দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৭
সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...
শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ
বাঁশের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ-৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে...
আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের...
আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...
আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা
দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে: পরশ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৪, ২০২৩
জানুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 327 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়। সত্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থা আপনাদের পছন্দ। এই জন্য আপনাদেরকে কেউ বিশ্বাস করে না। বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে লাভ হবে না। রাজনীতির গুণগতমানে ধ্যান দেন। ক্ষমতার লোভের অপরাজনীতি বন্ধ করেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সোজা ক্ষমতায় যেতে চায়। বিএনপি নেতারা বলে দেশের জনগণ নাকি তাদের সঙ্গে। কিন্তু দেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে। প্রমাণ করতে হবে দেশের জনগণ কাদের সঙ্গে থাকবে। শুধু তর্ক করলে হবে না। নির্বাচনের মাধ্যমে বোঝাতে হবে দেশের জনগণ কার সঙ্গে।
যুবলীগের চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমাদের ক্ষমতার লিপ্সা নেই। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্বে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদাপ‚র্ণ স্থানে নিয়েছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের অর্জনসম‚হকে ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। প্রধান বক্তা হিসেবে ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান, সভাপতিত্ব করেন খুলনা জেলা যুব লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
সম্মানিত অতিথি ছিলেন আ.লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, নগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এড. ড. শামীম আল সোহাগ নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবু এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

রিলেটেড পোস্ট

ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...

মে ৯, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

“স্মৃতিতে ভাস্বর।”

মে ৪, ২০২৬

পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: উন্নয়নের জোয়ারে ডুবছে...

মে ৩, ২০২৬

কয়রা-পাইকগাছায় মিষ্টি পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা: এমপি আবুল...

মে ৩, ২০২৬

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক...

মে ২, ২০২৬

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের...

এপ্রিল ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting