দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৮
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নোয়াখালীরাজনীতি

  নামের মিল থাকায় বিএনপি নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira মে ২২, ২০২৬
মে ২২, ২০২৬ ০ কমেন্ট 190 ভিউস

নোয়াখালী প্রতিবেদক:নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে এক মাদক কারবারির নামের সঙ্গে মিল থাকায় এক ব্যবসায়ী ও বিএনপি নেতাকে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (২২ মে) সকালে এ ঘটনার প্রতিবাদে উপজেলার খলিফারহাট বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারি হিসেবে পরিচিত আরেক সুরুজ মিয়ার সঙ্গে নামের মিল থাকায় আমিন উল্যার ছেলে, ঢাকায় ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত সুরুজ মিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। পুলিশ দিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তারা।

তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে পরিবারকে আতঙ্কিত করেছে এবং এলাকায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ্নের অপচেষ্টা করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা দাবি করেন, একটি স্বার্থান্বেষী চক্র রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা প্রকৃত মাদক কারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ব্যবসায়ী খলিলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. জামাল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, কয়েক দিন আগে সুরুজ মিয়ার বাড়ি থেকে ৪৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় অভিযুক্ত সুরুজ মিয়া বাড়িতে ছিলেন না। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, এ ছাড়া অন্য কোনো সুরুজ মিয়ার বিষয়ে তাদের কাছে তথ্য নেই এবং ওই বাড়িতে পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে কিনা, সে বিষয়ে আমাদের জানা নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু
পরবর্তী পোস্ট
অজ্ঞাত ব্যাক্তির  চিঠিতে নিরাপত্তাহীনতায় শিক্ষক ব্রজেন্দ্র

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

সেপ্টেম্বর ১২, ২০২৬

প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা

সেপ্টেম্বর ১১, ২০২৬

ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...

সেপ্টেম্বর ৯, ২০২৬

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ১৩

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting