Tag: করোনা

  • করোনা ঠেকাতে মাস্কের চেয়েও বেশি কাজ করবে সামাজিক দুরত্ব

    আর্ন্তজাতিক ডেস্ক: মাস্ক তো পরতেই হবে, তবে সেটা বিশেষ কিছু স্থানেই কাজ করবে। মাস্ক পরলাম আর যা খুশি করলাম ভাবলে হিতে-বিপরীত হবে। করোনাভাইরাস ঠেকাতে মাস্কের চেয়েও কার্যকর পদ্ধতি হলো দূরত্ব বজায় রাখা। কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বেরিয়ে এলো এ তথ্য।
    বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক পল টুপার ও ক্যারোলিন তাদের দীর্ঘ গবেষণায় দেখেছেন সামাজিক দূরত্ব বজায় রাখাটা মাস্কের চেয়েও বেশি কার্যকর। এমনকি দূরত্ব বজায় রেখে থাকলে মাস্কের প্রয়োজন নেই। অন্যদিকে দূরত্ব না থাকলে মাস্কও খুব একটা কাজে আসে না।
    গতমাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে তাদের এ গবেষণাপত্র প্রকাশ হয়েছে।
    ভাইরাস ছড়ানোর হার, পরীক্ষার সময়কাল, ব্যক্তি-দূরত্ব এবং আরও কিছু বিষয়কে বিবেচনায় নিয়ে পরীক্ষাটি করেছেন গবেষকরা।
    তারা বিভিন্ন অনুষ্ঠান, পার্টি সেন্টার, নাইট ক্লাব, গণপরিবহন এবং রেস্তোরাঁয় পরীক্ষাটি চালিয়ে দেখেছেন একজন কোভিড-১৯ আক্রান্ত থেকে কতজন সম্ভাব্য আক্রান্ত হতে পারেন।
    তাদের গবেষণার সারকথা হলো, পার্টি সেন্টার, কনসার্ট, রেস্তোরাঁ ইত্যাদি জনবহুল স্থানে মাস্ক বিশেষ কাজে আসে না। দূরত্ব বজায় রাখা হয়েছে যেসব স্থানে, সেখানেই সংক্রমণের হার কম দেখা গেছে।

  • করোনা আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে!

    জাতীয় ডেস্ক: এতদিন মা-বাবারা খানিকটা দুশ্চিন্তামুক্ত থাকলেও সাম্প্রতিক হিসাব বলছে, সময় হয়েছে আরও সাবধানতার। ঢাকা শিশু হাসপাতালে এখন পর্যন্ত ৩৯৫ জন শিশু করোনায় শনাক্ত হয়েছে। পরীক্ষা হয়েছিল তিন হাজার ২০০ জনের। বহির্বিভাগে ২০ নভেম্বর পর্যন্ত পরীক্ষা হয়েছিল ৮৩৩ শিশুর। শনাক্ত হয়েছে ১৭০ জন। ২০ নভেম্বর একদিনে পজিটিভ শনাক্ত হয়েছে ১০ শিশুর।
    অক্টোবরের প্রথম সপ্তাহে শিশু হাসপাতালের করোনা আক্রান্ত রোগী ছিল ১০। নভেম্বরের প্রথম সপ্তাহে সেটা হয়েছে ১৬। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ছিল পাঁচ আর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ২৩ জন।
    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু করোনা ইউনিটে এখন রোগী আছে ২৩ জন। একমাস আগেও ছিল ১২-১৩ জন।
    ঢাকা শিশু হাসপাতাল সূত্রে আরও জানা যায়, এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ১৪ জন। এই ১৪ জনের ভেতর চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। বাকিরা অন্যান্য যে সব শারীরিক সমস্যা নিয়ে এসেছিল সেসব রোগে মারা গেছে। তবে তারা করোনাতেও আক্রান্ত ছিল।
    ‘এটা এখনই বলা যাচ্ছে না যে এসব শিশু শুধু করোনাতেই মারা গেছে। কিন্তু যেহেতু করোনা আক্রান্ত ছিল তাই এই তালিকাতেই রাখতে হবে।’ বললেন ঢাকা শিশু হাসপাতালের রোগতত্ত্ববিদ ডা. কিংকর ঘোষ।
    আবার যখন শিশু হাসপাতালে করোনার চিকিৎসা শুরু হয়নি, কিন্তু করোনার উপসর্গ নিয়ে রোগী এসেছিল, তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। তখন কিন্তু এমন অনেক শিশু রোগীর ফলোআপ আমরা পেয়েছি। তাদের পরিবারগুলো হাসপাতালে না নিয়ে বাড়ি ফিরে গেছে। এমন ৬টি শিশু পরে বাসায় মারা গেছে।
    ১৩ জুলাই শিশু হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু হয়। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ১০৬টি শিশু। বেশিরভাগেরই বয়স পাঁচ বছরের নিচে।
    সম্প্রতি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) ও শিশু হাসপাতাল যৌথ উদ্যোগে এক গবেষণা করে ২৮ দিনের কম বয়সী শিশুদের নিয়ে। মার্চের শুরু থেকে ৮৪টি শিশুকে নিয়ে করা এ গবেষণায় দেখা যায় ২৬ জন শিশুর করোনা শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছে ৮ জন। এই ৮ জনের ভেতর ৪ জনই অপুষ্টিতে ভুগছিল।
    শিশুরা কেন এত আক্রান্ত হচ্ছে জানতে চাইলে ডা. কিংকর ঘোষ বলেন, ‘পাঁচ বছরের কম বয়সীরা কিন্তু সাধারণত বাড়ির বাইরে যায় না, বেশিরভাগ আক্রান্ত হচ্ছে পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে।
     যদিও শিশুদের মৃত্যুহার খুব কম, সুস্থও হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মাধ্যমে আবার বাড়ির বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন।’
    ‘আবার হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান আক্রান্ত হচ্ছে কীনা সেটাও খুঁজে দেখা দরকার।’ জানালেন ডা. কিংকর।
    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার জানালেন, ‘১০ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু ইউনিট ১৪ বেড দিয়ে শুরু করলেও এখন সেখানে বেড রয়েছে ৪২টি। ‘
    অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার বলেন, এই ইউনিটে ৫-১২ বছরের বয়সী শিশুর সংখ্যাই বেশি।তিন থেকে চার দিনের নবজাতকদেরও এখানে ভর্তি করা হয়েছে। কোভিড আক্রান্ত মায়ের সংর্স্পশে থাকার কারণেই নবজাতকরা আক্রান্ত হচ্ছেন বলে জানান তিনি।
    এখন পর্যন্ত এই ইউনিটে ভর্তি হয়েছে দেড় হাজারের বেশি শিশু। তবে এর মধ্যে মৃত্যুহার শতকরা দুই দশমিক শূন্য পাঁচ শতাংশ।
    স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে (২০ নভেম্বর) জানানো হয়েছে, নবজাতক থেকে ১০ বছরের মধ্যে এখন পর্যন্ত ৩০ শিশু মারা গেছে। ১১-২০ বছরের মধ্যে মারা গেছে ৫০ জন। শতকরা হিসাবে যা শূন্য দশমিক ৪৭ ও শূন্য দশমিক ৭৯ শতাংশ।
    রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর উপদেষ্টা ও মহামারি বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘আইইডিসিআর জানিয়েছে শূন্য থেকে ১০ বছরের শিশুর আক্রান্তের সংখ্যা শতকরা তিন। অর্থাৎ ১০০ জনে ৩ জন শিশু আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে হাজারে ৩ জন।
    যে কোনও বয়সের মানুষ আক্রান্ত হতে পারে মন্তব্য করে ডা. মুশতাক হোসেন বলেন, পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে তারা আক্রান্ত হচ্ছে কিনা সেটাই মূল কথা।
    ডা. মুশতাকের পরামর্শ হলো, পরিবারের অন্য সদস্যদের বাইরে থেকে আসার পর বিশেষ করে মায়েরা বাইরে থেকে এসে শিশুদের স্পর্শ করার আগে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। গোসল করে নিলে আরও ভালো।
  • চট্টগ্রামে করোনা চিকিৎসার নাজেহাল দশা, রোগী সংকটে বিভিন্ন হাসপাতাল

    মো. কামাল উদ্দিন: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত সংখ্যা ৭১ জন এবং মারা গেছেন একজন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫১৬ জন। চট্টগ্রামে করোনা শানাক্তের দিকে দ্বিতীয়। কিন্তু হাসপাতাল গুলোতে তার উল্টো চিত্র! রোগী সংকট রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ শহরের বিভিন্ন করোনা হাসপাতালে। প্রায় ১ হাজার ৬১২ জন করোনা রোগীকে সেবা দেওয়ার পর রোগী সংকটে বন্ধ হয়েছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের কার্যক্রম।

    এদিকে রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠছে হাসপাতাল গুলোর বিরুদ্ধে। কিন্তু এই নিয়ম শুধু সাধারণ মানুষের উপর বর্তায়। টাকাওয়ালা প্রভাবশালী বা ক্ষমতাবান রাজনীতিকরা আক্রান্ত হলেই চিকিৎসার জন্য হাসপাতালে তেলেসমাতি করে নিয়ে যাওয়া হয়। যা দেখে মার্চের শুরুর সেই চিত্রের কথাই মনে করছে সাধারণ মানুুষ।

    লকডাউনে শনাক্ত রোগীর চিকিৎসা করাতে জোর করে ধরে নিয়ে গিয়েছিল হাসপাতালে। তখন মজার বিষয় ছিল হাসপাতালে না যেতে করোনা শনাক্ত অনেকে গাঢাকা দেয়। এখন হাসপাতালে ধরে নেয়া তো দূরের কথা, শনাক্ত রোগীকে বলা হচ্ছে হাসপাতালে আসার দরকার নেই। দেয়া হচ্ছে ঘরে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ। দুই-তিনটি ওষুধের নাম বলে দেয়া হচ্ছে মুঠোফোনে। সেগুলো খাওয়ার পরামর্শ দিয়ে দায় সারছে চিকিৎসকরা। এমন মন্তব্য করোনা আক্রান্ত অনেক রোগীর।

    নগরীর পাহাড়তলী এলাকার করোনা আক্রান্ত জসিম উদ্দিন বলেন, গত বুধবার রাতে চমেক হাসপাতালের ল্যাব থেকে মুঠোফোনে আমার করোনা পজেটিভ হওয়ার খবর জানান। তখন আমি হাসপাতালে ভর্তির কথা বললে দরকার নেই বলে ঘরে থাকার পরামর্শ দেন। দুটি ওষুধের নাম বলেন। সেগুলো খাওয়ার ২১ দিন পর যোগাযোগ করতে বলেন। এতে আমি মৃত্যুর শঙ্কায় ভুগছি, কারণ আমার শ্বাসকষ্ট হচ্ছে।

    একমাত্র চমেক হাসপাতালে ৯৫ জন, জেনারেল হাসপাতালে ৯৬ জন এবং মা ও শিশু হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি আছে। অথচ জুন মাসেও এসব হাসপাতালে ঠাঁই নেই, ঠাঁই নেই রব ছিল। এদিকে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা করোনা আইসোলেশন সেন্টারগুলোতে এ পর্যন্ত মাত্র ২৪ জন রোগী ভর্তি আছে।

    এদিকে চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্যমতে, চট্টগ্রামে করোনা রোগীর চিকিৎসার জন্য তৈরি করা ৯টি হাসপাতালের ৭৮২ বেডের মধ্যে প্রায় ৬০০ বেড খালি। এরমধ্যে তিনটি হাসপাতালে এই মুহূর্তে কোনো রোগীই নেই। তিনটি হাসপাতালে ৬ থেকে ৮ জন করে করোনা শনাক্ত রোগী আছে।

    চমেক হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলামের মতে, চট্টগ্রামে করোনার সংক্রমণ শুরুর পর থেকে হাসপাতালে প্রচুর রোগীর ভিড় ছিল। তবে এখন করোনা রোগীদের মধ্যে ঘরে চিকিৎসা নেয়ার প্রবণতা বেড়েছে। অনেকে সুস্থও হচ্ছেন। এটা অবশ্যই ভালো দিক।

    সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বলেন, করোনা চিকিৎসায় চট্টগ্রামে অনেক ঝক্কি-ঝামেলা গেছে। যেখান থেকে মানুষ বিরক্ত ও আস্থা হারিয়ে ফেলেছে। এ কারণে হাসপাতালে করোনা চিকিৎসা নিতে অনীহা এসে গেছে। মূলত সে কারণে হাসপাতালে রোগী নেই। তবে যেসব হাসপাতালে রোগী নেই সেগুলো ধীরে ধীরে গুটিয়ে ফেলা হবে।

    প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য ৯টি হাসপাতাল আইসোলেশন সেন্টার চালু করে রোগী ভর্তি শুরু করে। কিন্তু করোনা রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের অনেক নামিদামি হাসপাতাল করোনা সন্দেহে রোগী ভর্তি না নিয়ে সাধারণ রোগীদের তাড়িয়ে দেয়। হাসপাতালে ভর্তি করতে না পেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে অনেক। এসব ঘটনার মাস পার হতে না হতেই করোনার জন্য বিশেষায়িত হাসপাতালগুলো এখন রোগীশূন্য।

  • উপজেলা চেয়ারম্যান বাবু সহ সাতক্ষীরায় ৪৭ জন করোনা অঅক্রান্ত, উপসর্গে মৃত্যু ১

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নতুন করে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তার পরিবারের ৪ জন, তিন জন চিকিৎসক ও দুই জন স্বাস্থ্যকর্মীসহ ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ (সোমবার) পর্যন্ত ৮৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত. ফতেমা খাতুন কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আফতাব আলীর স্ত্রী।

    সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত জানান, জেলায় এ পর্যন্ত ৪২৪৮ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩২৪৮ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ৮৩৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকীগুলো নগেটিভ। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৬০৭ জন। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৪৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তার পরিবারের চার জন, তিন জন চিকিৎসক ও দুই জন স্বাস্থ্যকর্মী রয়েছে।

  • করোনায় আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৪

    ন্যাশনাল ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে এই পর্যন্ত ২ হাজার ৭৫১ জনের মৃত্যু হলো। আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৫ জন এবং এখন পর্যন্ত এক লাখ ১৭ হাজার ২০২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৪ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন শনাক্ত হয়েছেন।

    বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

    অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৭৬টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

    তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ২ হাজার ১৬৮ জন পুরুষ এবং নারী ৫৮৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ৩ জন রয়েছেন। তাদের ৩৭ জন হাসপাতালে এবং বাসায় ৫ জন মারা গেছেন।

    স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮২৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭৯৬ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৬৯৯ জন এবং এখন পর্যন্ত ২৫ হাজার ৭৭৮ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৪৪ হাজার ৫০৪ জনকে।

    প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪২৯ জনকে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে এখন পর্যন্ত ৪ লাখ ১৬ হাজার ৯৩২ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫২ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ৮৭৬ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৫৬ জন।

  • সাতক্ষীরায় বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নতুন করে আরও ২৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৯৫ জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি)থেকে বৃহস্পতিবার (৯-জুলাই) পাওয়া নমুনা রিপোর্ট অনুসারে সাতক্ষীরায় নতুন করে ২৪ জনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে সিভিল সার্জন সাতক্ষীরা।

    সাতক্ষীরায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে, সাতক্ষীরা সদরের বড় খামার এলাকার আব্দুল মান্নান, সদর থানা পুলিশের হাফিজুর রহমান, আলীপুরের আমিনা খাতুন, তালা উপজেলার শেখর দেবনাথ, আশাশুনির বকচরা এলাকার সুষমা মন্ডল ও বিধান মন্ডল।দেবহাটার শেখ আবুল হোসেনের পুত্র ডাঃ শেখ তানভীর হোসেন, গোলাম মোস্তফার পুত্র ডাঃ মোস্তফা তাফিক এলাহী,অনাস্তা কুমাল হালদারের পুত্র অমরেশ হালদার, আরতী রাণী হালদার, সতেন্দ্রনাথ গুহ’র পুত্র সুজিত গুহ, কলারোয়ার খোর্দ্দ এলাকার শহীদুল ইসলামের পুত্র শুভ, কলারোয়ার ফাতিমা খাতুন, কলারোয়ার মুরারী কাটির খোরশেদ আলম, রাবেয়া খাতুন, কলারোয়ার বহুড়া গ্রামের মোঃ আকলাম হোসেন, আজগর আলী,কালিগঞ্জের মথুরেশপুরের বাবলা আহমেদ, রাকিব, কাটুনিয়া গ্রামের জব্বার মোড়ল, নলতার আব্দুর রহিম, শীতলপুরের মোঃ নুরুজ্জামান, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তাছলিমা খাতু।

    স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানোর প্রক্রিয়া চলছে।

  • করোনায় মৃত্যু আরো ৪৬, শনাক্ত ৩,৪৮৯

    ন্যাশনাল ডেস্ক:  দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৮৯ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ১৯৭ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৭২ হাজার ১৩৪ জন।

    আজ বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং আটজন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ১৯৭ জনের।

    এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ এক হাজার ৭৪১ জন এবং নারী ৪৫৬ জন।

    জানানো হয়, নতুন যে ৪৬ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ৯ জন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের চারজন এবং রংপুর বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ৩৮ জন এবং বাসায় আটজন।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।

    ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৮৮৩টি। একই সময় আগের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৭২টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তিন হাজার ৪৮৯ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৭২ হাজার ১৩৪ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৮৯ হাজার ১৫২টি।

    সারা দেশের করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল সম্পর্কে তথ্যে বলা হয়, ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ছয় হাজার ৩০৫টি এবং আইসিইউ শয্যার সংখ্যা ১৪২টি, সারা দেশে সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৯৪৫টি, সারা দেশে আইসিইউ শয্যার সংখ্যা ৩৯৪টি এবং সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১ হাজার ৭৬৪টি।

    ব্রিফিংয়ে জানানো হয়, করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় রাজধানীর মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) সরকারি সহায়তায় একটি ল্যাব প্রথম থেকেই পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় আরো একটি পরীক্ষাগার চালু হয়েছে। এটি হচ্ছে আইসিডিডিআরবি মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি। এ নিয়ে মোট পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৭৫টিতে।

    আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৭৯২ জনকে। একই সময় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮০৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৩৩ হাজার ১৪৩ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ২৮৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৫৬ জন।

    কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৬৯১ জন। একই সময়ে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন তিন হাজার ১৩৪ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট তিন লাখ ৮৪ হাজার ২৯৯ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন তিন লাখ ২১ হাজার ৩০১ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ৯৯৮ জন।

    সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান করা যায় বলে জানানো হয় বুলেটিনে।

    বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআরের হটলাইনে কল এসেছে এক লাখ ৯০ হাজার ৫৯৯টি। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে এক কোটি ৫২ লাখ ৯৪ হাজার ৩৮ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

    প্ল্যাটফর্ম মুক্তপাঠ অনলাইনে সেবা দেওয়ার জন্য গত ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছেন আরো ১৬ জন চিকিৎসক। এ নিয়ে এই বিভাগে বর্তমানে মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা ১৬ হাজার ৪৫৪ জন। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

  • সাতক্ষীরায় আরও ২৭ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪২

    মাসুদুর রহমান মাসুদ : সাতক্ষীরায় নতুন করে আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৪২ জন। যশোর ও খুলনার ল্যাব থেকে মঙ্গলবার পাওয়া নমুনা রিপোর্টে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ।  আক্রান্তদের মধ্যে কালিগঞ্জ উপজেলার ২ জন, সাতক্ষীরা শহর ও সদরের ১০ জন, কলারোয়া উপজেলার ৬ জন এবং শ্যামনগর উপজেলার ৯ জনের নাম রয়েছে।

    সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্য মতে নতুন করে করোনা আক্রান্তরা হলেন কালিগঞ্জ উপজেলার নলতার ফজলুর রহমান ও কুশখালির শাহিন।

    সাতক্ষীরার সুলতানপুরের আমির হোসেন, সাতক্ষীরা পুলিশ লাইনের গোলাম আজম, কামালনগরের হাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, রাজারবাগানের ফাতেমা, সুলতানপুরের আবুল বাশার, সদরের সিআইডি আনামুল হক ও নাজমা খাতুন, কাটিয়ার ডাঃ নাজিয়া মুজাহিদ এবং খুলনা রোড মোড়ের মাসুমবিল্লাহ।

    কলারোয়া উপজেলার মুরারিকাটির আব্দুল মজিদ ও শেখ ইমরান হোসেন, নকিলার আফরোজা বিলকিস, তুলশিডাঙ্গার মামুন ইসলাম, কলারোয়া পৌরসভার মিসেস লিপিয়া খাতুন, দেয়াড়ার আজিজুল ইসলাম।

    শ্যামনগর উপজেলার শ্যামনগর সদরের মিজানুর রহমান, মনিরুজ্জামান, রাজু ও চান্নু মিয়া, পিরকাবনের মফিজুর রহমান, বংশিপুরের রমজান আলি ও আব্দুল হান্নান, বাধঘাটার আবু হেনা ও নকিপুরের মনিরুল ইসলাম।

    বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার।

    তালিকা দেখুন নীচে :

  • করোনায় ২৪ ঘণ্টায় ৫৫ মৃত্যু, শনাক্ত ৩০২৭

    ন্যাশনাল ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ১৫১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।

    মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

    অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৮ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

    ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪৬ জন পুরুষ জন এবং ৯ জন নারী। এখন পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ এক হাজার ৭০৩ জন এবং নারী ৪৪৮ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ১২, বরিশাল বিভাগে ২, রাজশাহী বিভাগে ২, খুলনা বিভাগে ৭, সিলেটে ২, রংপুরে ২ এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩৯ জন এবং বাসায় ১৫ জন মারা গেছেন। এছাড়া একজন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন।

    স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮০২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৭৩ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৭২৩ জন এবং এখন পর্যন্ত ১৫ হাজার ৪৭৮ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৩২ হাজার ৩৫১ জনকে।

    গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪৩৮ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ৮১ হাজার ৬০৮ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯৮ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজার ১৬৭ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ৪৪১ জন।

  • করোনায় আরো ৪৪ প্রাণহানি, শনাক্ত ৩,২০১

    ন্যশিনাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ২০১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

    আজ সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের।

    এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ এক হাজার ৬৫৭ জন এবং নারী ৪৩৯ জন। পুরুষ ৭৯ দশমিক ০৫ শতাংশ এবং নারী ২০ দশমিক ৯৫ শতাংশ।

    জানানো হয়, নতুন যে ৪৪ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের দুইজন, বরিশাল বিভাগের চারজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের দুইজন। হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বাসায় ৯ জন।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।

    ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ২০১টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তিন হাজার ২০১ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৬০ হাজার ৩০৭টি।

    সারা দেশের করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল সম্পর্কে তথ্যে বলা হয়, ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ছয় হাজার ৭৫টি এবং আইসিইউ শয্যার সংখ্যা ১৪৯টি, সারা দেশে সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৭৭৫টি, সারা দেশে আইসিইউ শয্যার সংখ্যা ৪০১টি এবং সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১ হাজার ৭৮৫টি।

    এ পর্যন্ত সারা দেশে সাধারণ শয্যায় ভর্তি করোনা রোগীর সংখ্যা চার হাজার ৪৪৯ জন, আইসিইউ-তে ভর্তি রোগীর সংখ্যা ২২০ জন, সারা দেশে সাধারণ শয্যায় গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ৭১৫ জন এবং একইসময় ছাড় পেয়েছেন ৬৪৪ জন।

    আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৬৭৭ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৩১ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪ হাজার ৭৫৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭৯৪ জন।

    কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ১৭৮ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৮৩৯ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট তিন লাখ ৭৯ হাজার ১৭০ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ১৫ হাজার ৩৬৯ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ৮০১ জন।

    সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

    বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৬০ হাজার ১৭৮টি। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে এক কোটি ৪৯ লাখ সাত হাজার ৪৫৪ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

    প্লাটফর্ম মুক্তপাঠ-এ অনলাইনে সেবা দেওয়ার জন্য মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা ১৬ হাজার ৪১৪ জন। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।