দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৫
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

ঢাকা-রংপুর মহাসড়কে উচ্ছেদ অভিযান

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৪, ২০১৯
নভেম্বর ৪, ২০১৯ ০ কমেন্ট 418 ভিউস

সৈয়দ মাহাবুব, গাইবান্ধা প্রতিনিধি : রংপুর ঢাকা মহসড়কের গোবিন্দগঞ্জ থেকে ধাপের হাট পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সড়ক ও জনপথ বিভাগ (স ও জ) ।সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জের কাটাখালি (বালুয়া বাজার) এলাকায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে কাটাখালি ব্রিজ ও বালুয়া বাজার এলাকার মহাসড়কের দু’পাশে গড়ে উঠা কাচা-পাকা ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাছসহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মাহাবুবুর রহমান ফারুকী, গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজির হোসেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া এসময় গোবিন্দগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসকর্মী এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মাহাবুবুর রহমান ফারুকী বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকার কঠোর অবস্থান নিয়েছেন। এরেই ধারাবাহিকতায় মহাসড়কের গাইবান্ধার ৩২ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে গড়ে উঠা প্রায় এক হাজার স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তঅনুযায়ী উচ্ছেদ অভিযান শুর করা হয়েছে। অভিযানের প্রথম দিনে কাটাখালি ব্রিজ ও বালুয়া এলাকার প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামি তিনদিন পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এছাড়া ঘোড়াঘাট ও সুন্দরগঞ্জ সড়কেও উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা সড়ক বিভাগের’। এ বিষয়ে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৗশলী আসাদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সড়ক ও জনপথ বিভাগ দখলদারকে বারবার অনুরোধ করে আসছিলো। আইনি নোটিশ ও মাইকিং করার পরেও এতোদিন তারা কোনও কর্ণপাত করেনি। অবশেষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ফলে জনভোগান্তিকমে আসবে বলে তিনি জানান ।’ এরআগে, মহাসড়কের দুই পাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দখলকারীদের নোটিশ ও এলাকায় মাইকিং করে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ফুলছড়িতে আলোচনা সভা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ফেনসিডিল ও ইয়াবাসহ ৩যুবক আটক

রিলেটেড পোস্ট

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting