দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১০
ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...
ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...
পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ময়মনসিংহসারাদেশ

ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করার চক্রান্ত তৃণমূলের ক্ষোভ

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৩, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬ ০ কমেন্ট 21 ভিউস

নিজস্ব প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংগঠন গুছানোর প্রক্রিয়ায় ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ বাগিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছেন বিতর্কিত ব্যক্তিত্ব ও ভূমি দালাল হিসেবে পরিচিত মহসিন সরকার সবুজ। একই সাথে উপজেলা আওয়ামী লীগের কমিটিতেও পদ পাওয়ার পাঁয়তারা করছেন তিনি। এই ঘটনায় তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন সরকার সবুজ বিএনপি নেতা ও তৎকালীন ক্ষমতার প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন ইউনিয়ন বিএনপির সভাপতি হেলিম মণ্ডল এবং তার ছেলে ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের সাথে যোগসাজশে ‘বন্ধন’ নামে একটি সংস্থা গড়ে তোলেন সবুজ। হাবিব মার্কেটের দোতলায় অফিস খুলে এই সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে তিনি আত্মগোপনে চলে যান। সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অর্জিত সেই অর্থ দিয়েই তিনি রাতারাতি কোটিপতি বনে যান। এ ছাড়া, তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলমের নিকটতম সহকর্মী এবং যুবদল সভাপতি জুয়েলের ব্যবসায়িক অংশীদার।

অভিযোগ উঠেছে, বর্তমান পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়কে মোটা অংকের টাকার বিনিময়ে ‘ম্যানেজ’ করে হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ ও উপজেলা কমিটির সদস্য পদ বাগিয়ে নেওয়ার চক্রান্ত করছেন সবুজ। তবে কোনো প্রকার দৃশ্যমান ব্যবসা-বাণিজ্য না থাকা সত্ত্বেও তার বিপুল অর্থ ও সম্পদের উৎস নিয়ে এলাকায় নানান মুখরোচক আলোচনা ও সমালোচনা চলছে।

এলাকাবাসী ও দলীয় প্রবীণ নেতাকর্মীদের মতে, ভালুকা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এম এ ওয়াহেদ এবং যুগ্ম আহ্বায়করা অত্যন্ত বিচক্ষণ ও দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। অর্থের বিনিময়ে কোনো ভূমি দালাল বা অরাজনৈতিক ব্যক্তিকে দলের দায়িত্ব দিয়ে ঐতিহ্যবাহী এই সংগঠনকে ধ্বংসের মুখে না ঠেলে দেওয়ার জন্য শীর্ষ নেতৃত্বের প্রতি জোর আকুল আবেদন জানিয়েছেন তারা। তৃণমূলের স্পষ্ট বার্তা—এ ধরনের অসাংগঠনিক ও সুবিধাবাদী লোককে দলের দায়িত্বে বসানো হলে রাজপথের ত্যাগী নেতাকর্মীরা তা কোনোভাবেই মেনে নেবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
পরবর্তী পোস্ট
ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন সরকার হবিরবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রার্থী

রিলেটেড পোস্ট

ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরার সাহিত্যাকাশে এক পশলা নতুনের আবাহন ঘটিয়ে সম্পন্ন...

আগস্ট ২৯, ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে আলহাজ্ব আব্দুর...

আগস্ট ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting