দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩২
খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার,...
আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়
শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি...
সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার...
যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ছয় মেরে অর্ধশতক, চারে ৭ হাজারি ক্লাবে মুশফিক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 411 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন টাইগার ব্যাটাররা। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর পর অর্ধশতক হাঁকালেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে কার্টিস ক্যামফারকে পয়েন্টের ওপর দিয়ে কাট করে অর্ধশতক পূরণ করেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। একই ম্যাচে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে অর্ধশতক মিস করলেও দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই অর্ধশতক তুলে নিলেন মুশফিকুর রহিম। মাত্র ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। কার্টিস ক্যামফারের ওভারে টানা দুই চারের পর ছয়ের মারে অর্ধশতক পূর্ণ করেন এই উইকেটকিপার ব্যাটার।

অর্ধশতক হাঁকানোর ম্যাচেই অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ৭ হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে এই ম্যাচ খেলতে নেমে ৪৪তম ওভারের প্রথম বলে ক্যামফারের বলে বাউন্ডারি হাঁকিয়ে ৭ হাজার রান পূর্ণ করেন মুশফিক। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন মিস্টার ডিপেন্ডেবল।

ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করতে মুশফিকের লেগেছে ২২৯ ইনিংস। মাইলফলক ছোঁয়ার ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করে আরও ক্ষুরধার তার ব্যাট। আইরিশ বোলারদের ওপর দিয়ে রীতিমতো স্টিমরোলার চালিয়ে ছুটছেন শতকের দিকে।

মুশফিকের আগে বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। তামিম ইকবাল বাংলাদেশিদের পক্ষে সর্বপ্রথম ৭হাজার রান করেন। আট হাজারি ক্লাবেও একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন তামিম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লিটনের দ্রুততম দুই হাজার
পরবর্তী পোস্ট
আইরিশদের তুলোধুনো করে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting