Author: kobirubel.satnadee

  • নিখোঁজ সংবাদ

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নে কলিমাখালী গ্রামের মোহাম্মদ হযরত আলী গাজীর বড় পুত্র আহমেদ ইমতিয়াজ প্রান্ত (১৫) গত মঙ্গলবার, ৪ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। আহমেদ ইমতিয়াজ প্রান্ত যশোর মুসলিমা একাডেমির দশম শ্রেণীর ছাত্র। আহমেদ ইমতিয়াজ প্রান্ত গত মঙ্গলবার সকাল ১০ টার সময়ে গ্রামের বাড়ি হতে যশোরের উদ্দেশ্যে রওনা হয় এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে তার বাবার কাছে ফোনে বলে যশোরের চাচড়া মোড় হতে ইজিবাইকে উঠার পর ইজিবাইকে থাকা ৬/৭ জন লোক তাকে তুলে নিয়ে যায়। তার কাছে থাকা মোবাইল ফোন হতে লুকিয়ে তার বাবার কাছে ফোন করে। এখন তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। তার গায়ের রং উজ্জ্বল। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে ও হালকা – পাতলা গড়নের। তার পরহিত ছিল কালো রং এর ফুলহাতা টি শার্ট ও প্যান্ট। এ ঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি নং-১৮৮) করা হয়েছে। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও কোন খোঁজ খবর না পাওয়ায় নিখোঁজের পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

    মোবাইল নং- ০১৭১৬-২০২৯৮৬ ( প্রান্তোর পিতা)

    মোবাইল নং- ০১৯১৫-৫৮২৬৬৫ ( প্রান্তোর মাতা)

    মোবাইল নং- ০১৭২১-০০৬৯২৬0 ( প্রান্তোর মেজ চাচা )

  • সাতক্ষীরা পৌরসভার পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

    রুবেল হোসেন: সাতক্ষীরা পৌরসভার পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) সাতক্ষীরাস্থ ম্যানগ্রোভ সভাঘরে সম্মিলিত নাগরিক আন্দোলনের ব্যানারে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও অতিঃ পিপি কমরেড ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে এ্যাড.সালাউদ্দীন মোহাম্মদ ইকবাল লোদী। কমরেড রওনক বাশারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, অতিঃ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তফা নূরুল আলম, জেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বাজাসদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সমন্বয়ক কমরেড খগেন্দ্রনাথ মন্ডল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, শ্রমিক নেতা মকবুল হোসেন, স্বপন শীল, কবি স.ম তুহিন প্রমুখ।
    বক্তারা বলেন, “সাতক্ষীরা পৌরসভা কোন আইন কানুন অনুসরণ না করে সম্পূর্ণ বেআইনী ভাবে পৌরসভার সাপ্লাই পানির মূল্য ৩ গুন বৃদ্ধি করেছে। সাতক্ষীরা পৌরসভা কর্তৃক সাপ্লাই পানির মান খুবই নি¤œমানের যা পানের অযোগ্য। পানির মূল্য বৃদ্ধির পূর্বে অবশ্যই পৌর কর্তৃপক্ষকে পানির গুনগত মান নিশ্চিত করতে হবে। পানির গুনগত মান নিশ্চিত না করে মূল্য বৃদ্ধি পৌরবাসী কখনো মেনে নিবে না।”
    বক্তারা বলেন, পানির মূল্য বৃদ্ধির পূর্বে সকল গ্রাহককে মিটারের আওতাভুক্ত করতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন পূর্বক দায়ী পৌর কর্মচারীদের শাস্তির আওতায় আনতে হবে।
    বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভা পানির যে মূল্য বৃদ্ধি করেছে তা “পৗরসভা পানি সরবরাহ আদর্শ উপ আইনমালা-১৯৯৯” এর ১১ বিধিমালা অনুসরণ পূর্বক না হওয়ায় বেআইনী পানির মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার পূর্বক পূর্বের নির্ধারিত মূল্যে পানি নিশ্চিত করতে হবে। যেসব গ্রাহক পানি পাচ্ছেন না অথচ তাদের পানির বিল দিতে হচ্ছে তাদের পানি প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ”
    সংবাদ সম্মেলন থেকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর চতুর্থ অধ্যায় মোতাবেক সরকার কর্তৃপক্ষের অনুমোদন এবং গেজেট প্রকাশিত না হওয়ায় বেআইনী পানির মূল্য বৃদ্ধি প্রত্যাহারের জন্য পৌর কর্তৃপক্ষকে ৩ দিনের আল্টিমেটাম দেন সম্মিলিত নাগরিক আন্দোলন। ৩ দিনের মধ্যে পানির মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা না হলে পৌর মেয়রের কক্ষে গণঅবস্থান কর্মসূচীর হুশীয়ারী দেন নেতৃবৃন্দ।

  • শ্যামনগরে নিষিদ্ধ মৌসুমেও চলছে কাঁকড়া, বাগদা ও গলদা রেনু আহরণ: কর্তৃপক্ষ নীরব

    আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরে নিষিদ্ধ মৌসুমে চলছে কাকড়া ও বাগদা গলদা রেনু আহরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব। জুন জুলাই আগস্ট এ তিন মাস সুন্দরবনে কাকড়া বাগদা, গলদার রেণুসহ সমস্ত মৎস্য আহরণ ও ভ্রমণ সরকারী ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অথচ একটি চিহ্নিত দালাল সিন্ডিকেটের মাধ্যমে বন বিভাগ, উপজেলা মৎস্য অফিস, স্থানীয় ও পুলিশ প্রশাসনকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে সুন্দরবনে কাকড়া বাগদা, গলদার রেণু প্রতিদিন ছোট পিকআপ ও মোটর সাইকেলে নীলডুমুর, ভেটখালী ও হরিনগর থেকে পারুলিয়া সাতক্ষীরা খুলনা ও ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। রেণু ও কাকড়া, আয়রণকারীদের জিজ্ঞাসা করে এমন তথ্য বেরিয়ে এসেছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন থানায় কোন ক্যাশিয়ার নেই বা থানার সাথে কোন অবৈধ যোগাযোগ নেই। এ ধরনের কাজে শ্যামনগর থানার পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরা রেঞ্জে সহকারী বন সংরক্ষক একে এম ইকবাল হোসেন চৌধুরীর সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ফোনটি রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে অভিষোকের কথা অস্বীকার করেন এবং নিষিদ্ধ মৎস্য আহরণের সময় কয়েক বার অভিযান করেছেন বলে দাবি করলেও কোন পত্রিকায় নিউজটা দেখা মেলেনি। উপকূলীয় এলাকার একটি সূত্র জানান, বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার অফিস সংলগ্ন বুড়িগোয়ালিনি স্টেশন থাকায়, রেঞ্জ কর্মকর্তার মৌখিক নির্দেশে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম স্থানীয় একটি দালাল সিন্ডিকেট তৈরি করে তাদের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাকড়া বাগদা ও গলদার রেনু আহরণ অব্যাহত রেখেছে। তবে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। শ্যামনগরের সুদি মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

  • নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি হলেন ডা: আ ফ ম রুহুল হক এমপি

    সাতনদী ডেস্ক: নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের এডহক কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে এবং এডহক কমিটির সদস্য সচিব ডা. নজরুল ইসলামের সঞ্চালনায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদ গঠন নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. আফতাবুজ্জামান, মালেকুজ্জামান, প্রাক্তন মেম্বর খিদিরুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, শফিকুল আনোয়ার রঞ্জু প্রমুখ। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আগামী দেড় বছর (২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত) মেয়াদী বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদের সভাপতি করে পূর্বে খসড়া প্রস্তুতকৃত ৩০ এর স্থলে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্যদের নামের তালিকা অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক’র পক্ষে উপস্থাপন করেন হবিগঞ্জ থেকে আগত শফিকুল ইসলাম। কমিটির খসড়া পেশের পর সভায় পাশ হওয়া নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদের নব- নির্বাচিত কর্মকর্তা বা সদস্যরা হলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সাতক্ষীরা (সহ-সভাপতি), কাজী রফিকুল আলম, ঢাকা (সহ-সভাপতি), এএইচএম মাহফুজুল হক (সহ-সভাপতি), শিক্ষক সাইদুর রহমান (সহ-সভাপতি) ও শফিকুল ইসলাম, হবিগঞ্জ (সহ-সভাপতি)। প্রকৌশলী কাজী আলী আযম, অস্ট্রেলিয়া/ ঢাকা (সাধারণ সম্পাদক), ডা. নজরুল ইসলাম (যুগ্ম সম্পাদক) ও চৌধুরী আমজাদ হোসেন (যুগ্ম-সম্পাদক)। মো. মালেকুজ্জামান, নলতা শরীফ (সহ-সম্পাদক) ও রফিকুল ইসলাম বাচ্চু (সহ-সম্পাদক)। মো. আনোয়ারুল হক (কোষাধ্যক্ষ) এবং নির্বাহী সদস্যরা হলেন পদাধিকার বলে নলতা পাক রওজা শরীফের খাদেম আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইউনুছ, শফিকুল হুদা, শিক্ষক মুজিবর রহমান (চন্ড্রিপুর), আসাদুজ্জামান (পারুলিয়া), শফিকুল আনোয়ার রঞ্জু, ইকবাল মাসুদ, আনিছুজ্জামান খোকন, তারিকুল ইসলাম, আবুল ফজল, অধ্যক্ষ তোফায়েল আহমেদ, মোক্তারুল হক বুলবুল, খায়রুল হাসান, আইটি বিশেষজ্ঞ এহছানুল হক, আনোয়ারুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ। অত্র বিশেষ সাধারণ সভায় এডহক কমিটির কর্মকর্তাবৃন্দ, সদস্য ও স্থানীয় বা বিভিন্ন এলাকা হতে আগত প্রায় ৪ শত সদস্য উপস্থিত ছিলেন।

  • মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করায় বর্তমান স্বামীসহ পরিবারের সদস্যদের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক: তালায় মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করায় পিতা-মাতাসহ পরিবারের সদস্য মিলে বর্তমান স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক গৃহবধূ। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনূষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার তালার তেরছি (কাটিপাড়া) গ্রামের সন্তোষ কুমারের কন্যা পপি রাণী দাস। লিখিত বক্তব্যে তিনি বলেন ২০১৭ সালে পারিবারিক ভাবে যশোর জেলার মনিরামপুরের মহিতোষ বিশ^াসের পুত্র শোভন বিশ^াসের সাথে আমার বিবাহ হয়। কিন্তু বিবাহের পর ধীরে ধীরে জানতে পারি আমার স্বামী শোভন বিশ^াস মাদকাসক্ত ব্যক্তি। নেশা করে প্রায় প্রতিদিন আমাকে মারপিটসহ নির্মম নির্যাতন করতে থাকে। বিষয়টি পিতা- মাতাকে অবগত করালেও পিতা-মাতা বলে ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে। এভাবেই প্রায় ৫ বছর অতিবাহিত হলেও স্বামী শোভন বিশ্বাসের কোন পরিবর্তন হয়নি উল্টো নির্যাতন আরো বাড়িয়ে দেয়। কিন্তু পিতা-মাতাকে জানিয়েও কোন লাভ না হওয়ায় আমি আত্মহত্যার চেষ্টাও করি। পরে শোভন বিশ^াসের বাড়ি থেকে পালিয়ে চলে আসি এবং তাকে তালাক পাঠিয়ে দেই। এর কিছুদিন পর তেরছি গ্রামের দুলাল চন্দ্র দাশের পুত্র উজ্জল কুমার দাশের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। সে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। উজ্জল কুমার দাশ আজীবন আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলে একপর্যায়ে আমরা সনাতন ধর্মীয় মতে কোর্ট ম্যারেজ করি। বিবাহের পর সুখে শান্তিতেই বর্তমান স্বামী উজ্জল কুমার দাসের বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু আমার পিতা সন্তোষ কুমার দাশ, মাতা জ্যোৎস্না রাণী দাস, প্রকাশ কুমার দাস, জেটি পূর্ণিমা রাণী দাস, প্রতিবেশী কাকা জয়দেব বিষয়টি মানতে নারাজ এবং কৌশলে আমাকে পুনরায় পূর্বের মাদকাসক্ত স্বামীর ঘরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে। সেখানে আমার জীবন নিয়ে সংশয় রয়েছে। বর্তমান স্বামীকে ত্যাগ না করায় আমার পিতার নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট, পুলিশ দিয়ে হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করছে। তাদের কারনে আমার বর্তমান স্বামীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। তিনি আরো বলেন আমি সুখে শান্তিতে আছি এবং বর্তমান স্বামীর সাথেই সংসার করতে চাই। আমি যেখানে সুখে থাকব সেটিই পিতা-মাতার প্রত্যাশা হওয়ার কথা হলেও আমার পিতা-মাতা কেন জানিনা সেটি মেনে নিতে পারছে না। আমার জীবন গেলেও ওই মাদকাসক্ত স্বামীর ঘরে আর আমি ফিরে যেতে চাই না। সংবাদ সম্মেলনের মাধ্যামে বর্তমান স্বামী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত পূর্বক যাতে বর্তমান স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

  • খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী আটক

    মেহেদী হাসান, খুলনা: কেএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী আটক হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে মুন্সিপাড়া ৩য় গলি থেকে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হল মারুফ সরদার, ইলিয়াছ হোসেন, রিফাত হায়াত খান, সুমন হোসেন, মোশাহীন গাজী, সম্রাট হোসেন তুরান, রুবেল ও জাহিদুল ইসলাম। পুলিশের প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে শুক্রবার রাত ১১টার দিকে তারা ৮নং মুন্সিপাড়া ৩য় গলি জনৈক ফারুক হোসেন সাচ্চু এর ২য় তলা বাড়ীর উত্তর পাশ সংলগ্ন সেমি পাকা টিনের ঘরের রুমে অভিযান চালিয়ে উল্লিখিত ৮ জনকে জুয়া খেলার অপরাধে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলোর কয়েক সেট তাস ও নগদ ৪৪ হাজার টাকা জব্দ করে। আটক হওয়াদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা করা হয়েছে।

  • ইছামতি নদীতে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: বাংলাদেশ- ভারত সীমানাবর্তী ইছামতী নদীর দেবহাটার নওয়াপাড়া সীমান্তের নিষিদ্ধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করায় ৩ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ৩ টি বালু বোঝাই নৌকা জব্দসহ তিন ব্যক্তিকে আটক করে জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন, বসন্তপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়াসিন আলী, একই এলাকার মৃত হাসান আলীর ছেলে আব্দুল হালিম, ধোপাডাঙ্গা গ্রামের আলমবারীর ছেলে আল-আমিন। জানা গেছে, ইছামতি নদী ভাঙ্গন রোধে চলতি বাংলা সনের বৈশাখ মাস থেকে দেবহাটা সীমান্তে বয়ে চলা ইছামতি নদীর বালু উত্তোলন ইজারা বন্ধ করে প্রশাসন। তবে কালিগঞ্জ উপজেলার খানজিয়া সীমান্তের বালু চর ইজারা নিয়েছেন দেবহাটার নওয়াপাড়ার বাবলু আফসার নামের এক ব্যক্তি। আটকৃতরা ওই চরে বালু কাটার নাম করে নিষিদ্ধ এলাকা থেকে দিনের পর দিন বালু উত্তোলন করে আসছিল। তাছাড়া সাম্প্রতিক দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার বদলী হওয়ায় সুযোগ কাজে লাগিয়েও চোরাই ভাবে বালু উত্তোলন করে আসছিল আটক হওয়া চক্রটি। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম গোপন পাহারা বসান। শনিবার অফিস ছুটির দিন ভেবে সকাল থেকে মনের আনন্দে ৩টি বড় ইঞ্জিন চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ফেরার পূর্বেই প্রশাসনের জালে ধরা পড়ে বালু উত্তোলনকারীরা। পরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ও মাটি মহল ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারা ভঙ্গে ১৫ ধারায় জরিমানা আদায় করেন। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা দিয়ে মুক্তি পায় আটক ৩ ব্যক্তিরা। এছাড়া নৌকায় থাকা ৩ হাজার ঘনফুট বালু জব্দ করে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে রাখা হয়। এদিকে নদীর পাড় দখল করে বিশাল বিশাল বালু স্তুপে এলাকার পরিবেশ নষ্টের পাশাপাশি নদীর বেড়িবাধ নষ্ট হওয়ায় সকল বালু মালিককে আগামী ২ দিনের মধ্যে নদীর পাড় মুক্ত করার নির্দেশ দেন তিনি।

  • প্রজন্ম একাত্তর পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার ঘটনায় পাটকেলঘাটা প্রেসক্লাবের নিন্দা

    কিশোর কুমার: সম্প্রতি যশোরের কেশবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহরের চাল চুরির খবর প্রকাশ করায় দৈনিক প্রজন্ম একাত্তরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর ফারুক হোসেন জাকারিয়া মামলাটি করেছেন। তবে মামলার এজাহারে মিথ্যা তথ্য দেয়া হয়েছে বলে জানা গেছে। ষশোর জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। এদিকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারনে মিথ্যা ও হয়রনি মুলক থেকে অবহ্যাতি দেওয়ার অনুরোধ জানিয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরার জেলার পাটকেলঘাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহরুল হক সহ সভাপতি নাজমুল হক খান, সাধারন সম্পাদক আব্দুল মোমিন, সাংগনিক সম্পাদক মনিরুজ্জামান, যুগ্মসম্পাদক ইন্দ্রজিৎ সাধু, দপ্তর সম্পাদক গাজী রোকনুজামান, অর্থ সস্পাদক আব্দুল জলিল, নির্বাহী সদস্য নাজমুল হাসান মিঠু রায়হান হোসেন, মুজিবর রহমান, আব্দুল মতিন, মফিদুল ইসলাম, মাফাফুজুর রহমান মধু, রিপন হোসাইন, আবু হোসেন, কিশোর কুমার, আল মামুন প্রমুথ।

  • নানার বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনিতে নানার বাড়ী বেড়িয়ে আর নিজ বাড়ীতে জীবিত ফেরা হলোনা শিশু আলিফ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় আশাশুনি সদরের সাবেক চেয়ারম্যান শাহজান আলীর বাড়ীতে। জানা গেছে, আশাশুনি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম শাহজাহান আলীর মেজ ভাইয়ের নাতি সাতক্ষীরা সুলতানপুরের রুমি ইসলাম এর শিশু পুত্র আলিফ (৯) ঈদের সময় মায়ের সাথে নানার বাড়ী বেড়াতে আসে। শুক্রবার বিকালে সমবয়সীদের সাথে খেলা শেষে সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বন্ধুরা অন্ধকারে তাকে না পেয়ে বাড়িতে খবর দেয়। লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • আশাশুনি-সাতক্ষীরা সড়কে ফাটল, দ্রুত সংস্কারের দাবী

    সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ঝাটিকাটা মেইন সড়কের পাশে বড় ধরনের ফাঁটলের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না করা হলে ধ্বস নেমে সড়ক নষ্ট ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ার আশঙ্কা বিরাজ করছে। সম্প্রতি টানা কয়েকদিন হালকা ও মাঝারি বৃষ্টিপাতে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ঝাটিকাটা পেট্রোল পাম্পের দক্ষিণ সাইডে ঝাটিকাটা গ্রামের মেইন সড়কের পশ্চিম পাশের মেইন সড়কের ধারে মাটির অংশ পুরোটাই ফাঁটল ধরেছে। প্রায় ১০ হাত এলাকার মাটির পুরো অংশই ফাটলের সৃষ্টি হয়ে অনেকটা সরে গেছে। প্রতিদিন বৃষ্টির পানিতে মাটি সরে যাচ্ছে। পাশে নয়নজলির খাদের মধ্যে পাশের মাটি যে কোন মুহুর্তে পুরোটাই নেমে যেতে পারে। তখন বিদ্যুৎ লাইনের খুটি ভেঙ্গে পড়বে, পিচ ঢালাই রাস্তাও বসে ধ্বসে যেতে পারে। ভারি যানবাহনের চাপে ঝুকিতে রয়েছে সড়কটি। কে বা কারা ভাঙ্গন কবলিত ফাটল ধরা স্থানে স্থানীরা লাল কাপড় প্রদর্শণ করে সতর্কতার সংকেত জারি রেখেছেন। কিন্তু সপ্তাহ পার হলেও সড়ক রক্ষায় ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার এক পথচারী জানান, ভাঙ্গন স্থানে প্রথমে সামান্য ফাটল লেগেছিল। বৃষ্টিপাতের ফলে ক্রমে ক্রমে ফাটলের পরিমান বেড়ে এখন বড় আকার ধারণ করেছে। বৃষ্টি হতে থাকলে বা ভারি যানবাহনের আঘাতে ২/৪ দিনের মধ্যে মাটির অংশ ভেঙ্গে খালে বিধ্বস্থ হওয়ার সমূহ সম্ভনা বিরাজ করছে। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু জানান, তিনি ফাটল স্থান দেখেছেন। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।