দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় ঐক্যবদ্ধভাবে মে দিবস পালিত 

কর্তৃক Satnadee Satkhira মে ১, ২০২৫
মে ১, ২০২৫ ০ কমেন্ট 290 ভিউস

দীর্ঘদিন পর এক ছায়ার নিচে একত্রিত ডজনখানেক শ্রমিক সংগঠন

ফারুক হোসেন রাজ :আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে কলারোয়ায় বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত, ঐক্যবদ্ধ অংশগ্রহণ এক ব্যতিক্রমী মিলনমেলায় পরিণত হয়। প্রায় দেড় যুগ পর উপজেলার নানা প্রান্ত থেকে আগত শ্রমিকরা একত্রিত হয়ে দিবসটি উদযাপন করেন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গণে।ইতিপূর্বে কলারোয়ায় মে দিবস খণ্ড খণ্ডভাবে ও পৃথকভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে উদযাপিত হলেও এবারের আয়োজন ছিল ভিন্নতর। ডজনখানেক শ্রমিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে দিবসটি উদযাপনের চিত্র যেন শ্রমিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। ফলে শ্রমজীবী মানুষের মাঝে গড়ে ওঠে সংহতি, যা অতীতে বিরাজমান বিশৃঙ্খলার পরিবর্তে এবার প্রাণবন্ত ও শৃঙ্খলিত পরিবেশে পরিণত হয়।বৃহস্পতিবার (১ মে) সকাল ৭টা ৩০ মিনিটে কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কলারোয়া উপজেলা শাখার ব্যানারে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নির্মাণ, দর্জি, ইলেকট্রিশিয়ান, রিকশা-ভ্যান চালক, কৃষি, হোটেল, ও পরিবহনসহ নানা ট্রেডভুক্ত শ্রমিক সংগঠন। র‌্যালি শেষে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মতিউর রহমান।প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ড. খান মিজানুর রহমান সেলিম বলেন, “শ্রমিকদের অধিকার আদায়ে শুধু দাবি নয়, প্রয়োজন সময়োপযোগী প্রশিক্ষণ ও সচেতনতা। দক্ষতা ছাড়া শ্রমের মূল্য প্রতিষ্ঠা সম্ভব নয়।” তিনি শ্রমিকদের পেশাগত প্রশিক্ষণ ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির উপর জোর দেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, কলারোয়া পৌর জামায়াতের আমির ও সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস আলী বাবু, কলারোয়া থানার সেকেন্ড অফিসার সজীব, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্মাণ ট্রেডের সহ-সভাপতি ইসরাফিল হোসেন, দর্জি ট্রেডের সভাপতি আবু সুলাইমান, ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা মশিউর রহমান, কৃষি ট্রেডের সভাপতি ইলিয়াস কবির প্রমুখ।বক্তারা শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার দাবি জানান।

বিশেষজ্ঞ মহল মনে করছেন, কলারোয়ায় এবারের মে দিবস উদযাপন একটি মাইলফলক, যা ভবিষ্যতের শ্রমিক আন্দোলন ও উন্নয়নকে নতুন মাত্রা দেবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে  আত্মহত্যা করল কলেজ ছাত্রী
পরবর্তী পোস্ট
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ 

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting