দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৪
হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ এর আনুষ্ঠানিক উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee মে ১৮, ২০২৩
মে ১৮, ২০২৩ ০ কমেন্ট 450 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান/২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১২ টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ সামগ্রীক দিক দিয়ে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু এবং বাংলাদেশের প্রতি ১৯৭১ সালে পাকিস্থানের শাসক গোষ্ঠী যে অন্যায় অবিচার ও নির্যাতন করেছে তা আজ পাকিস্থানের জনগণ অকপটে স্বীকার করছে। পাকিস্থানের জনগণ তৎকালীন পাকিস্থানী শাসক গোষ্ঠীকে দোয়ারুপ করছে। বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্থানীরা আজ হতবাক। তিনি আরো বলেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে আর পিছানো যাবেনা। বাংলাদেশ এগিয়ে যাবে এবং জননেত্রী শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন ও সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সবুর, সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদর উপজেলা রাইচ মিল সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌরসভার ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, মো. জাহিদ হাসান প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার খাদ্য গুদামে সরকারিভাবে চাল প্রতি কেজি ৪৪ টাকা, ধান কেজি প্রতি ৩০ টাকা দরে ক্রয় করা হবে। সাতক্ষীরা সদর উপজেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২০৯ মেট্রিক টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮১৩ মেট্রিক টন। সাতক্ষীরা জেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭৮০১মেট্রিক টন এবং ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১৯২ মেট্রিক টন। অনুষ্ঠান শেষে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ অতিথিবৃন্দ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। ধান সংগ্রহ অভিযান ৭ মে হতে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ধান-চাল সংগ্রহ অভিযানে ধান ও চাল বিক্রয়কারী কৃষকদের মাঝে আম ও জামের গাছ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা খাদ্যগুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্ব মা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
পরবর্তী পোস্ট
উদ্যোক্তা দক্ষতা এবং আর্থিক সাক্ষরতা কোর্স সম্পন্ন উপকারভোগীদের ব্যবসা উপকরণ ও সনদ বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

 জেলা নাগরিক কমিটির সভা: ২১ দফা দাবি বাস্তবায়ন...

জুন ২৭, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting