দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৪৩
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় বিদেশে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩০, ২০২২
নভেম্বর ৩০, ২০২২ ০ কমেন্ট 542 ভিউস

নব কুমার দে,তালা থেকে:

সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইহাটি গ্রামের আব্দুল কাদের মালির ছেলে আরিফুল ইসলাম বাবলু ভালো বেতনে বিদেশে চাকরি দেওয়ার নামে খুলনা, যশোর, সাতক্ষীরা, ঢাকা, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক মানুষের কাছ থেকে প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
এমন ঘটনায় একাধিক অভিযোগ সহ তালা থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। বর্তমানে সে পলাতক থেকে সম্প্রতি আবারও বিদেশে পাঠানোর কথা বলে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন ও সাতক্ষীরার তালা উপজেলার অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে কাজের ভিসায় দুবাই চাকরির কথা বলে ভ্রমণ ও জাল ভিসা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
ভ্রমণ ভিসায় প্রতারিত হয়ে দুবাই ফেরত যুবক পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামের অহিদুল ইসলাম জানান, হরিঢালী এলাকার ১৫ জনকে ভালো বেতনের কথা বলে আরিফুল ইসলাম বাবলু দুবাই নিয়ে যায়। সেখানে একটি বদ্ধ ঘরে আমার মতো আরও ৩৫ জনকে আটকে রাখে। সকলের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেয়।
আমরা কেউ জমি, গরু, বাড়ি বিক্রয় ও এনজিও থেকে সুদে টাকা নিয়ে জন প্রতি ৫লক্ষ টাকা করে দিয়েছি। ভ্রমণ ভিসায় চাকরি তো দুরের কথা খাওয়া দাওয়া দেয়নি ঠিকমত, ২ দিন পর এক দিন খেতে দিতো ১ টি করে রুটি, এভাবেই কষ্টে দিন চলছিলো দুসপ্তাহ। পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে ঐ প্রতারক আরিফুল ইসলাম বাবলু। আমরা নিরুপায় হয়ে বাংলাদেশে নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুনরায় দেশ থেকে ৭০হাজার টাকা করে নিয়ে পাসপোর্ট সংগ্রহ করে আমরা কিছু লোক বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হয়েছি। কিন্তু ওখানে এখনও অনেক লোক মানবেতর জীবন কাটাচ্ছে।
প্রতারিত হয়ে দুবাই ফেরত জাহিদুল ইসলাম জানান, আরিফুল ইসলাম বাবলুর সহযোগী নিজের মেঝো ভাই রেজাউল মালী আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং বিদেশে ম্যানেজার হিসাবে রয়েছে রনি। সহযোগী হিসাবে রয়েছে বাবুর ভাগনা তকী আর ভাইপো আসিফ মালী। প্রতারক আরিফুল ইসলাম বাবলু ও যারা সহযোগী হিসাবে ছিলেন প্রশাসনের নিকট আমাদের দাবি তাদের যেনো উপযুক্ত শাস্তি হয়। আর আমাদের টাকা ফেরৎ পাই।
এছাড়া দুবাই বন্ধ ঘরে আটক ফয়সাল (২০) নামের এক ভুক্তভোগী ভিডিও বার্তায় তাকে উদ্ধার প‚র্বক দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। ভিডিও বার্তায় ফয়সাল বলেন, বাবু আমার সহ আরো অনেকের পাসপোর্ট নিয়ে বদ্ধ একটি ঘরে রেখে সে এখন পলাতক। আমি দেশে যেতে চাই আমি কোন দিন খেতে পারি আবার কোনদিন না খেয়ে দিন কেটে যাচ্ছে।
প্রতারণার শিকার নারায়নগঞ্জ বন্দর থানা এলাকার শফিউদ্দিন জানান, আমার নিকট থেকে চাকরী দেওয়ার কথা বলে আরিফুল ইসলাম বাবলু প্রতরনার মাধ্যমে ১১ লক্ষ টাকা নিয়ে, জাল ভিসা ধরিয়ে দেয়। বুঝলাম আমি প্রতারিত হচ্ছি এরপর আমি প্রতারক অরিফুলের বিরুদ্ধে তালা থানায় একটা এজাহার দাখিল করি । তালা থানা পুলিশ ঘটনা সত্যতা নিশ্চিত হয়ে (২৮এপ্রিল)প্রতারক আরিফুলকে আটকের পর মামলাটি রুজু করেন। যার নং ২১/৬৫, ধারা ৪০৬/৪২০/৪৭১/৫০৬। আটক আরিফুলকে বিজ্ঞ আদালতে সোফার্দ করলে, আদালতের বিশেষ ব্যবস্থার মাধ্যমে শর্ত সাপেক্ষে জামিন পায়। তবে পরবর্তী ধায্য দিনে শর্তভঙ্গ হওয়ায় আদালত তার বিরুদ্ধে আবার গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম জানান, আরিফুল ইসলাম বাবলু প্রতারনা মামলার আসামী, তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরন
পরবর্তী পোস্ট
কুড়িকাহুনিয়া মহিলা মাদ্রাসার ছাদের উপর বিপজ্জনক বিদ্যুৎ লাইন, আতঙ্কে এলাকাবাসী

রিলেটেড পোস্ট

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...

মে ৯, ২০২৬

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মে ৬, ২০২৬

তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মে ৩, ২০২৬

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

মে ২, ২০২৬

তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting