দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৩
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

লিটনের দ্রুততম দুই হাজার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 387 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে ক্যারিয়ারের শুরুতে তেমন দাপুটে ক্রিকেট খেলতে পারেননি লিটন দাস। তবে প্রথমদিকে কয়েক বছর স্ট্রাগল করার পর ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে শুরু করেন তারকা এই ওপেনার। তখন থেকেই একের পর এক অর্জনের পসরা সাজিয়ে বসেছেন তারকা এই ওপেনার।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁলেন লিটন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম দুই হাজার রান করার রেকর্ডে শাহরিয়ার নাফিসের সঙ্গে ভাগ বসিয়েছেন তিনি। দুজনেই দুই হাজার রানের মাইলফলক ছুঁতে ইনিংস খেলেছেন ৬৫টি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ধীরগতির খেলায় গতি আসে প্রথম পাঁচ ওভারের পর। দশম ওভারের শেষ বলে একটি দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন তামিম।

তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শান্ত। তাকে সাথে নিয়ে ১০১ রানের অনবদ্য এক জুটি গড়েন লিটন। উইকেট টিকিয়ে দায়িত্বশীল ব্যাটিং করার পাশাপাশি ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন লিটন।

এই ফিফটিতেই ওয়ানডে ক্যারিয়ারের দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন লিটন। ৭১ বলে ৭০ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে আউট হন তিনি। তবে তার দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।

লিটনের ওয়ানডে অভিষেক হয় ২০১৫ সালের জুনে। সেই থেকে এখন পর্যন্ত মোট ৬৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ওপেনার। তাতে ৩৪ গড়ে তার রান ২০১৫।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার অনুমোদন, সভাপতি শামীম, সম্পাদক সেলিম
পরবর্তী পোস্ট
ছয় মেরে অর্ধশতক, চারে ৭ হাজারি ক্লাবে মুশফিক

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting