দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২০
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনা বটিয়াঘাটায় কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১০, ২০২৩
জুলাই ১০, ২০২৩ ০ কমেন্ট 325 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনা বটিয়াঘাটা উপজেলার হাটবাটী মৌজায় কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাট ও শত বছরের ফ্লাশিং গেটের পানি সরবরাহ বন্ধ করে ৮/৯শত একর ফসলি জমির ফসল উৎপাদনের বিগ্ন ঘটানোর প্রতিবাদে বটিয়াঘাটা ইউনিয়নের ভুক্তভোগী কৃষক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলার ২নং বটিয়াঘাটা ইউনিয়নের হাটবাটী মৌজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধনে কৃষক প্রতিনিধি পঞ্চানন বাছাড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনীল মল্লিক, পলাশ রায়, অলোক মল্লিক, অনুপম মন্ডল, মিলন মল্লিক, দেবনাথ মল্লিক, তাপস বিশ্বাসসহ এলাকার শতাধিক নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, আইন রয়েছে নির্দিষ্ট নদীর বালু মহাল ছাড়া অন্য কোনো নদী, স্থান বা মাটির তলদেশ থেকে ড্রেজার মেশিন অথবা অন্য কোনো উপায়ে বালু তোলা নিষিদ্ধ। কিন্তু আইনের তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় কতিপয় প্রভাবশালীরা মাটির তলদেশ থেকে বড় পাম্প মেশিন বসিয়ে বালু উত্তোলন করেই চলেছে। সেই বালু দিয়ে ভরাট করা হচ্ছে শত শত বিঘা কৃষি জমি গড়ে তোলা হচ্ছে আবাসিক এলাকা। স্থানীয় জনসাধারণ বালুখেকোদের কাছ থেকে কোনো ভাবেই রেহাই করতে পারছে না কৃষি জমি। বক্তারা আরও বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ দেদারচ্ছে বালু ভরাট করা হচ্ছে শত শত বিঘা কৃষি জমি গড়ে তোলা হচ্ছে আবাসিক এলাকা। স্থানীয় জনসাধারণ বালুখেকোদের কাছ থেকে কোনো ভাবেই রেহাই পাচ্ছেন না। এ ব্যবসা চালিয়ে আসলেও যেন দেখার কেউ নেই। এভাবে চলতে থাকলে বটিয়াঘাটা থেকে কৃষিজমি বিলুপ্ত হয়ে যাবে। ভূমিদস্যুতা বন্ধ করে কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে ভুক্তভোগীরা। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে স্মারক লিপি পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জীবনব্যাপি মানব সেবায় জানমাল উৎসর্গ করার আশাবাদ ব্যক্ত করেন মানবতার ফেরিওয়ালা এজাজ আহমেদ স্বপন
পরবর্তী পোস্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দের সাথে এমপি রবির মতবিনিময়

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting