দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৬
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ডাঃ হাফিজ উল্যাহর ভুল চিকিৎসায় মৃত্যুর মুখে রোগী : থানায় অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১১, ২০১৯
ডিসেম্বর ১১, ২০১৯ ০ কমেন্ট 510 ভিউস

ইয়ারব হোসেন: ডাঃ হাফিজ উল্যাহর ভুল চিকিৎসায় এক রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় অভিযোগ করা হয়েছে।

জানা যায়, সাতক্ষীরার তালার ধানদিয়া এলাকার আফছার গাজীর পুত্র মুনছুর গাজী গত ইং-২৮/১১/২০১৯ তারিখে ট্রলি গাড়ির সড়ক দূর্ঘটনায় ডান পায়ের হাড় ভেঙ্গে গেলে উন্নত চিকিৎসার জন্য ডাঃ হাফিজ উল্যাহর মালিকানাধীন ক্লিনিকে (সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থোপেডিকস্ সেন্টার ) ভর্তি করান এবং অপারেশন জন্য চুক্তিতে ৩০ হাজার টাকা নেন ডাঃ হাফিজ উল্যাহ।

অপারেশন করার সময় ডাঃ হাফিজ উল্যাহ রোগীর বুকে জোরে চাপ দিলে সে বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় রোগীর বুকের পাজরের হাড় ভেঙ্গে গেছে। এ ঘটনার পর রোগীর অবস্থা আশংকাজনক হয়ে যায়।

এরপর রোগীকে জরুরীভাবে সিবি হাসপাতালে ভর্তি করা হয় ।

সেই থেকে প্রায় ৯ দিন যাবত রোগী অচেতন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এরই মধ্যে সিবি হাসপাতালে চিকিৎসা খরচ বাবদ দুই লক্ষ টাকা বিল করা হয়েছে ।

উক্ত খরচ বহন করা হত দরিদ্র মুনছুর গাজীর পরিবারের পক্ষে কোন ভাবে সম্ভব হচ্ছে না। বিষয়টি মুনছুর গাজীর পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানায়।
এ বিষয়ে ডাঃ হাফিজ উল্যাহর মালিকানাধীন ক্লিনিকে (সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থোপেডিকস্ সেন্টার ) গিয়ে সাংবাদিকরা অপারেশনের বিষয়ে জানতে চাইলে তাদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন। এমনকি সাংবাদিকদের উপর ক্ষেপে গিয়ে হাফিজ উল্যাহ বলেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই,’আমি আপনার চাকরি করি না, আপনার কাজ আপনি করেন, আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই লেখেন আমি এইসবের পরোয়া করি না এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন।

তিনি আরও বলেন, আমি এখন রোগী দেখব আপনারা রুমের বাইরে যান। ঘটনার সময় তার সাথে বহিরাগত বেশ কয়েকজন দালালদের দেখা যায়। দালালদের মধ্যে লিটন নামের একজনের পরিচয় জানতে চাইলে ডাঃ হাফিজ উল্যাহ সাংবাদিকদের জানায়, উনি আমার সহযোগী হিসেবে আমার সাথে ডাক্তারী করেন। সরকারি হাসপাতালের দায়িত্ব পালনের সময়ে নিজস্ব ক্লিনিকে রুগী দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন ডাঃ হাফিজ উল্যাহ ।

এদিকে ডাঃ হাফিজ উল্যাহর বিরুদ্ধে মুনছুর আলীর ভুল চিকিৎসার অভিযোগ এনে তার ভাইরা মোঃ হাশেম আলী বাদী হয়ে সাতক্ষীরা থানায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) একটি অভিযোগ দিয়েছে।

একটি সূত্র জানায়, ডাঃ হাফিজ উল্যাহর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দালালদের মাধ্যমে রোগী সংগ্রহ করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অপকর্ম করে টাকার পাহাড় জমিয়েছে এই চিকিৎসক নামের কসাই। এসব অবৈধ উপায়ে উপার্জিত আয়ে কয়েক কোটি টাকার সম্পদ বানিয়েছে এই চিকৎিসক।

থানায় দায়েরকৃত অভিযোগের কপি নিচে:

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটার কৃতি সন্তান ক্যাপ্টেনের দাফন সম্পন্ন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা বিএনপির আহবায়ক ইফতেখার, সদস্য সচিব আলীম

রিলেটেড পোস্ট

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting