সাতক্ষীরা জেলা পরিষদের ৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার ২২৩ টাকার বাজেট অনুমোদন

আব্দুর রহমান: সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশীদ’র সঞ্চালনায় সভায় ৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার ২২৩ টাকা প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় এবং বাজেটের খাত-ওয়ারী আয় ও ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা শেষে উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, যথাযথ পর্যালোচনা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সকল খাতের অর্থ সঠিকভাবে ব্যয় করা হবে। সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান (২) আব্দুল হাকিম, প্যানেল চেয়ারম্যান (৩) এড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি, ফিরোজ কবির, আমজাদ হোসেন, ইন্দ্রজীৎ দাশ, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, শিল্পী রানী মহালদার। এসময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান, হিসাব রক্ষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recomended