Home Blog Page 21

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে দশম শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফেরদৌস, মাহমুদুল হাসান দিপু, শিক্ষার্থী আহনাফ আসেফ সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা বলেন, তাঁদের স্কুলের সাবেক শিক্ষার্থী জাকারিয়াকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকল সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুততম সময়ে বিচার শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদ গ্যাং এর সাথে। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামীসহ ৫ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বাজার কোলকাতার ৩য় তলায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টার বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) বিকালে রয়েল চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন হয়। রয়েল চাইনিজের কনফারেন্স রুমে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলয়াত করেন হাফেজ মোঃ আবু হুসাইন বুলবুল।রয়েল চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠারের সভাপতিত্ব করেন রেস্টুরেন্টের সত্বধাকারী তরিকুল ইসলাম বিপু। রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, জেলা যুবদলের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল , সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক তানভীর মজিদ।এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ক্লিনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাংবাদিক হাফিজুর রহমান, এস এম পলাশ, আব্দুল্লাহ আল-মাহফুজ ও ওমর ফারুক বিল্পব প্রমূখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কানায় কানায় পূর্ণ হয়ে যায় রয়েল চাইনিজের কনফারেন্স রুম।সাতক্ষীরার বাজার কোলকাতার ৩য় তলায় রয়েল এন্ড পার্টি সেন্টারের ওপেনিং উপলক্ষে ২৫শে অক্টোবর পর্যন্ত খাবারে থাকবে ২০% ডিসকাউন্ট এবং এখানে প্রায় ১১০ প্রকারের খাবারে মিনু থাকছে এই রেস্টুরেন্টে। রয়েল এন্ড পার্টি সেন্টারে থাকছে শিশুদের জন্য বেবী ল্যান্ড। এখানে মনোরম পরিবেশে বিয়ে,জন্মদিন পার্টি,সেমিনারের জন্য রয়েছে ২শ মানুষের আসন সহ কনাফারেন্স রুম। সাতক্ষীরা মানুষের জন্য ব্যাতিক্রমভাবে সাজানো হয়েছে এই রয়েল এন্ড পার্টি সেন্টার। সাবাইকে রয়েল চাইনিজ পার্টি সেন্টারে আসার জন্য আমন্ত্রন জানিয়েছেন রেস্টুরেন্টের সত্বধাকারী তরিকুল ইসলাম বিপু।

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে : রায়হান-অর্ঘ্য

0

নিজস্ব প্রতিবেদক :সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সাতক্ষীরার তালা থানা ও কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বিকেল ৪ টায় তালা শিল্পকলা একাডেমি চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জে.এম. দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী, সহ-সভাপতি আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ রিপন, শেখ ফারহান মাসুক, জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলামসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় ছাত্রদল নেতারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য বৃদ্ধি, সংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার ছাত্রদল নেবে না। যোগ্য ও ত্যাগীরাই আগামীদিনে ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে বলে জানান ছাত্রনেতারা।

মতবিনিময় সভায়কে ঘিরে তালা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী তুহিন রিয়াদের দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভায় যোগদান করতে দেখা যায়। তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব এস.কে. ফারুক হোসেন।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা

0
মোঃ হাফিজুল ইসলাম: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিন।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট শহীদ হাসান, অ্যাডভোকেট এ বি এফ সেলিম, অ্যাডভোকেট সাহারিয়া হাসিব, অ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাডভোকেট সোহরাব হোসেন সুজনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সভায় আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৯ অক্টোবর দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলার কনফারেন্স রুমে নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবি: সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী

0
পাইকগাছা প্রতিবেদক: ‘অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবিতে’ খুলনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
কর্মসূচি চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার মহাসড়কে-এ অবস্থান কর্মসূচি পালনকালে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, অবৈধ ইজারা ও বেআইনি দখল উচ্ছেদের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এ সময় ভুক্তভোগীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।
পরিদর্শনকালে এস এম মনিরুল হাসান বাপ্পী ও সংসদ সদস্য ফাহমিদা হক ভুক্তভোগীদের কষ্টের কথা শোনেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তারা বলেন, সাধারণ মানুষের অধিকার হরণ করে কোনো অন্যায্য সিদ্ধান্ত বাস্তবায়নে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য শেখ বেনজীর আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, জাসাস-এর সভাপতি সায়েদ আলী বাবলা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা, কাজী সোহাগ, সাফায়েত হোসেন, জবেদ আলী গাজী, মাহাবুবুর রহমান খোকনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগীবৃন্দ।
নেতৃবৃন্দের আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

0
কলারোয়া প্রতিবেদক:সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, কলারোয়ার বাস্তবায়নে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী  অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা  জিএম সেলিম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক রাকিব হোসেন।
প্রশিক্ষণে স্থানীয় মৎস্যচাষি, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে পাবদা, গুলশা ও টেংরা মাছের পোনা মজুদ, খাদ্য ব্যবস্থাপনা, পানির গুণাগুণ রক্ষা, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, পাবদা, গুলশা ও টেংরা দেশীয় প্রজাতির সুস্বাদু ও বাজারে চাহিদাসম্পন্ন মাছ। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে অল্প জায়গায় অধিক উৎপাদন সম্ভব, যা চাষিদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যান চোরসহ বিভিন্ন মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে যশোরের মনিরামপুর উপজেলার চাকলা (কাঠালতলা) গ্রামের ইরফান সরদারের ছেলে আলী হায়দার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় ১৬(১০)২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে।
এছাড়া বাবুগঞ্জ থানার সিআর-৩১/২৬ মামলার আসামি উপজেলার প্রতাপনগর গ্রামের মোস্তাজ মোড়লের ছেলে মনিরুল ইসলাম মন্টু, ওয়ারেন্টের আসামি কাপসন্ডা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবাদুল হককে গ্রেফতার করা হয়।

তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ

0

নজরুল ইসলাম, তালা থেকে: তালা উপজেলার মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির নেতা মো. ইসলাম বিশ্বাস (৫৩) স্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শুক্রবার তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। মরহুম মো. ইসলাম বিশ্বাস তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদাকাটি বাজারসংলগ্ন এলাকার মৃত মুক্তার আলী বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বৃহস্পতিবার এশার নামাজের পর চাঁদাকাটি গ্রামে অনুষ্ঠিত হয়ে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তালা উপজেলা জাতীয় পার্টি। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তা দাতারা হলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাপার সি.সহ-সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সকল সহ-সভাপতিদ্বয়,সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম,সকল যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয়,সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমানসহ সকল সাংগঠনিক সম্পাদকদ্বয়সহ উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গাছ বিতরণ

0
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) নকিপুর, শ্যামনগরে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহ-সভানেত্রী একাদশী রানী মন্ডল, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো এবং সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
কর্মসূচির শুরুতে গ্রামীণ নারীদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় গ্রামীণ নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতকরণ এবং সমাজের উন্নয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে গাছ বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার এ আয়োজনের মাধ্যমে গ্রামীণ নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

0
নিজস্ব প্রতিবেদক: ৮ম শ্রেনীতে কালীনসময়ে  বিয়ে হয় মর্জিনা খাতুনের। অভাব অনাটনের সংসার তখন । সংসারের পাশে পাশাপাশি দর্জিকাজে প্রশিক্ষন নিলেও শুরুটা এতটা সহজ ছিলনা ।হঠাৎ একদিন বেসরকারী সংস্থা মুসলিম এইডের ইউএসডিও প্রকল্পে প্রশিক্ষন নেন । এরপর সেখান  থেকে কয়েক প্রকার বীজ শুরু করেন বাড়ির আঙিনায় সবজি চাষ । ধীরে ধীরে  জড়িয়ে পরেন মাছ চাষ ও ছাগল পালনে । মজিনা এখন দুই সন্তানের জননী । সংসারের পাশাপাশি তিনি একজন সফল উদ্যক্তা । শুধু মর্জিনা নয় ওই এলাকার ঝর্না ব্যানার্জী ,ফাল্গুনী  মন্ডল  ও বিলকিস পারভীনের মত নারীর জীবন বদলে গেছে মুসলিম এইডের ইউএসডিও প্রকল্পের ছোয়ায় ।
বৃহস্পতিবার দুপুরে শহরের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সভাকক্ষে অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা এই সফলতার গল্প তুলে ধরেন তারা । সংস্থাটির তথ্য বলছে ,২০২৩ সালে  সাতক্ষীরা জেলায়  প্রকল্পটির কাজ শুরু হয় । বর্তমানে চলমান প্রকল্পে  সদস্য রয়েছে ৬ হাজার ৭ শত ২০ জন । এর মধ্যে উপকারী ভোগী নারী রয়েছে ৭২৮ জন ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  কৃষিবিদ ইকবাল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবির, জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত -পরিচালক জামাল উদ্দিন, জেলা  সহকারী মৎস কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. শফিকুল ইসলাম,আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা  মো আব্দুস সোবাহান, বেসরকারী সংস্থা মুসলিম এইড ইউকের প্রকল্প সমন্বয়কারী  এস. এম. মনোয়ার হোসেন প্রমুখ ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, তাদের জীবিকা সুরক্ষা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা ।
সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম ম্যানেজার মো. শামসুল হক মৃধা।