Tag: করোনা

  • বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড আজ

    অনলাইন ডেস্ক: বিশ্বে একদিনে রেকর্ড দুই লাখ ১২ হাজার ৩২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা মহামারিটি ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। এক বিবৃতিতে আজ রবিবার এটা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানায়, গেল ২৪ ঘণ্টায় আক্রান্তের হিসেবে অর্ধেকই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।

    বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের।

    যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৩২৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৩৬৫ জনের।

    এরপরের অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উঠে আসা ভারতে রবিবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৫১৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭ জনের।

    বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৩ হাজার ছয়শো ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখের কাছাকাছি। রবিবার বিকেল ৩টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৪৪২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭৭৩ জনের। সূত্র: কালের কন্ঠ

  • দেশে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

    ন্যাশনাল ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৫২ জনে। দেশে করোনা শনাক্তের ১২০তম দিনে দুই হাজার ছাড়িয়ে গেলো মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৩৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৬২ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯০৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

    রবিবার (৫ জুলাই) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬৪টি, আগের নমুনাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। এখন পর্যন্ত মোট ৮ লাখ ৪৬ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন।

    ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

    নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৬২৪ জন; যা শতকরা ৭৯ দশমিক ১৪ শতাংশ এবং নারী ৪২৮ জন; যা শতকরা ২০ দশমিক ৮৬ শতাংশ।

    নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৬২৪ জন; যা শতকরা ৭৯ দশমিক ১৪ শতাংশ এবং নারী ৪২৮ জন; যা শতকরা ২০ দশমিক ৮৬ শতাংশ।

    মারা যাওয়া ৫৫ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে ৬ জন, সিলেটে ২ জন, রংপুর বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ১৪ জন।

    স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭১৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪৮৩ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ১৪ হাজার ১৫৭ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৩০ হাজার ৮৭২ জনকে।

    তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৮৮৭ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৩২ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৩৫ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫৩০ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৪ হাজার ৫০২ জন।

  • করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৯২৬, মোট শনাক্ত ১৫৩২৭৭

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৯২৬ জন। এছাড়া একই সময়ে আরও ৪,০১৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৫৩,২৭৭ জন।

    আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    অনলাইন বুলেটিনে বলা হয়, ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮,০২,৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৮,৪২৬টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৭৭৫ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৪৯,২৫৮ জন। আর গতকাল আরও ৪১ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৮৮৮ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২,৪৮৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬২,১০২ জন।

    আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

    দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • বাংলাদেশেই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ শুরু

    এবার বাংলাদেশেই করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি শুরু করার দাবি জানিয়েছে দেশীয় একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রাণীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করে তুলনামূলক সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক রিসার্চ ইনস্টিটিউট নামে এই প্রতিষ্ঠান রাজধানীর তেজগাঁও এলাকায় নিজস্ব ল্যাবে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় মাঠ পর্যায়ে এই গবেষণা কার্যক্রম শুরু করেছে।

    গ্লোব ফার্মাসিউটিক্যালসের স্বত্বাধিকারী মো. হারুন-অর-রশিদ কালের কণ্ঠ’র কাছে এ তথ্য নিশ্চিত করেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের গবেষকদল কভিড-১৯-এর ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করেছে দেশের কোনো ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই। এ ক্ষেত্রে আমেরিকান বিভিন্ন ল্যাবের মান বজায় রেখেই এই গবেষণা শুরু করা হয়। এখন আমরা এই গবেষণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় প্রটোকল তৈরি করে সরকারের কাছে জমা দেব অনুমোদনের জন্য।

  • করোনায় এক দিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু, শনাক্ত ৩,৬৮২, সুস্থ ১,৮৪৪

    নাশনাল ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৮৪৭ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৬৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৪৫,৪৮৩ জন।

    আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮,৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১,৮৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯,৬২৪ জন।

    গতকাল সোমবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৭,৮৩৭টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৪,০১৪ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৪১,৮০১ জন। আর গতকাল আরও ৪৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৭৮৩ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২,০৫৩ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৭,৭৮০ জন।

    আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

    দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • তালায় আরও এক গৃহবধূ করোনা আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন

    বিশেষ প্রতিনিধি/তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে এক জন গৃহবধূ করেনা(কোভিড-১৯)ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে । এই নিয়ে উপজেলায় মোট ৪জন(১জন সুস্থ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    জানাযায়,তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের আল-আমীন শেখের স্ত্রী আসমা বেগম(২৩) সর্দি,কাশি,জ্বর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গেলে। ডা:অনিমেষ কুমার তার করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৮ জুন (সোমাবার)গৃহবধূর রিপোট পজেটিভ আসে।

    তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজিব সরদার জানান, গৃহবধূ আসমার করোনা ভাইরাস পজেটিভ আসায়। স্থানীয় পাটকেলঘাটা থানা প্রশাসনকে লতডাউন করার নির্দেশ দেওয়া হয়েছে ।

    খলিষখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর হোসেন জানান,সোমাবার কাটাখালী গ্রামের গৃহবধূ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তথ্য নিশ্চিত করেছেন। আমার ইউনিয়নে মোট ২ জন(গৃহবধূ)করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সকলকে আতঙ্কিত না হয়ে, সচেতন হবার আহব্বান করছি ।

    পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান,খলিষখালী ইউনিয়নে দ্বিতীয় বারের মত করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় থানার কুইক রেসপন্স টিম আশাপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে ।

  • করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

    জাতীয় ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৪২ জন মারা গেছেন। একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮৮৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯জন।

    আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি জানান, ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৪২টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৩৬টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

    এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪২ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে।
    তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫৭৮ জন সুস্থ হয়েছেন।

    এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

    প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

    গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও ব্যাপক প্রাণহানি ঘটে। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষেও রয়েছে দেশটি।

    যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (প্রতিবেদন লেখার সময়) ৪ লাখ ২ হাজার ৪৪৯ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৯৪ হাজার ৫৯৬ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ২০ হাজার ৪১ জন।

  • আশপাশে কতজন করোনা রোগী আছে জানিয়ে দেবে স্মার্টফোন !

    করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা নেওয়া ব্যক্তির সংস্পর্শে এলেই সতর্ক করবে স্মার্টফোন। এমন মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, রাশিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপের কয়েকটি দেশে এরই মধ্যে এটি চালু হয়েছে। লোকেশন ম্যাপ, কিউআর (কুইক রেসপন্স) কোড ফিচার ব্যবহার করে সুফল পাচ্ছে এসব দেশের নাগরিক। প্রযুক্তির মাধ্যমে করোনাভাইরাস মহামারি ছড়ানো ঠেকাতে সহায়ক এই অ্যাপ নিয়ে বাংলাদেশেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অ্যাপটি নিয়ে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রায় দুই মাস ধরে কাজ করছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অ্যাপ চালু করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

    জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঘরে বসে করোনা পরীক্ষা, ভার্চুয়াল হাসপাতাল, হোয়াটসঅ্যাপ ও ভাইবার মেসেঞ্জার, কভিড-১৯ ট্র্যাকারসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছি। নাগরিকদের সুরক্ষায় কন্টাক্ট ট্রেসিং অ্যাপ নিয়ে আমরা বেশ কিছু দিন থেকে কাজ করছিলাম। অবশেষে আমরা এটি চালু করতে পেরেছি। আগামীকাল (আজ) এর উদ্বোধন করা হবে।’

    এই অ্যাপ কিভাবে কাজ করবে জানতে চাইলে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ডাউনলোড করার পর স্মার্টফোনের লোকেশন এবং ব্লুটুথ অন রেখে বাড়ির বাইরে বের হলে এটি এক-দুই মিটারের মধ্যে যারা থাকবে তাদের হিস্ট্রিগুলো আমাদের ডাটাবেইসে পাঠাবে। কেউ যদি আক্রান্তের কাছাকাছি চলে যায় তাহলে সে স্মার্টফোনে অ্যালার্ট পাবে। তার সংস্পর্শে আসা ব্যক্তিরা যদি কয়েক দিন পরও করোনা পজিডিভ হয় তাহলেও স্মার্টফোন থেকে সতর্কবার্তা পাওয়া যাবে। সে ক্ষেত্রে ফোন করে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।’

    আইসিটি প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা মনে করছি এটা যেহেতু একটি দীর্ঘায়িত সমস্যা, তাই কন্টাক্ট ট্রেসিং অ্যাপটি আমাদের সবাইকে ব্যবহার করতে হবে।’

    জানা গেছে, এটি গুগল প্লেস্টোর থেকে যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি তৈরি করতে আইসিটি বিভাগের নেতৃত্বে পাঁচটি সংস্থা কাজ করেছে। তথ্য-প্রযুক্তি বিভাগ, এটুআই, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, প্রযুক্তি পার্টনার হিসেবে সহজ ডিজিটাল সল্যুশনস কাজ করেছে।

    কন্টাক্ট ট্রেসিং কী ?

    কন্টাক্ট ট্রেসিং হচ্ছে একটি পদ্ধতি, যা সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহার করা হয়। করোনাভাইরাস মহামারির ক্ষেত্রে যেসব মানুষ দীর্ঘ সময় ধরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদের স্বেচ্ছা আইসোলেশনে যেতে বলা হয়। এটা সাধারণত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বন্ধু ও পরিবারের সদস্যদের ফোনের মাধ্যমে জানানো হয়। সঙ্গে একটা স্বয়ংক্রিয় লোকেশন ট্র্যাকিং মোবাইল অ্যাপও সংযুক্ত করা হয়। করোনাভাইরাসে শনাক্ত কারো সংস্পর্শে এলে অ্যাপটি তার সময় ও স্থান তুলে ধরে সতর্কবার্তা পাঠাবে। ফোনের শুধু জিপিএস ডাটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংরক্ষিত রোগীদের ডাটার সঙ্গে মিলিয়ে দেখা হবে। তারপর নিয়মিত ব্যবহারকারীকে বার্তা পাঠানো হবে এবং শুধু ব্যবহারকারীকেই পাঠানো হবে।

    করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাবের শিকার দেশগুলোতে এরই মধ্যে কন্টাক্ট ট্রেসিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত ও অবস্থানগত ডাটা তাদের ফোনেই সীমাবদ্ধ থাকবে, অন্য কেউ পাবে না। তাই ব্যক্তির অগোচরে অ্যাপের অপারেটর তাদের ওপর নজরদারি করতে পারবে না। করোনাভাইরাসের সংস্পর্শে আসার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে কি না তা নির্ধারণের পুরো স্বাধীনতা ব্যক্তির থাকবে। সূত্র: কালের কন্ঠ

  • চট্টগ্রাম নগরীতে বসছে নতুন ১২টি করোনা পরীক্ষার বুথ

    মো: রাকিব, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাব শুরুতে অতটা না থাকলেও দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। চট্টগ্রামে প্রথম মাসে ৫৩, পরের মাসেই আক্রান্ত ২১৪৫ জন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখলে আমাদের যে পরিমাণ রোগী ও সংক্রামনের ঝুকি রয়েছে সে পরিমাণ পরীক্ষা বুথ, আইসিইউ ও বেড সংখ্যা নেই।

    দেশে করোনায় আক্রান্তের তালিকায় চট্টগ্রাম রয়েছে ২য় স্থানে। এদিকে গত বৃহস্পতিবার একদিনেই ২১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৮২ জন চট্টগ্রাম নগরের এবং ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ২৮ মে চট্টগ্রামে মোট ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে ২০৯টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

    এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চট্টগ্রামের তিনজনের করোনা শনাক্ত হয়।’ কিন্তু এই করোনায় পরিস্থিতির মধ্যে আশা আলো জ্বালিয়েছেন ব্র্যাক বাংলাদেশ। করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নগরীর ১২টি পয়েন্টে করোনা পরীক্ষার বুথ স্থাপন করা হচ্ছে। করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্র্যাক বাংলাদেশ’র সহায়তায় এই ১২টি স্পটে করোনা পরীক্ষা করা হবে।

    আগামী দুয়েকদিনের মধ্যে নগরীর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালসহ আরো ছয়টি বুথ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে করোনা সংক্রমণ সন্দেহপ্রবণ রোগীরা বুথগুলোতে নমুনা প্রদান করে সহজে পরীক্ষা সহায়তা পাবেন বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল সূত্র।

  • করোনা: একদিনে আড়াই হাজারের বেশি শনাক্ত, মৃত্যু ২৩

    দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৮২ জন।

    আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি জানান, ৪৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২টি। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৫২৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন।

    এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২৩ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে।
    তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

    প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
    গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও ব্যাপক প্রাণহানি ঘটে। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষেও রয়েছে দেশটি।

    যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (প্রতিবেদন লেখার সময়) ৩ লাখ ৬২ হাজার ৩৬০ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৬০ হাজার ৮৬ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৯২ হাজার ১ জন।