দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫০
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

নতুন আয়োজনে আসছে গাজী মাজহারুল আনোয়ারের গান

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 372 ভিউস

বিনোদন ডেস্ক:

শ্রোতা কিংবা সংগীতশিল্পীদের কাছে যদি বাংলা গানের একজন গীতিকবির নাম জানতে চাওয়া হয়, তাহলে অধিকাংশই বলবেন গাজী মাজহারুল আনোয়ারের নাম। কেননা এই ভূমিকায় তার ধারেকাছেও যে কেউ নেই! ২০ হাজারের বেশি গান লিখে গেছেন তিনি। এর মধ্যে নন্দিত ও কালের সীমানাজয়ী গানের তালিকাও বেশ লম্বা। তার সৃষ্ট অমর কিছু গান নিয়েই সাজানো হয়েছে ‘আইপিডিসি আমাদের গান’র নতুন সিজন। ফিউশনধর্মী এই অনুষ্ঠানের নতুন সিজনের প্রচার শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। এবার মোট আটটি গান প্রকাশ হবে। যেগুলো গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরা।

বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনকে বিস্তারিত জানালেন গাজী মাজহারুল আনোয়ারের কন্যা, গায়িকা দিঠি আনোয়ার। তিনি বলেন, “ওরা (আইপিডিসি) এতদিন ফোক গান নিয়ে কাজ করেছে। এবারের সিজনটি আব্বুর গানের ওপর করছে। আটটি গানকে নতুনভাবে সংগীতায়োজন করে, এই প্রজন্মের শিল্পীদের দিয়ে গাওয়ানো হয়েছে। ওদের মূল নাম ‘আইপিডিডিসি আমাদের গান’ তো থাকছে, সঙ্গে থাকবে ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’।”

দিঠি জানান, সবগুলো গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন সাহা। এগুলোর ভিডিও ধারণ করা হয়েছে এফডিসিতে, আকর্ষণীয় সেটে। গানগুলো গেয়েছেন দিঠি আনোয়ার, নন্দিতা, প্রিয়াঙ্কা বিশ্বাস, ইউসুফ, মেজবাহসহ এ প্রজন্মের অনেকে। প্রথম গান হিসেবে প্রকাশ হবে ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। এটিই গাজী মাজহারুল আনোয়ারের লেখা প্রথম প্লেব্যাক। যার মাধ্যমে ঢাকাই সিনেমায় গীতিকবি হিসেবে উত্থান হয়েছিলো তার। গানটি নতুনভাবে গেয়েছেন প্রিয়াঙ্কা ও মেজবাহ।

আগামী ২২ ফেব্রুয়ারি গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন। এ উপলক্ষেই ২৩ ফেব্রুয়ারি প্রথম গান উন্মুক্ত করা হবে অন্তর্জালে। এজন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিঠি আনোয়ারের বাসায়।

গান সংরক্ষণ ও প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার নতুন এই আয়োজন সম্পর্কে দিঠি আনোয়ার বলেন, “মূল পরিকল্পনাটা আমাদের পরিবারের। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আব্বুর গানগুলোকে সংরক্ষণ করবো। এখন যেহেতু ডিজিটাল যুগ, সেজন্য ইউটিউবে একটি ডিজিটাল আর্কাইভ করার সিদ্ধান্ত নিই। সেই লক্ষ্যেই আইপিডিসির সঙ্গে যোগাযোগ করি। তারাও খুব আগ্রহ নিয়ে, আন্তরিকতার সঙ্গে এগিয়ে এসেছেন। আগামীতে আরও সিজন আসবে।’

এ আয়োজনে গানের সঙ্গে ৩০ সেকেন্ডের একটি বিশেষ অংশ থাকবে; যেখানে গানটির পেছনের গল্প, সুরকার-সংগীত পরিচালকদের তথ্য সব স্থান পাবে। দিঠি জানান, ২৩ ফেব্রুয়ারি প্রথম গান প্রকাশের পর প্রতি মাসে একটি করে গান প্রকাশ্যে আসবে।

শুধু অন্তর্জালে গান প্রকাশেই সীমাবদ্ধ নয়, গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্মকে সংরক্ষণ করতে নিয়মিত বইও প্রকাশ করা হবে। দিঠির ভাষ্য, “গেলো বছর আব্বুর জন্মদিনে ‘অল্প কথার গল্প গান’ নামে একটি বই বের হয়েছে। সেটার নতুন দুটো সংস্করণ এ বছর প্রকাশিত হয়েছে। সামনে ধারাবাহিকভাবে আরও আসবে। এখানে আব্বুর লেখা বিভিন্ন গানের সঙ্গে সেগুলোর পেছনের গল্প রয়েছে। গানের গল্প-ইতিহাসের অনেক কিছুই আব্বু বলে গেছেন। আমরা সেগুলো লিপিবদ্ধ করে রেখেছি। সেগুলো দিয়েই বই করা হচ্ছে। আব্বুর তো বিশ হাজারের বেশি গান। সবগুলো এখনও সংগ্রহ করতে পারিনি। প্রায় পাঁচ হাজারের মতো সংগ্রহ করেছি। ধাপে ধাপে আরও সংগ্রহ করবো আর বইতে উঠে আসবে।’

দিঠি জানান, ‘অল্প কথার গল্প গান’ বইয়ের প্রথম সংস্করণে ২৫০টি গানের কথা ও ১০০টি গানের পেছনের ইতিহাস রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সংস্ক্ররণে ১০০টি গানের কথা এবং ২৫ গানের গল্প রাখা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভূমিকম্প: ভাঙতে হবে তুরস্কের ৭৪ হাজার ভবন
পরবর্তী পোস্ট
দেখা দিলেন ‘হীরামান্ডি’র গণিকারা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting