দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৪
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাশিক্ষা

উন্নত বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য পূরণে দক্ষ জনশক্তির বিকল্প নেই : খুবি উপাচার্য

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১০, ২০২২
নভেম্বর ১০, ২০২২ ০ কমেন্ট 461 ভিউস

 

মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের তিনটি বিভাগের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সময়ের সাথে শিক্ষার ধরনেরও পরিবর্তন আনতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গ্রাাজুয়েটদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিটি সাবজেক্টেরই অ্যাক্রিডিটেশন প্রয়োজন। এ লক্ষ্যে ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএনকিউএফ এবং বিএসি’র গাইডলাইন অনুসরণ করে ২৯টি ডিসিপ্লিন ও একটি সেন্টারের ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হয়েছে। আগামী ০১ জানুয়ারি থেকেই এই কারিকুলাম অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে উন্নীত করার অভিলক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই অভিলক্ষ্য পূরণে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। একই সাথে ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়সমূহের। এ প্রেক্ষাপটে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বমান অর্জনে কারিকুলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দিকের শর্তপূরণের যে উদ্যোগ নিয়েছে তা সময়োপযোগী।

উপাচার্য বলেন, সময়ের সাথে সমাজ আমাদের তৈরি করছে। শিল্প বিপ্লবের শুরু থেকে আমাদের কাছে বিজ্ঞানভিত্তিক শিক্ষা এসেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে শিক্ষা। দেশের উন্নয়নের রোডম্যাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সমাজের নতুন নতুন চাহিদা ও ভবিষ্যৎ প্রয়োজনীয়তা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের কারিকুলা প্রণয়ন করা হয়েছে।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের ওবিই কারিকুলা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও অন্যান্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তৌহিদুজ্জামান। সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান।
এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট কলেজের তিনটি বিভাগের শিক্ষক, অ্যালামনাই ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অর্থ আত্মসাৎকারী ভুয়া দুদক কর্মকর্তা স্কুল শিক্ষক আটক
পরবর্তী পোস্ট
বংশীপুর-ভেটখালী মেইন সড়কের মানিকখালী ব্রিজ সংলগ্ন মাটি ও নিন্ম মানের খোয়া ব্যবহারের অভিযোগ

রিলেটেড পোস্ট

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

জুন ২১, ২০২৬

খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার

জুন ২১, ২০২৬

আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...

জুন ২০, ২০২৬

“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...

জুন ২০, ২০২৬

গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...

জুন ২০, ২০২৬

“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...

জুন ২০, ২০২৬

ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...

জুন ২০, ২০২৬

কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting