দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ইছামতি নদীতে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৮, ২০২৩
জুলাই ৮, ২০২৩ ০ কমেন্ট 492 ভিউস

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: বাংলাদেশ- ভারত সীমানাবর্তী ইছামতী নদীর দেবহাটার নওয়াপাড়া সীমান্তের নিষিদ্ধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করায় ৩ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ৩ টি বালু বোঝাই নৌকা জব্দসহ তিন ব্যক্তিকে আটক করে জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন, বসন্তপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়াসিন আলী, একই এলাকার মৃত হাসান আলীর ছেলে আব্দুল হালিম, ধোপাডাঙ্গা গ্রামের আলমবারীর ছেলে আল-আমিন। জানা গেছে, ইছামতি নদী ভাঙ্গন রোধে চলতি বাংলা সনের বৈশাখ মাস থেকে দেবহাটা সীমান্তে বয়ে চলা ইছামতি নদীর বালু উত্তোলন ইজারা বন্ধ করে প্রশাসন। তবে কালিগঞ্জ উপজেলার খানজিয়া সীমান্তের বালু চর ইজারা নিয়েছেন দেবহাটার নওয়াপাড়ার বাবলু আফসার নামের এক ব্যক্তি। আটকৃতরা ওই চরে বালু কাটার নাম করে নিষিদ্ধ এলাকা থেকে দিনের পর দিন বালু উত্তোলন করে আসছিল। তাছাড়া সাম্প্রতিক দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার বদলী হওয়ায় সুযোগ কাজে লাগিয়েও চোরাই ভাবে বালু উত্তোলন করে আসছিল আটক হওয়া চক্রটি। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম গোপন পাহারা বসান। শনিবার অফিস ছুটির দিন ভেবে সকাল থেকে মনের আনন্দে ৩টি বড় ইঞ্জিন চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ফেরার পূর্বেই প্রশাসনের জালে ধরা পড়ে বালু উত্তোলনকারীরা। পরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ও মাটি মহল ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারা ভঙ্গে ১৫ ধারায় জরিমানা আদায় করেন। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা দিয়ে মুক্তি পায় আটক ৩ ব্যক্তিরা। এছাড়া নৌকায় থাকা ৩ হাজার ঘনফুট বালু জব্দ করে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে রাখা হয়। এদিকে নদীর পাড় দখল করে বিশাল বিশাল বালু স্তুপে এলাকার পরিবেশ নষ্টের পাশাপাশি নদীর বেড়িবাধ নষ্ট হওয়ায় সকল বালু মালিককে আগামী ২ দিনের মধ্যে নদীর পাড় মুক্ত করার নির্দেশ দেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রজন্ম একাত্তর পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার ঘটনায় পাটকেলঘাটা প্রেসক্লাবের নিন্দা
পরবর্তী পোস্ট
খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী আটক

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting