দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৫৫
সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি
দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য...
পাটকেলঘাটায়  লোকনাথ নাসিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমির...
কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন
রাজারবাগানে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা...
মেঘনা নদীতে ফেলে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

সাতক্ষীরায় মন্ত্রীর স্বাক্ষর নকল করে সরকারী জমি লিজের চেষ্টা দুই প্রতারক কারাগারে

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৩, ২০২৬
এপ্রিল ২৩, ২০২৬ ০ কমেন্ট 94 ভিউস

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির ভুয়া সিল ও স্বাক্ষর নকল করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের আব্দুর রহিম (৪২)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায়প্রতারনা অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন।

 

সাতক্ষীরা বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে অভিযুক্তরা পানিসম্পদমন্ত্রীর ভুয়া সিল এবং স্বাক্ষর নকল করে একটি সরকারী জমি লিজ নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (বিভাগ-১) এর নির্বাহী প্রকৌশলীর নজরে এলে তিনি সংশ্লিষ্ট স্বাক্ষর যাচাই করে নিশ্চিত হন যে, এটি মন্ত্রীর প্রকৃত স্বাক্ষর নয়। এ সময় তারা প্রভাব বিস্তারের চেষ্টা করতে থাকলে আচরণ সন্দেহজনক হওয়ায় নির্বাহী প্রকৌশলী বিষয়টি থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসে তাদের আটক করে ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তারে পর তাদের বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় মৌচাষী ও ব্যবসায়ীদের মিলন মেলা

রিলেটেড পোস্ট

বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমির...

জুন ৭, ২০২৬

নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল

জুন ৫, ২০২৬

কালো চশমা পরে চাঁদাবাজি, জমি দখল ও থানার...

জুন ১, ২০২৬

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

মে ২৩, ২০২৬

আশাশুনিতে কোরবাণীর পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ...

মে ২১, ২০২৬

পাপারাজ্জিদের আচরণে ক্ষুব্ধ সালমান খান

মে ২০, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা

মে ১০, ২০২৬

নলতায় সরকারি কাজে এক ইউপি সদস্যের বাধা:জনগণ রোষের...

মে ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting