দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে মাদক ব্যবসায়ী আইয়ুব ও তার স্ত্রীর অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০২২
নভেম্বর ২৭, ২০২২ ০ কমেন্ট 470 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জে মাদক ব্যবসায়ী আইয়ুব আলীর বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদক বেচাকেনা বন্ধ করতে এবং তাদেরকে গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপুর হাটখোলার প্রধান সড়কের ধারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই সময় এলাকার নারী-পুরুষ শিশুসহ শত শত লোকজন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় মাদক ব্যবসায়ী ও দেহ ব্যবসায়ী মাজেদা খাতুনের গ্রেফতার ও দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
উক্ত কর্মসূচিতে শেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং আহাসানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদা খানম, পাভেল রহমান, নাসরিন বেগম, মহামঞ্জুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমূখ।
বক্তারা বলেন, মহৎপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র আইয়ুব আলি এবং তার স্ত্রী মাজিদা খাতুন বাড়িতে বিভিন্ন স্থান হইতে পতিতা ভাড়া করে এনে অসামাজিক কার্যকলাপ চালানোর পাশাপাশি মাদক বিক্রি করে এলাকার পরিবেশ ও যুব সমাজকে নষ্ট করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান সহ থানা প্রশাসনের নিকট একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পড়ে। গত ১৪ নভেম্বর রাতে এক যুবতীকে ভুয়া কাবিননামায় বাড়িতে ফেলে অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে থানায় খবর দেয়। ওই সময় সংবাদকর্মীরাও সেখানে সংবাদ সংগ্রহের জন্য হাজির হয়। পরে মাদক ব্যবসায়ী আইয়ুব আলী এবং তার কথিত স্ত্রী মর্জিনা খাতুন কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় এনে কথিত স্ত্রী মর্জিনা খাতুন এর ভুয়া কাবিননামা দেখিয়ে তারপর দিন থানা থেকে মুক্তি পায়।
বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করতে থাকে। বিষয়টি নিয়ে ঘটনার পরদিন বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিকে ফলাও করে প্রকাশ পেলে মাদক ব্যবসায়ী আইয়ুব আলী এবং তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠে। উক্ত ঘটনার প্রতিশোধ নিতে গত ২৪ নভেম্বর এলাকাবাসীর হাত থেকে বাঁচতে আইয়ুব আলী তার স্ত্রীকে দিয়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ এনে দুইজন সাংবাদিকদের নামে একটি মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য কালিগঞ্জ থানা কে নির্দেশ দেন। উক্ত মামলার খবরে এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়ে। মানববন্ধন কর্মসূচিতে মাদক ব্যবসায়ী আইয়ুব আলী ও তার স্ত্রী মাজিদা খাতুনকে গ্রেফতার না করলে এলাকা ছাড়া করার ঘোষণা দেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এখন এলাকাবাসী ও মাদক ব্যবসায়ী মুখোমুখি। যেকোনো সময় একটি বিশৃঙ্খলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আশংকা এলাকাবাসির।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানব পাচার ও যৌন নির্যাতনের শিকার নারীদের আর্থ সামাজিক উন্নয়নে প্রশিক্ষন
পরবর্তী পোস্ট
শ্যামনগরে খাস খাল ব্যক্তি মালিকানায় রেকর্ড না দেওয়ার দাবি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এলাকা পরিদর্শন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting