দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৬
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

নলতা ম্যাটসে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২০, ২০২৩
আগস্ট ২০, ২০২৩ ০ কমেন্ট 539 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা: ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়ন এর প্রতিবাদ ও সংশোধন সহ চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে নলতা ম্যাটস শিক্ষার্থীরা। রবিবার (২০ আগস্ট) ক্যাম্পাসের সামনে আন্দোলন করেন তারা। অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবির স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এদিকে নলতা ম্যাট¯ এর শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন কালে বক্তব্য দেন শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান, শাবির আহম্মেদ, সাদিক হোসেন, ফারজানা তুলি, আম্বিয়া খাতুন প্রমুখ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্যে বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত ইং ১৩-০২-২০২৩ বারচিজ/১৬/২০২৩/১৬৯ স্মারকে মেডিকেল এ্যাসি¯ট্যান্ট ট্রেনিং কোর্স এর নতুন কারিকুলাম প্রদান করা হয়। আমরা লক্ষ্য করেছি উক্ত কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ সহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ বাতিল করা হয়েছে। গত (৭ আগস্ট) আমরা লক্ষ্য করেছি ‘বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩থ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রত্যেকটি ম্যাটস শিক্ষার্থীরা এই বোর্ড নাম করণ সহ নানাবিধ অসংগতি বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। স্বাস্থ্যখাতে বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান। যার ফলে বাংলাদেশে একমাত্র ম্যাটস শিক্ষার্থীরাই উচ্চ শিক্ষার জন্য ৪৮ বছর ধরে দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও আজ ম্যাটস ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই। যার ফলে সারা দেশের সকল সরকারী, বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গৌরীঘোনায় ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত
পরবর্তী পোস্ট
বহাল তবিয়্যতে সেই শিক্ষক

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting