দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২২
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৫, ২০২৬
জুলাই ৫, ২০২৬ ০ কমেন্ট 9 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার মহেষকুড় গ্রামের তিন রাস্তার মোড়ে একটি মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা শেখ শোকর আলীর ছোট ছেলে শেখ তাজিম (ওরফে টেম্পু)-এর বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করলেও ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেষকুড় তিন রাস্তার মোড়ে শেখ তাজিমের একটি মুদি দোকান এবং একটি অনুমোদনহীন পানির ফিল্টার রয়েছে। অভিযোগ আছে, দোকানের ব্যবসা মন্দা হওয়ায় তিনি দোকানটিকেই ইয়াবা বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। এছাড়া পানির ফিল্টারের পেছনের নির্জন স্থানে সহযোগীদের নিয়ে নিয়মিত মাদকসেবন করতেন বলেও দাবি স্থানীয়দের। পরে বিষয়টি জনপ্রতিনিধি ও এলাকাবাসীর নজরে এলে বর্তমানে এক প্রবাসী (শাওন) এর ফাঁকা বাড়িকে মাদক সেবনের আড্ডা হিসেবে ব্যবহার শুরু করেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী এসব অভিযোগ করেন।

স্থানীয়দের অভিযোগ, শেখ তাজিমের বিরুদ্ধে শুধু মাদক সংশ্লিষ্ট অভিযোগই নয়, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, নারী উত্ত্যক্ত, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও দীর্ঘদিনের। এলাকাবাসীর ভাষ্য, এসব কারণে অনেকে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পান। তাদের আশঙ্কা, প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি বা ক্ষতির শিকার হতে পারে। তাদের দাবি, তাজিমের আপন বড় ভাই আজিমের সৌরবিদ্যুৎ (সোলার) সরঞ্জাম চুরির প্রতিবাদ করায় তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন তাজিম। এরপর থেকে বড় ভাই নিজ বাড়িতে বসবাস করেন না বলেও অভিযোগ রয়েছে। তবে তার বড় ভাই আজিমের স্ত্রী বাদী হয়ে কালিগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করে এবং সেই মামলায় তাজিম দীর্ঘ দিন হাজত বাস করেছিল।

স্থানীয় সূত্রের দাবি, শেখ তাজিমের বিরুদ্ধে একাধিক জিআর ও নন-জিআর মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ২০২৫ সালের ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বরের মধ্যে কালিগঞ্জ থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, নারী উত্ত্যক্ত, ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ দাবি, চুরি, হত্যার হুমকি এবং সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগকারীদের পায়েধরে সমঝোতা ও থানায় মুচলেকা দেওয়ার মাধ্যমে তিনি তাৎক্ষণিক ভাবে আইনি জটিলতা এড়িয়েছিলেন। সংশ্লিষ্ট অভিযোগপত্র ও মামলার নথির কপি এই প্রতিবেদকের কাছে সংরক্ষণে আছে।

স্থানীয়রা আরো জানান, তাজিম এলাকায় ‘টেম্পু’ নামে বেশি পরিচিত। তার ব্যবহার এবং কর্মকান্ডের জন্য এলাকার সকলে তাকে এড়িয়ে চলে। সে সবসময় মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

এবিষয়ে তাজিমের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য নাদিয়ে এই প্রতিবেদককে বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। ইতো মধ্যে এই প্রতিবেদক সাতক্ষীরা সদর থানার সহযোগীতায় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

এ বিষয়ে ১১ নম্বর রতনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো: শহিবুল্লাহ বলেন, “গত সপ্তাহে তাজিমের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগের বিষয়টি শুনেছি। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।”

এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের মতে, মাদক ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

 

তাজিমের আরো বিস্তারিত নিয়ে আসছি আগামি পর্বে দেখতে চোখ রাখুন দৈনিক সাতনদী পত্রিকার পাতায়।

তাজিমের পূর্বের প্রকাশিত সংবাদের লিংক : পড়তে ক্লিক করুন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জুলাই ৪, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

জুলাই ৪, ২০২৬

খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...

জুলাই ৪, ২০২৬

 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

জুলাই ৪, ২০২৬

কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...

জুলাই ৪, ২০২৬

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...

জুলাই ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting