
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা আশাশুনিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
দিবসের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। ইউএনও শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ আঃ রব, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামিনুর রহমান।
সভায় মাধ্যমিক পর্যায়ে ৪ জন ও প্রাথমিক পর্যায়ে ৩ জন গুণী শিক্ষককে সংবর্ধিত করা হয়।

