধারণ করেছে।

    ‘রেমডেসিভির’ প্রকৃতপক্ষেই করোনার চিকিৎসায় ভূমিকা রাখবে কিনা জানতে চাইলে শহীদ সোওরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, রেমডেসিভিরের ব্যবহার এখন পর্যন্ত কোনও দেশ এপ্রুভ করেনি এবং কোনও দেশে ট্রায়ালও হয়নি। এটা পুরোপুরিই পরীক্ষামূলক একটি বিষয়। এ ব্যাপারে আশাবাদী হওয়ার মতো কিছু নেই।

    সুত্র: বাংলা ট্রিবিউনকে

  • উহান মার্কেট থেকেই ছড়িয়েছে করোনা

    অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মারণঘাতী রূপ নেয়ার পর থেকেই খবরের শিরোনামে চীনের উহান মার্কেট। এবার সেই উহান মার্কেট থেকে করোনা ছড়ানোর রিপোর্টকেই কার্যত সামনে নিয়ে আসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    উহান প্রদেশের সি ফুড মার্কেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আগেই। নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ওই বাজার থেকেই। এতোদিন পর্যন্ত এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু পরিষ্কার করে কিছু বলেনি। কিন্তু শুক্রবার এই প্রথম হু জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণের নেপথ্যে উহানের ওই বাজারের ভূমিকা রয়েছে।

    শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক বলেন, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল তা এখনও আমরা পরিষ্কার করে জানি না।

    তিনি বলেন, ‘এটা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না জীবজন্তুদের থেকেই ওই বাজারের দোকানদারদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে।”

    অনেকের বক্তব্য, বাদুড় বা ওই জাতীয় প্রাণীর শরীর থেকেই কোভিড সংক্রমণ ছড়িয়েছে। এর বাইরে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ল্যাবরেটরিতে তৈরি করে এই ভাইরাস ছড়িয়ে দেয়া হয়েছে।

    তবে উহান মার্কেটের ভূমিকা নিয়ে প্রথমবার মুখ খুলল হু। এতোদিন তারা স্পষ্ট করে কিছুই বলেনি। অনেকের বক্তব্য, পৃথিবীর একাধিক রাষ্ট্র হুয়ের এই ‘চীনের সুরে কথা বলা’কে ভালো ভাবে নেয়নি। মার্কিন অনুদান বন্ধ হয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চাপ তৈরি হয়েছিল। তাদের মতে, সেই চাপের ফলেই এতোদিন পর উহানের বাজারের ভূমিকা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানাল হু।   সূত্র: বিডিপ্রতিদিন

  • করোনার প্রতিষেধক আছে গঙ্গাজলে ? গবেষণার প্রস্তাব মোদি সরকারের !

    অনলাইন ডেস্ক: ‘ওম নম শিবায়’ বলে গো-মূত্র ও গোবর খেয়ে নিলেই নাকি মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে করোনাভাইরাস! মারণ ভাইরাসের মোকাবেলায় এমন আজব দাওয়াই দিয়েছিলেন হিন্দু মহসভার সভাপতি স্বামী চক্রপানি৷ করোনা প্রতিরোধে লড়াই চালানো ভারতে এমন অদ্ভত কথা অনেক শোনা গেছে। এবার জানা গেল করোনার সংক্রমণ রুখতে গঙ্গার দ্বারস্থ হতে চেয়েছিল খোদ মোদি সরকার।

    গঙ্গাজলের কি করোনা প্রতিরোধের ক্ষমতা আছে?‌ এই বিষয়ে গবেষণা করা উচিত। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চকে (আইসিএমআর) এমনই ‘‌প্রস্তাব’দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু ‌কেন্দ্রের সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে আইসিএমআর। জানিয়ে দিয়েছে, এই ধরনের বিষয়ে কোনো গবেষণা তারা করবে না। গোটা বিষয়টি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন আইসিএমআর–এর এক কর্মকর্তা।

    করোনার সংক্রমণে কাঁপছে গোটা ভারত। এই পরিস্থিতিতে কেন্দ্রের পানি সম্পদ মন্ত্রণালয়ে গত ৪ এপ্রিল চিঠি লেখে ‘‌অতুল্য গঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। চিঠিতে তারা দাবি জানায়, গঙ্গায় নাকি ‘‌নিনজা ভাইরাস’ নামে একপ্রকার ভাইরাস রয়েছে, যা কি না ব্যাকটেরিয়া খায়। এই ভাইরাসই করোনাকে রুখতে সক্ষম।

    এরপরই গত ৩০ এপ্রিল আইসিএমআর–এর কাছে গঙ্গার জল পরীক্ষার প্রস্তাব রাখে কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়। কিন্তু পত্রপাঠ তা ‘‌না’‌ করে দেয় আইসিএমআর। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের ওই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এই বিষয়ে গবেষণা করতে নারাজ আইসিএমআর। তবে প্রয়োজনে ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করবে তারা।  সূত্র:কালেরকন্ঠ ( আজকাল)।

  • করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক: বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়। এটিই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

    মারা যাওয়া ১৩ জনের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে ছয়জন ঢাকার, তিনজন ঢাকা বিভাগের অন্য জেলার এবং চারজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

    এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জন। এছাড়া এই সময়ে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন।

    গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।  সূত্র: ইত্তেফাক

  • দেশের ৬৪ জেলাতেই ছড়াল করোনা

     

    অনলাইন ডেস্ক: সাড়ে তিন মাসের মাথায় এসে দেশে করোনাভাইরাস পরীক্ষায় নমুনা সংগ্রহ এক লাখে পৌঁছাল গতকাল বুধবার। এই নমুনার মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার। অন্যদিকে সারা দেশেই অর্থাৎ ৬৪ জেলাতেই এখন ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এত দিন রাঙামাটি জেলা ছিল করোনামুক্ত। সর্বশেষ সেখানেও এখন দেখা দিয়েছে সংক্রমণ। গতকাল চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, রাঙামাটি জেলায় চারজনের দেহে কভিড-১৯ সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

    এদিকে দেশজুড়ে সংক্রমণের মধ্যে সর্বোচ্চ সংক্রমিত হয়েছে ঢাকা জেলায়—পাঁচ হাজার ৮৪২ জন। এরপরই নারায়ণগঞ্জে সংক্রমিত হয়েছে এক হাজার ৭২ জন। সব মিলিয়ে দেশের সব কটি বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮৩.৫ শতাংশই আক্রান্ত রয়েছে শুধু ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকার দুই মহানগরীতেই রয়েছে ৫৮.৬৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম সূত্রে গতকাল বিকেল নাগাদ এই তথ্য জানা গেছে। এর আগে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত) মোট ছয় হাজার ২৪১ জনের কভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ৭৯০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে তিনজনের। সব মিলিয়ে গতকাল সকাল পর্যন্ত মোট পরীক্ষা হয় ৯৯ হাজার ৬৪৬ জনের (দুপুরের মধ্যেই যা এক লাখ ছাড়িয়েছে বলে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়)। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয় গতকাল সকাল পর্যন্ত মোট ১১ হাজার ৭১৯ জন (দুপুর পর্যন্ত যা ১২ হাজার ছাড়িয়েছে)। আর এই সময়ের মধ্যে সব মিলিয়ে মৃত্যু হয় ১৮৬ জনের।

    বুলেটিনে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। দুজন ঢাকার বাসিন্দা, একজন ঢাকার বাইরের।

    বুলেটিনে জানানো হয়, আইইডিসিআর গবেষণা ও মান নিয়ন্ত্রণে এখন বেশি নজর দিলেও বাড়িতে গিয়ে নমুনা  সংগ্রহকাজ বন্ধ হয়নি, এটা এখন কিছুটা ভিন্ন আঙ্গিকে হবে।

    এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় নমুনা সংগ্রহ বুথ তৈরি করছে। এরই মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চারটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনটি, শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে একটি বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়া ওভাল গ্রুপের জেকেজে নামের একটি প্রতিষ্ঠানের আওতায় রাজধানীর বনানীর কড়াইল বস্তি, রাজারবাগ পুলিশ লাইনস, বাসাবোর সবুজবাগ মহাবিদ্যালয়, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, তিতুমীর কলেজ ও নারায়ণগঞ্জে আরো দুটি বুথে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহের ক্ষেত্রে অসুস্থ, বয়স্ক, বিশেষ শিশু, চলাচলে অক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।  সূত্র:কালেরকন্ঠ

  • ‘করোনাভাইরাস ‘হামলা’ পার্ল হার্বার এবং ৯/১১’র চেয়ে ভয়ানক’

    অনলাইন ডেস্ক:  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে চীনকে জড়িয়ে আবারও অভিযোগের পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেন, চীন তার সামীনার মধ্যেই করোনাভাইরাসের বিস্তার রোধ করতে পারতো।

    গত বছর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এ ধরনের ঘটনা কখনোই সংঘঠিত হওয়ার কথা ছিল না।”
    তিনি আরও বলেন, ‘যেখান থেকে এর উৎপত্তি ঘটেছে সেখানেই এটাকে ধ্বংস করা যেতে। চীন থেকেই এ ভাইরাসের বিস্তার থামিয়ে দেয়া যেতো।’

    আমেরিকায় চলতি বছর নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজেকে পুনঃনির্বাচিত করার প্রত্যাশায় এমন সময় চীন বিরোধী ভাগাড়ম্বর বাড়িয়ে দিয়েছেন যখন সাম্প্রতিক সময়ে তার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবাইকে ছাড়িয়ে যাওয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে ট্রাম্প এ বিষয়ে তেমন একটা গুরুত্ব না দেয়ার কারণে পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে বলে তার দেশের স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকায় করোনাভাইরাসের মহামারী পার্ল হার্বার বা ৯/১১’র চেয়ে মারাত্মক ‘হামলা’। তিনি সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের মতো এমন ভয়ানক হামলা আর কখনোই আমেরিকায় সংঘটিত হয় নি। এ হামলা পার্ল হার্বারের চেয়ে খারাপ। এটা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের চেয়ে খারাপ।

    গত মঙ্গলবার সকাল পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে ৭৩ হাজার মার্কিন নাগরিক মারা গেছে। চলতি মাসের মে’র শেষ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ মারা যেতে পারেন বলে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিষয়ক বিভাগের সাবেক পরিচালক টম ফ্রাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন।  সূত্র:বিডিপ্রতিদিন