ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক: জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদশ’র বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সদস্য ফসিহ উদ্দীন মাহতাব ঢাকা সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় ডুমুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করন প্রেসক্লাবের সভাপিত এসএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ৮৬ ব্যাজের সদস্য মো. এনামুল হক, এ কে এম গোলাম কবির ডিনার, মো. জিল্লুর রহমান, ইমাম হোসেন ও সংবর্ধিত অতিথির সহধর্মীনি আকিমুন নাহার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম আব্দুস সালাম, সাবেক সভাপতি এমএ এরশাদ, সদস্য মো. বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রশীদ প্রমুখ।
Author: kobirubel.satnadee
-
মোবাইল চুরি সিন্ডিকেটের প্রধান নুর ইসলাম গ্রেপ্তার: ৩৫টি মোবাইল ফোন উদ্ধার
ঈমান আলী: সাতক্ষীরা শহরের একটি মোবাইল ফোনের শো-রুমের চাল কেটে ১০ লক্ষাধিক টাকার মোবাইল চুরির ঘটনায় জড়িত চোর সিন্ডিকেটেরে প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল চোর সিন্ডিকটের মুল হোতা নূর ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা ৩৫টি মোবাইল ফোন। গ্রেপ্তারকৃত মোবাইল চোর সিন্ডিকটের মুল হোতা নূর ইসলাম গাইবান্ধা জেলার আব্দুল মান্নানের পুত্র। শনিবার বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান। তিনি বলেন, গত ২১ জুন রাতে একটি সংঘবদ্ধ চোরেরা সাতক্ষীরা শহরের মোহাম্মাদিয়া টেলিকম নামক মোবাইল শো রুমের চাল কেটে বিভিন্ন ব্রান্ডের প্রায় ১০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী শোরুমের মালিক থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা তন্ময় মোহন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টানা ৭২ ঘণ্টার নিরলস পরিশ্রমের পর মোবাইল চোর সিন্ডিকেটের মূল হোতা নূর ইসলাম গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, তার সাথে আরো দুই জন জড়িত ছিলো তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শুক্রবার ভোরে আরো একটি শো-রুম থেকে চুরি হওয়া ৩৫ লক্ষাধিক টাকার মোবাইল চুরির আসামীদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম প্রমুখ।
-
তালায় জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতির মৃত্যু, জাপার শোক
নজরুল ইসলাম, তালা: তালায় তেঁতুলিয়া ইউনিয়নের (পাঁচরোখী-শুভাষিনী) ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. হাশেম আলী খাঁ (৭০) গতরাতে ২ টার সময় হার্ট ষ্টোক জনিত কারণে মৃত্যু বরন করেছেন। (ইন্না লিল্লাহি… রাজেউন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ সকাল ১১ টায় শুভাষিনী হাজী মেহেরুল্ল্যাহ সিনিয়র কামিল মাদ্রাসা চত্বরে নামাজে জানাযা অনুষ্টিত হয়। নামাজে জানাযায় ঈমামতি করেন উক্ত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহা. ময়নুদ্দীন। জানাযা নামাজে অংশ নেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. মোশারফ হোসেন, তালা উপজেলা আ.লীগের নেতা মো. মোসলেম উদ্দীনসহ এলাকার শতশত মানুষ জানাযা নামাজে শরিক হন। জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, তালা উপজেলা জাতীয় পাটি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এসএম আলাউদ্দীন, সিনিয়র যুগ্ম- সম্পাদক শেখ সিরাজুল ইসলাম।
-
সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে তালায় বিক্ষোভ সমাবেশ
নজরুল ইসলাম,তালা: সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে তালায় বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজের পরে তালা আদর্শ যুব সংঘের আয়োজনে তালা পুরাতন বিদে হাই স্কুল মাঠ সংলগ্ন তিনরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ সদস্য ও তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন। বক্তব্য রাখেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাও. তাওহিদুর রহমান, তালা কাসেমুল উম্মুল মসজিদের ইমাম মাও. আবু সাঈদ, মাগুরা বাজার মসজিদের ইমাম মাও. কবিরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. তাওহিদুর রহমান। পবিত্র জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদসহ আশে পাশের এলাকা হতে শতশত ধর্মপ্রান মুসলমান এ প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন। উল্লেখ্য, তালা আদর্শ যুবসংঘ, মেলা বাজার শাহী মসজিদ, উপজেলা তাওহীদী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
-
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ায় বাইসাইকেল উপহার পেল ৩১ কিশোর
নিজস্ব প্রতিবেদক: সুলতানপুর মোসলেমা জামে মসজিদে একটানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের (তাকবিরে উলাসহ, নামাজের প্রথম তাকবির) সঙ্গে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন ৮ থেকে ১৮ বছর বয়সী ৩১ জন কিশোর। তবে ফজর ও এশার নামাজ ছিল তাদের জন্য বার্ধ্যতামূলক। শুক্রবার (০৭ জুলাই) সুলতানপুরে মোসলেমা জামে মসজিদ কমিটির আয়োজনে বাদ জুমআ মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি কাজী ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার স্বরুপ বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোসলেমা জামে মসজিদ কমিটি যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রসংশনীয়। আমি তাদের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানায়। আজকের এই নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে পেরে তারা ইহকাল ও পরকালের কল্যাণের পথ সুগম করেছে।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুলতানপুর মোসলেমা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, “পুরস্কারপ্রাপ্ত কিশোরদের বয়স ৮ থেকে ১৮ বছর। কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছিলাম। আমি মসজিদ কমিটি ও মুসুল্লীদের সাথে একদিন বিষয়টি উত্থাপন করি। আলহামদুলিল্লাহ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা একাত্মতা প্রকাশ করেন। পরে ৮ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের মধ্যে একটানা ৬০ দিন ফজর ও এশার নামাজ বাধ্যতামূলকসহ ৫ ওয়াক্ত নামাজ আমাদের মসজিদের তাকবিরে উলার সঙ্গে আদায় করার প্রতিযোগিতা ঘোষণা করি। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেই। ঘোষণার পর থেকে ৫৬ জন কিশোর মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। ঘোষণার পর থেকে ১লা মে ২০২৩ থেকে ১লা জুলাই ৮ থেকে ১৮ বছর বয়সী ৫৬ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা তা হিসাব রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা ও কার্ড জমা নেওয়া হতো। যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকতো তখন তার গণনা বন্ধ করে দেওয়া হতো। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ৩১ জন বিজয়ী হয়। আরো ৭ জন কিশোর ওয়েটিংয়ে আছে। তারা ১২ দিন পরে পুরস্কার হিসেবে বাইসাইকেল পাবে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শিক্ষা দিয়েছেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী সেই সঙ্গে নামাজের প্রতি মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয় বলেও জানান তিনি।” মোসলেমা জামে মসজিদের পেশ ইমাম হুজুরের এ কার্যক্রম পরিচালনা এলাকার বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি প্রায় কিছুদিন ধরে লক্ষ্য করছি যে, ছেলেরা নামাজে নিয়মিত আসছে। তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত থাকতো। পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি।” এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ইকরা একাডেমির পরিচালক হাফেজ মাওলানা জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সেলিম রেজা, মীর মাহমুদ হাসান আবির, শেখ তৌহিদুজ্জামান চপল, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মনজুরুল হকসহ এলাকার মুসুল্লী ও গণ্যমান্য ব্যক্তি।
-
কুরআন পুড়িয়ে ধর্ম অবমানার প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষাভ কর্মসুচি
কিশোর কুমার: সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পুড়িয়ে অবমাননার প্রতিবাদে পাটকেলঘাটায় তৌহিদ জনতার বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে পাটকেলঘাটায় প্রায় পাঁচশতাধিক ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষােভ মিছিলে অংশ নেয়। এসময় মিছিলটি পাটকেলঘাটা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচরাস্তা মোড়ে সমবেত হয়। পরে মাও. রেজাউল করিমের সভাপতিত্বে ও মীর ফারুকের পরিচালনায় বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসময় সেখানে বক্তব্য রাখেন মাও আব্দুল হাকিম ও মানজুর নোমানী। বিক্ষোভকর্মসুচিতে বক্তরা বলেন, প্রত্যেকের তার নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। সকল ধর্ম বর্ন শেষে আমরা সবাই মানুষ। কারোর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোন স্বাধীন রাষ্ট্রের এবং কোন মানুষের নেই। গত ২৮ জুন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে মহাগ্রন্থ আল-কুরআন পুড়িয়ে ধর্ম অবমাননা করেছেন একদল ইসলাম বিরোধী কাফের। তারা যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। তারা ইসলামের শত্রু আল্লাহ রসুলের শত্রু। এধরন অপরাধের আমরা তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।
-
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ এর সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র গীতা পাঠ এর মধ্যে অনুষ্ঠান শুরু করা হয়। গীতা পাঠ করেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক সুজন বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রশান্ত কুন্ডু। প্রধান অতিথি নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল, মিষ্টি দিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত সকল সদস্যের সম্মতিতে কেন্দ্রীয় দিক নির্দেশনা অনুযায়ী সঞ্জীব ব্যানার্জিকে আহবায়ক, রঘুজিৎ গুহ, আনন্দ সরকার কে সদস্য করে জেলা ব্যাপী গীতা পাঠ প্রতিযোগিতার আহবায়ক কমিটি গঠন করা হয়। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে শিবপদ গাইন কে আহবায়ক, অমিত কুমার ঘোষ বাপ্পাকে সদস্য সচিব করে জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়। বক্তব্য রাখেন নব গঠিত কমিটির সহ-সভাপতি স্বপন কুমার শীল, এ্যাড: সোমনাথ ব্যানার্জি সকল উপজেলা সভাপতি। প্রধান অতিথি তার বক্তব্য নবগঠিত কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন এবং সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে কমিটি গঠন করায় কেন্দ্রীয় কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নব গঠিত কমিটির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন।
-
পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কিশোর কুমার: পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করেন পাটকেলঘাটা থানার সেনেরগাতি গ্রামের মৃত সুরেন্দ্র মন্ডলের ছেলে সচিন মন্ডল। তার লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনেরগাতি মৌজায় ৫৬০ খতিয়ানে ৪৪৩২ দাগের ১০.৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু একই এলাকার মহেন্দ্র সরদারের ছেলে অনাথ সরদার ২০১৪ সাল থেকে একটি কুচক্রী মহলের প্ররোচণায় তাদের বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালিয়ে আসছিল। এর আগে অনাথ সরদার তাদের নামে ৫টি হয়রানিমূলক মিথ্যা মামলা দ্বায়ের করেন। সে সকল মামলার রায় তাদের স্বপক্ষে রয়েছে। এরই ধারাবাহিতা চলতি বছরে ৬ জুন অনাথ বাদি হয়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে পুন:রায় একটি মামলা করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দেখে মামলাটি খারিজ করে দেয়। তিনি আরো অভিযোগ করে বলেন, বর্তমানে এলাকার একটি প্রভাব শালী মহলের সহযোগিতায় অনাথ সরদার তাদের বাড়িতে ভাড়াটে সন্ত্রাসী পাঠিয়ে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। বর্তামানে তিনি এবং তার পরিবার চরম নিরাপর্তা হীনতায় ভুগিতেছে।সব শেষে তিনি তার পরিবারের নিরাপর্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ জেলা প্রশাসকের সুদৃৃষ্টি কামনা করেছেন।
-
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ
অত্যন্ত আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা কালেক্টেরেট স্কুল এন্ড কলেজ এর কার্য নিবাহী পরিষদের সভাপতি মোহাম্মাদ হুমায়ুন কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, (রাজস্ব) সাতক্ষীরা ও অত্র প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি কাজী আরিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক এবং শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ রাসেল মাহমুদ। সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাধ্যক্ষ মহোদয় তার শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। বিদ্যালয়ের মাধ্যমিক পর্যয়ে নবম ও দশম শ্রেণিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমোদন প্রাপ্ত হওয়ায় আগামী বছর হতে শির্ক্ষীরা প্রতিষ্ঠানেরর নিজ নামে এস.এস.সি. পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে বলেও তিনি জানান। বক্তব্য শেষে সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাবেশে বিশেষ অতিথি কাজী আরিফুর রহমান স্যার অভিভাবকদের উদ্দেশ্যে সারগর্ভ বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের পাঠদানের ব্যপারে সকল অভিভাবকের সাথে শান্তিপূর্ণ ভাবে মত বিনিময় করেন। প্রধান অতিথি মোহাম্মাদ হুমায়ুন কবির বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মহোদয় স্কুলের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কলেজ শাখা চালু করার আশাবাদ প্রকাশ করেন। এজন্য নতুন ক্যাম্পাসের কথা উল্লেখ করে ৪ একর জমি প্রাপ্তির সুখবর প্রদান করেন। প্রতিষ্ঠানের কর্যক্রমকে এগিয়ে নিতে তিনি শিক্ষকমণ্ডলী ও সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে সভাপতি মিসেস জেসমিন জাহান প্রতিষ্ঠানকে একটি ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্তপূর্বক সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
-
ঐতিহ্যবাহী পি.কে ক্লাব সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী
আব্দুর রহমান: ঐতিহ্যবাহী পি.কে ক্লাব সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় পলাশপোলস্থ নবজীবন অডিটোরিয়ামে পি.কে ক্লাব সাতক্ষীরার সহ সভাপতি আহম্মাদ আলী সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পি.কে ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু। ইকবাল কবির খান বাপ্পীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পি.কে ক্লাব সাতক্ষীরার উপদেষ্টা শেখ নিজাম উদ্দীন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পি.কে ক্লাব সাতক্ষীরার সহ সভাপতি তারেকুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম, যুগ্ম সম্পাদক অর্প, তুহিন, নাট্য সম্পাদক শেখ ছিদ্দিকুর রহমান, ফারহাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পি.কে ক্লাব সাতক্ষীরার ঐতিহ্যবাহী একটি ক্রীড়া সংগঠন। এই ক্লাবের সুনাম জেলার বাইরেও ছড়িয়ে রয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল এবং ক্লাবের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু, কামরুল ইসলাম, চৈতালী মুখার্জী, অর্প চক্রবর্তীসহ ক্লাবের সদস্য এবং সুধীজন।