সাতক্ষীরা প্রতিবেদক:সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম ইমদাদুল হক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি আব্দুল হান্নান, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম এবং পারুলিয়া ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নাসিরউদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় ঐতিহাসিক ঘটনাবলির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সাতক্ষীরা শহর প্রতিবেদক: আজ শনিবার ৭ই নভেম্বর ২০২৬। সকাল দশটায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। উক্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ আখতারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান মহাদ্দিস সিরাজুল ইসলাম। উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান। তিনি তার আলোচনায় জাতীয় বিপ্লব সংহতি দিবসের গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান।
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত
সোহরাব সবুজ:সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফেয়ার মিশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র্যালি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫৫০ জন সাইকেলিস্ট এই র্যালিতে অংশগ্রহণ করেছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯ টায় পারুলিয়া ফুটবল মাঠে মাদকবিরোধী সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠান হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
সাংবাদিক ও কবি সোহরাব সবুজের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (সাবেক) সরদার তমিজউদ্দিন আহমেদ। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের স্বাগত বক্তব্যর পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অধ্যক্ষ এস এম সরোয়ার, এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাহিদুল ইসলাম অপু, বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর শাহেদ মন্তাজ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা শাখার আমির মাওলানা অলিউল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- এতগুলো সাইকেলিস্ট এর উপস্থিতিতে মাদকবিরোধী সাইকেল রেলিটি সাতক্ষীরা জেলায় স্মরণীয় হয়ে থাকবে। এবং আমাদের সকলের পক্ষ থেকে এই সামাজিক কর্মসূচি আরও বেগবান করতে আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এভাবে সবাই এগিয়ে আসলে, সচেতন হলে এবং পারস্পরিক সহযোগিতা করলে মাদকমুক্ত একটি সমাজ গঠন সম্ভব হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ, দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, ৫৫০ জন সাইকেলিস্ট সহ বিভিন্ন এলাকা থেকে আগত গুণীজন বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মাদকবিরোধী সাইকেল র্যালিটি পারুলিয়া থেকে কুলিয়া, টাউন শ্রীপুর, দেবহাটা, সখীপুর হয়ে উপজেলা ব্যাপী প্রদক্ষিণ শেষে পারুলিয়া পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পারুলিয়া পথসভায় আবারও বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। এরপর সকল সাইকেলিস্ট এবং অতিথিবৃন্দ একসাথে কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুল প্রাঙ্গণে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শেখ আহসান হাবিব কালিগঞ্জ উপজেলা প্রতিবেদক:কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ শামসুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি পেশায় একজন উপ সহকারি প্রকৌশলী ও সাহিত্যবিদ ছিলেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ওমর খৈয়ামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর বাংলা অনুবাদ। আজ বাদ মাগরিব পানিয়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মোঃ ইকবাল হোসেন:সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গায় ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় স্থানীয় শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি ও এস এম ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এস এম ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি বিজয় অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মাওলানা মাসুম বিল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আবু জাফর, ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল হাকিম ও রেজাউল করিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস ও ইউপি সদস্য শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। এছাড়াও উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান এবং এস এম ফুটবল একাডেমির ম্যানেজার ও কোচ মোজাম্মেল হক তিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির খেলোয়াড় রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় আলী আহসান নাসিমের পক্ষ থেকে।
অন্যদিকে, এস ডি সংঘ ক্লাবের সদস্য জয়নাল আবেদীনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিশেষ এই পুরস্কারটি ছিল বিসমিল্লাহ কুকারিজ, আবাদের হাটের সৌজন্যে।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল ইসলাম বাবুল ও আলাউদ্দিন। খেলার ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু নাঈম।
খেলাটি উপভোগ করতে শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে অসংখ্য দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস’ (বিজ)-এর কৃষি কর্মসূচির উদ্যোগে সমিতি অফিসের সদস্য, এলাকার সাধারণ কৃষক ও গৃহিণীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) বেলা ১২:৩০ টায় সাতক্ষীরা সদরের মেহেদীবাগ এলাকায় সংস্থার সাতক্ষীরা সদর শাখার সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এলাকার সাধারণ গৃহিণী, কৃষক ও সমিতির সদস্যদের মাঝে ১৬০০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বোয়ালা আজেলার সহকারী পরিচালক (এএ) মোঃ মিজানুর রহমান প্রধান/বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জোনের জোনাল ম্যানেজার মোঃ হারুন-অর রশিদ এবং প্রধান কার্যালয়ের ম্যানেজার (অডিট) মোঃ শরিফউদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মোঃ দেলোয়ার হোসাইন এবং সার্বিক পরিচালনায় ছিলেন কলারোয়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মোঃ সজিবুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রনি ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ কেবল আমাদের অক্সিজেন ও ফলমূলই দেয় না, বরং এটি আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে ও ঔষধি গুণাগুণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। বিজ-এর এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি পরিবারকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে। আমরা আশা করি বিতরণকৃত এই গাছগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে শুধু পরিবেশ নয়, গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদাও পূরণ হবে। আসুন, আমরা সকলে বেশি করে গাছ লাগাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।”
আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র ও অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত গ্রাহকদের হাতে চারা তুলে দেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক খান মোকছুদুর রহমান এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জি এম আলতাফ হোসেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের সঠিক ইতিহাস এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিবেদকঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডি,আর,এম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসে,এম সালাউদ্দিনকে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সত্যতা মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অপসারণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ গত ৪ নভেম্বর স্বাক্ষরিত ০৭(খ)৩৩০ জাতীয়, বি/ক:প:/কোড ০২৬৫/১৬১৭ নং স্মারকে এ আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ৫ ই আগস্টের পর অত্র কলেজের অধ্যক্ষ আবুল বাশার কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূত ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২ কোটি ৭১ লক্ষ্য টাকার নিয়োগ-বাণিজ্য ও তহবিল তসরুপের অভিযোগ এনে গত ১২/১০/২৫ ইং তারিখে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর বিধি বহির্ভূত ভাবে অধ্যক্ষ আবুল বাশারকে অপসারণ না করে গত ৪/৯/২০২৫ ইং তারিখ থেকে অত্র কলেজের পৌরনীতি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক এসে,এম সালাউদ্দিন আহাম্মদ কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে অবৈধ ভাবে তিনি দায়িত্ব পালন কালে যশোর শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে একাদশ শ্রেণির মানবিক বিভাগে ছাত্র ভর্তিতে ১ হাজার টাকা নেওয়ার কথা থাকলেও তিনি প্রত্যেক ছাত্রের নিকট থেকে ২৫০০ টাকা করে আদায় করে নেন। এ ছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে কারিগরি বিভাগের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিকট থেকে পাশ করানো ও প্রাকটিকালের নামে ১০০০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করেন বলে নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী শিক্ষার্থীরা এ প্রতিনিধিকে জানান। তবে এ বিষয়ে সত্যতা জানার জন্য সদ্য বরখাস্ত কৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষের ব্যবহৃত ০১৭৪০৯৯০৯২৩ মুঠো ফোনে শনিবার বিকাল ৪ টায় একাধিকবার ফোন দিয়ে কথা বলার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) কলেজ পরিদর্শক নাজিমুদ্দিন আহমেদের লেখা চিঠিতে ডিআরএম ইননাইটেড আইডিয়াল কলেজের সভাপতি নিকট (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের দায়িত্ব প্রদান প্রসঙ্গে যা বলা হয়েছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসে,এম সালাউদ্দিন ৪ /৯/ ২০২৫ থেকে অদ্যবধি পর্যন্ত বিধি বহির্ভূতভাবে দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় জনাব এস, এম সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান-পূর্বক জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রেরিত জাতী:বি:/ক:প:/২০০২(পাট) ১০৬১৭ তারিখ ১৩/১/২০১৬ প্রজ্ঞাপন মোতাবেক কলেজ পদ শূন্য হলে অথবা অধ্যক্ষের অবর্তমানে সংশ্লিষ্ট কলেজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য উপাধাক্ষ্য অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি বিষয় সমূহে কর্মরত শিক্ষকগণের মধ্যে হতে জ্যেষ্ঠতম ১০ জন শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তাব ক্রমে ৩ জন শিক্ষকের একটি প্যানেল বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করতে হবে। এমতাবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কলেজ/ প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি সংশোধিত সংবিধি ২০১৯ এর ধারা ১৮ মোতাবেক অত্র সভার সদস্য সচিবের অনুপস্থিতিতে সভাপতি দ্বারা গভর্নিং বডির সভা আহ্বান করে উপরোক্ত কার্যক্রম সম্পন্ন করে প্রজ্ঞাপন মোতাবেক পদক্ষেপ গ্রহণ পূর্বক ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগের লক্ষে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন প্রেরণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। এখন থেকে জনাব এস এম সালাউদ্দিন কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কোন প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা গেল।
সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আবু সাইদ বিশ্বাস ।।সাতক্ষীরা:বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, “বর্তমান সময়েও দেশ ও জাতি নানা ধরনের রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।”
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় আরও সুদৃঢ় হয়।”
সাতক্ষীরা জেলা জামায়াতের নবাগত আমীর অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সালাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আজিজ। এসময় অন্যান্যের মধ্যে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক ও মাওলানা উসমান গনি, জেলা জামায়াতের কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা জামায়াতের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারিসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায়,অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কৃষকদলের সভাপতি রোকনুজ্জামান প্রমুখ।বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।









